০৪:৩১ পি.এম
কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতের দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনী, যা কেশম দ্বীপে হামলার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ইরানের সেনাবাহিনী জানায়, কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিন সামরিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে ড্রোন হামলা চালানো হয়েছে।
এর আগে, বুধবার ভোরে কুয়েতের সামরিক বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুভাবাপন্ন’ দেশের ড্রোন প্রতিহত করার কাজ করছে। এই ঘটনার পরপরই ইরানের পক্ষ থেকে ড্রোন হামলার বিবৃতি প্রকাশিত হয়।
কুয়েতি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, যদি কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে তা সম্ভবত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার ফলস্বরূপ হতে পারে। তবে হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ মন্তব্য করেনি।
আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ
মঙ্গলবার, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে আসা ইরানি ড্রোন হামলার পর ওয়াশিংটনের পক্ষ থেকে হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
এদিকে, কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানি ড্রোন হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতে ড্রোন হামলা দেশের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। এই হামলা কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি এবং এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের পরিপন্থি।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ক্রমাগত এই ধরনের হামলা পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।
আরও পড়ুন: ইসরায়েলি বাহিনী ১৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন