ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নাসিরনগরে স্কুলের মাটি ভরাট ও গেইট নির্মাণ কাজের উদ্বোধন


নাসিরনগরে স্কুলের মাটি ভরাট ও গেইট নির্মাণ কাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে মাটি ভরাট ও নতুন গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এবং ঐতিহ্যবাহী গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র এম এ হান্নান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, গোকর্ণ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কেএম খালেদ, ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শাফিন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যান সম্পাদক আবুল হাছান চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এম নাছির রহমান, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আশরাফ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি ইমরান মিয়া, উপজেলা জাসাসের আহবায়ক সৈয়দ আবেদুল্লাহ নিউটন, সাবেক ছাত্র নেতা জালাল আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি তোষার মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ, যুবদল নেতা সফিকুর রহমান, প্রভাষক সৈয়দ ওয়ালী হায়দার, এডভোকেট আবু বক্কর মোল্লা, সৈয়দ আশরাফ আনোয়ার টিটু, সিদ্দিক মোল্লাসহ স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নারীসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) রাতভর নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা, হড়গ্রাম রানীদিঘী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদেরন কাছ থেকে ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতাররকৃতরা হলো: মোঃ মিলন (৩৮), সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে তার স্ত্রী মোসাঃ রাকিবা খাতুন (৩৫) ও একই থানার মোঃ সুজন আলী (৩২), সে হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, অভিযানের সময় মিলনের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং একটি মোবাইল ও রাকিবার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ লাখ ৯৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। এছাড়া সুজনের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় রাকিবা কৌশলে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।
মিলনের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। রাকিবার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় দুটি মাদক মামলা এবং গোদাগাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নানা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নানা কর্মসূচি

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে পুষ্পস্তবক অর্পণ, ভূমিহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ এবং পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ জুন (রবিবার) সকাল ১০টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকার পার্টির অস্থায়ী কার্যালয়ে ভূমিহীনদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হবে। কর্মসূচিতে জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেবেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জানায়, ২০০৪ সালে সাইফুল হকের নেতৃত্বে দলটি প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভের পর ‘কোদাল’ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে দলটি। পরবর্তীতে বিভিন্ন সময় নির্বাচনী ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তেল-গ্যাস-সুন্দরবন রক্ষা আন্দোলন, শ্রমিক-কৃষক আন্দোলন, নারী ও সাংস্কৃতিক আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে দলটি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। এছাড়া ভোটাধিকার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এবং গণতান্ত্রিক সংস্কারের দাবিতে পরিচালিত আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তির সংগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভবিষ্যতেও আপসহীন ভূমিকা পালন করবে। তিনি দেশের প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে তদন্ত ও বিচার প্রক্রিয়ার নানা দিক নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে তদন্ত ও বিচার প্রক্রিয়ার নানা দিক নিয়ে আলোচনা

রাঙামাটি, ১৩ জুন: রাঙামাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে শনিবার বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কনফারেন্সে জেলার সকল বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. নুরেন খীসা, বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, বন বিভাগের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।
কনফারেন্সে ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ ও শুনানি বিষয়ক প্রক্রিয়া নিয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপুল কুমার দে একটি তথ্যবহুল উপস্থাপনা দেন। এ সময় তিনি মাল্টিমিডিয়া স্লাইডের মাধ্যমে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুয়ায়ুন কবির ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে আইনগত বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। তিনি তদন্তে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বিচারিক কার্যক্রম, তদন্ত প্রক্রিয়া ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিতদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমাপনী বক্তব্যে সৈয়দ তফাজ্জল হাসান হিরক বিচারিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান। পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে পিতার পরকীয়া জেনে যাওয়ায় মেয়ে মৌসুমী আক্তার ক্ষিপ্ত হয়ে মব সৃষ্টি করে নারীকে বিদ্যুতের খুটির সাথে বেঁধে নির্যাতন

আন্তর্জাতিক ডেস্ক

শরীয়তপুর প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


শরীয়তপুরে পিতার পরকীয়া জেনে যাওয়ায় মেয়ে মৌসুমী আক্তার ক্ষিপ্ত হয়ে মব সৃষ্টি করে নারীকে বিদ্যুতের খুটির সাথে বেঁধে নির্যাতন

শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায় এক নারীকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। খুটিতে বেঁধে রাখার আগে তার মাথার চুল কেটে মুখে কালি লাগিয়ে ও গলায় জুতার মালা পরিয়ে দেয়া হয়।

শনিবার (১৩ জুন) বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

পালং মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর পালং শাবনুর মার্কেট এলাকার বাসিন্দা টুটুল সরদার লিভিয়া প্রবাসী। তার স্ত্রী মলি বেগম (৩৭) সন্তানদের নিয়ে উত্তর পালং এলাকার বাড়িতে বসবাস করেন। ওই এলাকার দেলোয়ার কোটারির পরিবারকে ও স্থানীয় কয়েক ব্যক্তিকে মলি বেগম বেশ কিছু টাকা ধার দিয়েছিলেন। ধারের টাকা পরিশোধ নিয়ে তাদের সাথে মলি বেগমের বিরোধ শুরু হয়। শনিবার দেলোয়ার কোটারির স্ত্রী ও মেয়ে মলি বেগমকে উত্তর পালং এলাকার শাবনুর মার্কেটের কাছে আটক করেন। স্থানীয় কয়েকজন নারীকে নিয়ে তারা মলিকে মারধর করে মাথার চুল কেটে মুখে কালি মেখে দেন। এরপর জুতার মালা গলায় পরিয়ে তাকে পালং-প্রেমতলা সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখা হয়। এ ঘটনা স্থানীয়রা জরুরী সেবা প্রদানকারি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানায়। পালং মডেল থানার পুলিশ দুপুর ১২টার দিকে ওই নারীকে উদ্ধার করে। আহত মলিকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মারধরের শিকার মলি বেগম বলেন, আমার সাথে দেলোয়ার কোটারির টাকা-পয়সার লেনদেন আছে। ননজুডিশিয়াল ষ্টাম্পে চুক্তি করে সে টাকা নিয়েছেন। তার কাছে টাকা চাইলেই তিনি তালবাহানা করছিলেন। এক সপ্তাহ আগে আমি টাকার জন্য চাপ দিয়েছি। এরপর আমি সন্তানদের নিয়ে ঢাকায় চলে যাই। ঢাকার থেকে ফিরলেই দেলোয়ারের স্ত্রী ও মেয়ে স্থানীয় কয়েকজনকে নিয়ে আমাকে মারধর করেছেন। তারা মাথার চুল কেটে, মুখে কালি মেখে আমাকে বেঁধে রেখেছে। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।

দেলোয়ার কোটারির মেয়ে মৌসুমি আক্তার বলেন, মলি বেগম আমার বাবাকে উত্তত্য করত। সে আমার বাবা-মায়ের সংসারে নানা ভাবে ঝামেলা সৃষ্টি করেছে। তিনি এলাকায় মাদক বিক্রি করেন। আজ মাদক বিক্রি করার সময় তাকে স্থানীয় কয়েকজন নারী হাতেনাতে ধরে ফেলে। এরপর ক্ষুব্দ এলাকার মানুষ তাকে মারধর করে পুলিশে দিয়েছেন। আমাদের কাছে সে কোন টাকা পাবেন না। এখন তার অপকর্ম আরাল করতে টাকা পাওয়ার মিথ্যা কথা বলছেন।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মলি বেগম নামের এক নারীর সাথে স্থানী কয়েকজন নারীর টাকা পাওনা নিয়ে ঝামেলা চলছিল। এর জের ধরে কয়েকজন নারী মিলে মলি বেগমকে মারধর করে খুটির সাথে বেঁধে রাখেন। স্থানীয়রা জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনা জানালে পুলিশ তাকে উদ্ধার করেছে। ওই নারী কিছুটা অসুস্থ হয়ে পরলে তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারী আইনগত পদক্ষেপ নিতে চাইলে আমরা সহায়তা করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%