০৬:১৯ পি.এম
মেক্সিকোর ১৭ বছর বয়সী মিডফিল্ড সেনসেশন গিলবার্তো মোরার চোট নিয়ে তৈরি হওয়া সব নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়েছেন দলটির প্রধান কোচ রাফায়েল মার্কেজ। তিনি নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে আসন্ন হাইভোল্টেজ ম্যাচে খেলার জন্য মোরা সম্পূর্ণ প্রস্তুত এবং ফিট।
সম্প্রতি কলম্বিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেকে গোল করে মেক্সিকোর ত্রাতা বনে যান এই তরুণ তুর্কি। তবে ঠিক তার পরের ম্যাচে পেরুর বিপক্ষে তাকে সাইডবেঞ্চে বসিয়ে রাখায় ফুটবলপ্রেমীদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়।
এরপর অনুশীলনে তাঁর গোড়ালির চোটের কারণে এমআরআই করাতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার আগে মেক্সিকো শিবিরে বড় দুশ্চিন্তার মেঘ দানা বাঁধে।
আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠল আনভীর স্টেডিয়ামে
যুক্তরাষ্ট্রের ফিনিক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোরাকে সব ধোঁয়াশা দূর করে কোচ রাফায়েল মার্কেজ বলেন, ‘গিলবার্তোর গোড়ালিতে সামান্য অস্বস্তি থাকায় কিছু রুটিন পরীক্ষা বা টেস্ট করানো হয়েছিল। তবে সে ইতিবাচকভাবে সেরে উঠছে এবং পরবর্তী ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।"
মার্কেজ আরো স্পষ্ট করেন যে, পেরু ম্যাচে মোরাকে কোনো গুরুতর চোটের কারণে নয়, বরং কাজের অতিরিক্ত চাপ থেকে এই টিনেজারকে সুরক্ষিত রাখতেই সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছিল। বার্সেলোনা যেভাবে তরুণ উইঙ্গার লামিনে ইয়ামালকে আগলে রেখে তৈরি করেছে, মোরাকে নিয়ে সেই একই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোনো হচ্ছে।
শনিবার রাতে অ্যারিজোনায় কনকাকাফ ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে মেক্সিকো। মেক্সিকোর সবচেয়ে বড় ‘টেকনিক্যাল অস্ত্র’ মোরা স্কোয়াডে ফিরলেও, তিনি শুরুর একাদশে থাকবেন নাকি বদলি হিসেবে নামবেন—তা ম্যাচ শুরুর আগে কৌশলগত কারণে গোপনই রেখেছেন মেক্সিকান বস।
আরও পড়ুন: এমবাপ্পের জোড়া গোল, উড়তে থাকা বার্সাকে মাটিতে নামাল রিয়াল মাদ্রিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন