বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:০২ পি.এম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ অনেক দূর এগিয়েছে। তিনি উল্লেখ করেন, নকশা তৈরির কাজ সম্পন্ন হওয়ার পর খুব শীঘ্রই এর কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পাশ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। শুকনো মৌসুমে এটি শুধুমাত্র ধুধু বালুচর হয়ে যায়। এই পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সুদূর লন্ডন থেকে এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিএনপি যদি ম্যান্ডেট পায়, তাহলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরও বলেন, যমুনার চরাঞ্চলে বন্যার কারণে মানুষ অসহায় হয়ে পড়ে। তাদের জীবন ও প্রাণী নিয়ে বিপাকে পড়তে হয়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে চরাঞ্চলে গবাদিপশুর আশ্রয়কেন্দ্র তৈরি করা হচ্ছে, যাতে গবাদিপশু ও মানুষ উভয়ই আশ্রয় নিতে পারে।
পরে, বেলকুচির সোহাগপুর উচ্চ বিদ্যালয়ে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। সমাবেশে আসাদুল হাবিব দুলু বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যারা দেশের পরিচালনায় ব্যর্থ হয়েছেন, তাদের কারণেই দেশে সংকট সৃষ্টি হয়েছে। তাদের ব্যর্থতার ফলস্বরূপ বাংলাদেশের সব ধর্মের মানুষের অংশগ্রহণে বিএনপি গঠিত হয়েছিল। বিএনপি সব সময় মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করে।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া হিমালয়ের পর্বতের মতো অবিচল ছিলেন। তার ওপর অনেক নির্যাতন, জুলুম ও অত্যাচার হয়েছে। তবুও বিএনপির পতাকা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত উত্তোলিত হয়েছে। গোটা দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। সর্বশেষ নির্বাচনে জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে।
বিএনপির প্রতি মানুষের আস্থার কারণ তুলে ধরে মন্ত্রী বলেন, অন্য দলের নেতাদের মতো বিএনপির নেতারা পালিয়ে যাননি। তারা লড়াই-সংগ্রামে মানুষের পাশে থেকেছেন। বিএনপি প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি তা বাস্তবায়নের চেষ্টা করে এবং বাস্তবায়ন করেছে।
ত্রাণমন্ত্রী বলেন, অন্যান্য দলগুলো নির্বাচনের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, পরে সেগুলো ভুলে যায়। কিন্তু বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। তারেক রহমানের ৩১ দফায় থাকা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা ও বৃক্ষরোপণ করা হচ্ছে। এছাড়া বাকী প্রতিশ্রুতি আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।
আলোচনা সভা শেষে ত্রাণমন্ত্রী বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন। র্যালীটি আলহাজ সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে বেলকুচি সরকারি কলেজ পর্যন্ত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে হাজার হাজার নারী-পুরুষসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এর আগে, মন্ত্রী বেলকুচির তামাই এলাকায় তাঁতশিল্প এলাকা পরিদর্শন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজের জার্নাল-২০২৬’ এর মোড়ক উন্মোচন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কুমুদিনী সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক, একুশে পদক-২০০৬ ও স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্ত ড. সুকোমল বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে ড. সুকোমল বড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চা করতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রাজ্জাক খান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, টাঙ্গাইল ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ এবং কুমুদিনী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটি-২০২৬-এর আহ্বায়ক প্রফেসর শম্পা শারমিন খান এবং জার্নাল প্রকাশনা কমিটি-২০২৬-এর আহ্বায়ক মোয়াজ্জম হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানের একপর্যায়ে ‘কুমুদিনী সরকারি কলেজ জার্নাল-২০২৬’ এর মোড়ক উন্মোচন করা হয়। পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।
শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন কলেজের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্দেশ্যে দ্রুততার সাথে বিল উত্থাপন করা হবে, এই প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেছেন যে, সংবিধান সংশোধনীর মাধ্যমে সনদের রূপরেখা অনুযায়ী সংসদীয় কমিটির সভাপতিত্ব এবং অন্যান্য ন্যায্য হিস্যা পাওয়ার জন্য বিরোধী দলগুলোকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।এই মন্তব্যগুলো তিনি বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে করেছেস্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের ভূমিকার প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা বলেছি যে আপনারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য এগিয়ে আসুন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়িত তো হবে, সংবিধান সংশোধন তো হবে।’তিনি আরও যোগ করেন, ‘একইভাবে জুলাই জাতীয় সনদ অনুসারে আসনের সংখ্যার অনুপাতে আপনারা স্থায়ী কমিটিগুলোতে সভাপতিত্ব পাবেন। তাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন।’সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এই ওয়াদা জাতীয় সংসদের এই ফ্লোরে দাঁড়িয়ে দিতে পারি, যত শিগগিরই সম্ভব আমরা সেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসব, যাতে করে তা তাড়াতাড়ি কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা যায়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াত এমপি বলেছেন, গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে।ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন জাতীয় সংসদে উল্লেখ করেছেন যে, তীব্র গ্যাস সংকটের কারণে আবাসিক ও শিল্প খাতের উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি বলেন, গ্যাস সরবরাহ করতে না পারলে গ্রাহকদের কাছ থেকে বিল নেওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে শিল্পাঞ্চলের গ্যাস প্রবাহ স্বাভাবিক করার জন্য জোর দাবি জানান।বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এই দাবি তুলে ধরেন।জামায়াতের এই সংসদ সদস্য তার নির্বাচনি এলাকার সংকটের কথা উল্লেখ করে বলেন, ‘আমার ঢাকা-৪ আসনের শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকা নিয়ে গঠিত ৯টি ওয়ার্ডে তীব্র গ্যাস সংকট চলছে। দিন দিন এই সংকট আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অবস্থা এমন দাঁড়াতে পারে, ওই এলাকার শিল্পাঞ্চলগুলো বন্ধের পথে চলে যাবে এবং বেকারত্ব বৃদ্ধি পাবে।’শিল্প ও আবাসিক খাতের করুণ চিত্র তুলে ধরে জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের এলাকার ৮০ শতাংশ আবাসিক এলাকায় গ্যাস নেই। এছাড়া শ্যামপুর শিল্পাঞ্চলের মালিকরা আমাকে তথ্য দিয়েছেন, গ্যাসের অভাবে তাদের উৎপাদন ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মাত্র ৩০ শতাংশ উৎপাদন নিয়ে তাদের চলতে হচ্ছে।’ তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, সরকারের মূল লক্ষ্য যেখানে বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা, সেখানে এই পরিস্থিতি চলতে থাকলে বেকারত্ব আরও বাড়বে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ঢাকা-৪ অঞ্চলে আবাসিক ও শিল্প খাতে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে ঠিক কী কারণে গ্যাস দেওয়া যাচ্ছে না এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা জনগণের কাছে স্পষ্ট করতে হবে।’সরকারের প্রতি সুনির্দিষ্ট প্রস্তাব রেখে এই সংসদ সদস্য বলেন, ‘যে কয়দিন আমরা গ্রাহকদের গ্যাস দিতে পারব না, সে কয়দিন যেন তাদের কাছ থেকে বিল না নেওয়া হয়। কিন্তু বর্তমানে গ্রাহকদের বিল পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রী মহোদয়কে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
০৩-০৯-২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম নিয়ামতপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নিয়ামতপুর থানাধীন শিবপুর দিঘী পাড়াস্থ জনৈক এরশাদ মেম্বারের বাড়ির আশে পাশে দুইজন ব্যাক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম সন্ধ্যা ০৬ টা ৪০ মিনিটে জনৈক এরশাদ মেম্বারের বাড়ির পশ্চিম দিকে রাস্তার পৌছালে দুইজন ব্যাক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু অভিযানিক টীম তাদের আটক করে নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করে। তল্লাশী কালে আসামি ১। সোহেল রানা (২৯) পিতা আব্দুল লথিফ গ্রাম শিবপুর দিঘীপাড়া থানা নিয়ামত পুর জেলা নওগাঁ এর হাতে থাকা হলুদ রঙের শপিং ব্যাগে প্রতি পাতায় ১০ টি করে ২০ পাতায় ২০×১০ = ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আসামি সোহেলের সহযোগিতাকারি আসামি ২। শ্রী সুদান বর্মন (২৯) পিতা শ্রী উপেন বর্মন গ্রাম শিবপুর হিন্দু পাড়া থানা নিয়ামত পুর জেলা নওগাঁ কেও গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামি সোহেলের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় আরো একটা মাদক মামলা, ডাকাতির প্রস্তুতির মামলা ও ডাকাতি মামলা আছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ