ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশি আটক


মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপাতলা গ্রামের একটি কলাবাগান থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সূত্রে জানা গেছে, শ্রীনাথপুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৬১/৯-আর থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের রুহান মিয়ার কলাবাগানে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে ওই ছয়জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরার তালা উপজেলার মিঠাবাড়ী গ্রামের ইয়াকুব হোসেন (৩৮) ও ইমামুল হোসেন (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিধি বাসুরিয়া গ্রামের হরপ্রসাদ মণ্ডল (৫৫) ও তাড়াইল গ্রামের অসীম মণ্ডল (৪২), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সকারিকাটি গ্রামের শিব কুমার মণ্ডল (৩২) এবং যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের ওলিয়ার রহমান (৩২)।

আরও পড়ুন: ঝিনাইদহে সরকারি খাল ভরাট করে ড্রেন নির্মাণ, জলাবদ্ধতার আশঙ্কা

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ছয় বাংলাদেশি নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, দুর্ভোগ চরমে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, দুর্ভোগ চরমে

গাজা উপত্যকাজুড়ে ভারী বৃষ্টির ফলে বাস্তুচ্যুত মানুষের শত শত তাঁবু প্লাবিত হয়েছে। ঝোড়ো বাতাসের কারণে বহু তাঁবু ধ্বংস হয়ে গেছে।

এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে আশ্রয় নিয়েছিলেন সেই পরিবারগুলো, যারা ইসরাইলি হামলার কারণে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।

প্রতি বছর শীতকালে গাজায় বৃষ্টি ও বন্যার ঘটনা ঘটে। এর ফলে তাঁবুতে বসবাসকারী ফিলিস্তিনিরা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে দখলদার ইসরাইল। এই হামলার পর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসরাইলি গণহত্যায় ৭৪ হাজার ৬১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে অন্তত ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন আহত হয়েছেন।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরেও গাজায় ১ হাজার ৬০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫ হাজার ৭৯৯ জন।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উদযাপন কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উদযাপন কমিটি গঠন

রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উদযাপনের জন্য একটি উদযাপন কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে রেজাউল করিম রাজুকে, সদস্য সচিব হিসেবে আব্দুল মান্নানকে এবং কোষাধ্যক্ষ হিসেবে এ আর জামিল ইদীকে নিযুক্ত করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় স্কুল মিলনায়তনে রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বিশেষ সভায় এই কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র মোস্তাফিজুর রহমান খান, ড. ওয়াসিম হোসেন, প্রফেসর ইকবাল মতিন, স্কুলের প্রধান শিক্ষক বাইরুল ইসলাম, মামুনুর রশিদ, রায়হানুল আলম, অ্যাডভোকেট অঙ্কুর সেন, আমিরুল করিম বুলু, অ্যাডভোকেট শাহীন শওকত এবং ইয়াহিয়া ফেরদৌস।

সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নিযুক্ত করা হয়। এছাড়াও, রেজাউল করিম রাজুকে আহ্বায়ক, আব্দুল মান্নানকে সদস্য সচিব এবং এ আর জামিল ইদীকে কোষাধ্যক্ষ করে ৮১ সদস্যবিশিষ্ট দ্বি-শতবর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়। ২০০ বছর পূর্তি উদযাপনের জন্য ২০২৭ সাল থেকে বছরব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য উৎসবের সূচনা হবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমানের ‘ম্রো কমপ্লেক্স’-এর স্মৃতি ছুঁয়ে চিম্বুকে পরিচ্ছন্নতার মহোৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


জিয়াউর রহমানের ‘ম্রো কমপ্লেক্স’-এর স্মৃতি ছুঁয়ে চিম্বুকে পরিচ্ছন্নতার মহোৎসব

বান্দরবানের চিম্বুক রেঞ্জে পর্যটন বিকাশ, পরিবেশ সংরক্ষণ ও ঐতিহাসিক মেলবন্ধনের একটি অনন্য উদাহরণ স্থাপন করা হয়েছে। ২৭ কিলোমিটার দীর্ঘ পাহাড়ি আঁকাবাঁকা সড়কের পুরো এলাকাজুড়ে দিনব্যাপী একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে স্থানীয় ম্রো সম্প্রদায়ের এক হাজারেরও বেশি নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পাহাড়ি সড়কে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এবং দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ম্রো অধ্যুষিত চিম্বুক রেঞ্জে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এতে সরাসরি মাঠে নেমে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে মন্ত্রী সাচিং প্রু জেরী ম্রো জনগণের উন্নয়ন ও পাহাড়ে স্থিতিশীলতা আনয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানের কথা গুরুত্বের সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, "অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিছিয়ে পড়া এই জনগণের জীবনমান উন্নয়ন ও সুরক্ষায় এ অঞ্চলে ‘ম্রো কমপ্লেক্স’ গড়ে তুলেছিলেন।"

মন্ত্রী আরও বলেন, "সেই উন্নয়ন, সম্প্রীতি ও সংহতির ধারাবাহিকতায় আজও পাহাড়ি অঞ্চলের মানুষ একতাবদ্ধ।" ম্রো জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, তারা দেশ ও প্রকৃতির সুরক্ষায় কতটা নিবেদিত।

মন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বান্দরবানের প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত এই ২৭ কিলোমিটার সড়কের দুপাশ সম্পূর্ণ দূষণমুক্ত ও পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি চিম্বুক রেঞ্জকে বিশ্বমানের একটি নান্দনিক রূপ দেবে।

স্থানীয় ম্রো নেতৃবৃন্দ ও আয়োজকেরা জানান, বান্দরবানের প্রাণপ্রকৃতি রক্ষা এবং চিম্বুককে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য। পর্যটনের প্রসার ঘটলে, দুর্গম পাহাড়ে বসবাসরত ম্রো জনগণের বিকল্প কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। পাশাপাশি, সমতলের পর্যটকদের সঙ্গে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক মেলবন্ধন ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

উদ্বোধনী কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


ইনস্টাগ্রামে রিলস দেখলেই বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

দীপাবলি উপলক্ষে এক ভিন্ন ধরনের ও অদ্ভুত চাকরির সুযোগ নিয়ে এসেছে ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনফ্লুয়িশ’। কোম্পানিটি সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখার এবং প্ল্যাটফর্মে কোন বিষয়গুলো ট্রেন্ড করছে বা ভাইরাল হচ্ছে সে সম্পর্কে তথ্য দেওয়ার জন্য কর্মী খুঁজছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের ভিত্তিতে, সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্মীরা সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে চাকরির বিবরণ এবং আবেদনের প্রক্রিয়া সবার সামনে তুলে ধরেন।

ভিডিওটিতে প্রতিষ্ঠানটির একজন সদস্যকে বলতে শোনা যায়, তারা এমন একজন কর্মী খুঁজছেন যিনি সারাদিন ইনস্টাগ্রামে স্ক্রোল করবেন এবং প্ল্যাটফর্মে কী ভাইরাল হচ্ছে তা জানাবেন। যারা সত্যিকার অর্থে ইনস্টাগ্রাম ব্যবহার করে সময় কাটাতে ভালোবাসেন, মূলত তাদের জন্যই এই সুযোগ এবং কোম্পানি এই কাজের জন্য বেতনও প্রদান করবে।

উদয়পুরের প্রার্থীদের ভিডিওটিতে ‘হাই’ (Hi) কমেন্ট করতে বলা হয়েছে। এরপর সরাসরি মেসেজের মাধ্যমে তাদের আবেদনের লিংক পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এছাড়া ‘গ্যাংস অব স্টার্টআপ’ (gangsofstartup) নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বায়োতে থাকা লিংকের মাধ্যমে আগ্রহীরা গুগল ফরম পূরণ করে আবেদন করতে পারছেন। আবেদন ফরমটিতে নাম, ফোন নম্বর এবং ঠিকানা দেওয়ার পাশাপাশি ফুলটাইম চাকরি নাকি ইন্টার্নশিপ—তা নির্বাচন করতে হয়। একই সঙ্গে কাঙ্ক্ষিত পদ, বর্তমান ও প্রত্যাশিত বেতন উল্লেখ করে আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত বা সিভি আপলোড করতে হচ্ছে।

কোম্পানি জানিয়েছে, প্রাথমিক বাছাইয়ের পর নির্বাচিত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

গত ৪ নভেম্বর প্রকাশিত এই ইনস্টাগ্রাম ভিডিওটি ইতোমধ্যে তিন লাখের বেশি মানুষ দেখেছেন এবং এটি অনলাইনে দারুণ সাড়া ফেলেছে। কোম্পানির দাবি, ১১ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে আবেদন ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

চাকরির এই অদ্ভুত বিজ্ঞাপনটি নেটদুনিয়ায় দারুণ কৌতূহল ও মজার সব প্রতিক্রিয়া তৈরি করেছে। এক ব্যবহারকারী এটিকে ‘নিখুঁত চাকরি’ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ একে ‘স্বপ্নের চাকরি’ হিসেবে বর্ণনা করেছেন। অনেকে আবার রসিকতা করে কোম্পানিকে তাদের নিয়োগ দেওয়ার অনুরোধও জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%