ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া


১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনের পাশাপাশি ৩৪১টি আফটার শকের মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে নতুন করে ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে দেশের উত্তর সুমাত্রা প্রদেশে এই নতুন কম্পন অনুভূত হয়। খবর রয়টার্সের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা (ইউএসজিএস) এর তথ্যানুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর সুমাত্রা প্রদেশের পেমাতাংসিয়ানতার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূগর্ভের ১৮৩ দশমিক ২ কিলোমিটার গভীরে। এই কম্পনে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কবার্তাও জারি করা হয়নি।

আরও পড়ুন: পাকিস্তানে ভারত সমর্থিত গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত

এর আগে একই দিন ভোর ৫টা ৫৮ মিনিটে ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের এন্দে শহর থেকে ৬৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাগরের তলদেশে ৭ দশমিক ৭ মাত্রার প্রথম ভূকম্পনটি ঘটে। প্রথম ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। শক্তিশালী এই আঘাতের পর টানা ৩৪১টি পরাঘাত (আফটার শক) রেকর্ড করা হয়।

প্রথম কম্পনটি সাগরের তলদেশে হওয়ায় প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করেছিল দেশটির আবহাওয়া দপ্তর। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিন ঘণ্টা পর এটি প্রত্যাহার করা হয়। প্রথম ধাক্কায় ৫১ জনের প্রাণহানি ঘটেছে এবং অন্তত ৫৪টি ভবন পুরোপুরি ধসে পড়ার পাশাপাশি কয়েক শ বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ট্রমা কাটিয়ে ওঠার আগেই ১২ ঘণ্টার মাথায় সুমাত্রায় আবারও কম্পন অনুভূত হলো।

ভৌগোলিক অবস্থানগত কারণে প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থিত ১ হাজার ৭০০ দ্বীপের এই দেশে ভূকম্পন একটি নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। এ দেশের ইতিহাসে ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: ডিএনসিসি প্রশাসক: ফুটপাতে ব্যবসার পক্ষে কেউ নেই, সড়ক দখল উচ্ছেদে জনগণের সহযোগিতা জরুরি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত

 

 
পিরোজপুরের নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
 
রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত।
 
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আগমন ও উদ্বোধনী পর্ব শেষে উপজেলা পরিষদের প্রধান সড়কে ব্যানার-ফেস্টুনসহ একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে নির্বাচিত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। কর্মসূচির মধ্যে আরও রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষি ও শ্রেষ্ঠ উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ। আগামী তিন দিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালন করা হবে।
 
আলোচনা সভায় মৎস্য খাতের সম্ভাবনা, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
 
নেছারাবাদ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক বলেন, “মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য চাষিদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি পালন করা হচ্ছে।”
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, “মৎস্য খাত দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেছারাবাদে মৎস্য উৎপাদন বাড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি চাষিদের আরও উৎসাহিত করা প্রয়োজন।”
 
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি, উদ্যোক্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো.শওকত আলী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ওমর নাসির সাজু (৩২), ওমর শরীফ সুলতান (২৫) এবং নোয়াখালী পৌরসভা এলাকার মো. সৌরভ (২৭)। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, বেগমগঞ্জ উপজেলার ফিরোজ মাহমুদ বাপ্পী (২৭), কুদরত উল্যাহ (৬৫) ও হারুনুর রশীদ বাবুল (৪৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২১ মে দুপুরে কলেজ নোয়াখালী সরকারি কলেজ সংলগ্ন হোস্টেলের পুকুরে কুকুরকে গোসল করানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেনের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যার পর স্থানীয়ভাবে শালিস বৈঠক বসে। শালিসে আনোয়ারের বন্ধু রাজিব ও ওয়াসিমও উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে পূর্বপরিকল্পিতভাবে এজাহারভুক্ত আসামিরা দলবদ্ধ হয়ে ভুক্তভোগীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামি সাজু, সৌরভ ও সুলতান এলোপাতাড়ি গুলি ছুড়লে ওয়াসিম, রাজিব ও ইয়াছিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। পরে ওয়াসিম ও ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাজিবের স্ত্রী কামরুন নাহার ছবি বাদী হয়ে সুধারাম থানায় হত্যা মামলা দায়ের করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ১ নম্বর অতিরিক্ত আদালতের পিপি ও বাদীপক্ষের আইনজীবী মো. বরুত উল্যাহ রাসেদ বলেন, গ্রেপ্তার একমাত্র আসামি ফিরোজ আলম বাপ্পীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়েছে। মামলার পর থেকে অপর পাঁচ আসামি পলাতক রয়েছেন।

অন্যদিকে, আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শামসুদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে বহিষ্কৃত এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


নাসিরনগরে বহিষ্কৃত এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা আসাদুজ্জামান খোকনকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে লোডশেডিং ও সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আসাদুজ্জামান খোকন।
গত শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আসাদুজ্জামান খোকন নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি দলীয় ভ্রমণ ও বনভোজনের অংশ হিসেবে আসাদুজ্জামান খোকন হরিপুর রাজবাড়িতে যান। সেখানে তিনি নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। পরে দুপুরের দিকে তিতাস নদীতে গোসল করার সময় একদল লোক তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। এরপর তাকে রাজবাড়ির একটি কক্ষে আটকে রাখা হয়। একপর্যায়ে তাকে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আসাদুজ্জামান খোকনের সঙ্গে থাকা ব্যক্তিদের দাবি, হামলার সময় তাকে মারধর করা হলে একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।
এ বিষয়ে আসাদুজ্জামান খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লোডশেডিং ও সরকারি দলের সমালোচনা করায় তার ওপর হামলা করা হয়েছে। তার দাবি, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান বিএনপির নেতাকর্মীদের দিয়ে এ হামলা করিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাকে হত্যার চেষ্টা করেছিল, তবে তা ব্যর্থ হয়েছে।
আসাদুজ্জামান খোকন বলেন, “আমি যতদিন বেঁচে থাকব, ততদিন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব।”
তবে হামলার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন। তিনি বলেন, স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটেছে। এর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কিছু মানুষ আসাদুজ্জামান খোকনের ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে তাকে মারধর করা হয়ে থাকতে পারে। একদল লোক তাকে পুলিশের কাছে হস্তান্তর করে চলে যায়। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
ওসি আরও জানান, আসাদুজ্জামান খোকনের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। মারধরের ঘটনায়ও তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০২:১০ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে মারপিট ও হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামে পূর্ববিরোধের জের ধরে মারপিট, কুপিয়ে হত্যাচেষ্টা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
 
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকালে বড়হিজলী গ্রামের চাঁদ আলীর বাড়ির সামনে পূর্ববিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। পরে একই বিরোধকে কেন্দ্র করে বাদীর ছেলে সবুজ মোল্লার পেঁয়াজের আড়তে গিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে অভিযুক্তরা আড়তে হামলা চালিয়ে  মারধর করে কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় ওবায়দুর রহমান (৫৫), মেহেদী হাসান (৩৮) ও রিজন (২৭) আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 
এ ছাড়া অভিযোগকারী দাবি করেন, হামলার সময় আড়তে থাকা ক্যাশ থেকে ৭৪ হাজার ২০০ টাকা লুট করে নিয়ে গেছে ।
 
এ ঘটনায় আবুল হোসেন মোল্লা (৭০) বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন—সাইফুল ইসলাম (৩৫), রাহুল (১৯), ইদ্রিস মোল্লা (৫০), খোকন মোল্লা (২৫), রতন মোল্লা (২৬), শুকুর ফকির (২২), রিংকু মোল্লা (৩৭) ও হাসিব (১৯)। এছাড়া আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
 
বালিয়াকান্দি থানায় মামলাটি মামলা নং-৭, তারিখ ১৩ আগস্ট ২০২৬ হিসেবে রুজু করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩৭৯/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
 
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রব তালুকদার জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। হামলার প্রকৃত কারণ, অভিযোগের সত্যতা এবং টাকা লুটের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%