ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল


চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ বিষয়ে সংগৃহীত ছবি প্রকাশিত হয়েছে।

টানা ভারী বর্ষণের কারণে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় জেলা প্রশাসক এই তথ্য জানান।

আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত

তিনি বলেন, টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্মুখীন হয়েছে। পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার ফলস্বরূপ জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৭০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এর পাশাপাশি চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে।

এ পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলার জন্য জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর সকল সাপ্তাহিক এবং অন্যান্য ছুটি বাতিল করার কথা জানান ডিসি।

তিনি বলেন, জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখতে হবে, যাতে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায়। দুর্যোগের এই সময়ে প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে মানুষের জীবন রক্ষা করা। মানুষের জীবন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো প্রাণ যেন সামান্য অসচেতনতার কারণে ঝরে না পড়ে, সেজন্য সবাইকে অনুরোধ করব ঝুঁকিপূর্ণ এলাকা না থেকে আশ্রয়কেন্দ্রে চলে আসুন।

তিনি আরও বলেন, পরিস্থিতির তথ্য নিয়মিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রতি ঘণ্টায় পরিস্থিতির হালনাগাদ তথ্য নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত

ত্রাণ কার্যক্রমের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ২০০ মেট্রিক টন চাল এবং ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরও ২০ লাখ টাকা প্রাপ্ত হয়েছে। প্রথম দফার বরাদ্দ ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে এবং নতুন বরাদ্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে দ্রুত বিতরণের ব্যবস্থা করা হবে, যাতে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ খাদ্যসংকটে না পড়ে।

জেলা প্রশাসক জানান, উদ্ধার কার্যক্রম জোরদারে সাতকানিয়ার জন্য জরুরি ভিত্তিতে ১০টি স্পিডবোটের প্রয়োজন। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় যোগাযোগ করা হয়েছে। স্পিডবোট পাওয়া গেলে পানিবন্দি মানুষের কাছে দ্রুত পৌঁছানো সম্ভব হবে এবং উদ্ধারকাজ আরও কার্যকর হবে। আপাতত নৌকার মাধ্যমে উদ্ধার অভিযান চলছে। বিভিন্ন সরকারি দপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, রেড ক্রিসেন্ট, ইপসা (ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন), আনসার বাহিনী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকে নিয়ে পৃথক বিশেষ দল গঠন করা হয়েছে। এসব দল দুর্গত এলাকায় দ্রুত পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে নিজে মাঠে থাকার উপর জোর দিয়ে জেলা প্রশাসক বলেন, তিনি লালখান বাজার, পোড়া পাহাড় ও ১ নম্বর ঝিলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন। সেসব অঞ্চলে বসবাসকারী মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে, পাশাপাশি শুকনো এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে জেলার ৬২৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের জন্য চিড়া, মুড়ি, গুড়, শিশুদের জন্য মাফিন, কেক, বিস্কুট, ওরস্যালাইন এবং পাঁচ লিটার করে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। একইসঙ্গে গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

জেলা প্রশাসক জানান, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশে প্রায় আট হাজার মানুষ ইতোমধ্যে আশ্রয়কেন্দ্রে উঠেছেন।

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ও প্লাবিত জনপদের বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। কারণ, মানুষের জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-সৌদি প্রতিনিধির সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


ইরান-সৌদি প্রতিনিধির সঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

যুক্তরাষ্ট্রের হামলার পর আত্মরক্ষার্থে কাতার, কুয়েত এবং বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এর ফলে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই অবস্থায় কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সাথে আলোচনায় লিপ্ত হয়েছেন।

যেমন কাতার নিউজ এজেন্সির তথ্যমতে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছ থেকে একটি ফোনকল গ্রহণ করেন এবং আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন। দোহার পক্ষ থেকে হরমুজ প্রণালীতে বিভিন্ন জাহাজের ওপর হামলার নিন্দা জানানো হয়েছে। সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তির শর্তাবলি বাস্তবায়নের লক্ষ্যে সংলাপ এবং কূটনীতির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অন্যদিকে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন। ফোনালাপে তিনি সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং জাহাজ লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন।

হরমুজ প্রণালীর কাছাকাছি ওমানের জলসীমা দিয়ে যাওয়ার সময় কাতার ও সৌদি আরবের জাহাজগুলো ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এই হামলার ঘটনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সংঘাতের সূত্রপাত ঘটায়।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের উপকূলরেখা বরাবর ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর জবাবে ইরানের রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।

সূত্র: সিএনএন, আলজাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য নির্ধারিত একটি ভোটকক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩০ পি.এম


স্থানীয় নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য নির্ধারিত একটি ভোটকক্ষ

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালায় সংশোধন এনে ভোটকক্ষ নির্ধারণে ভোটারের সংখ্যা বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মো. রশিদ মিয়ার সই করা গেজেট বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংশোধিত ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ অনুযায়ী, গড়ে দুই হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। এর পাশাপাশি সাধারণভাবে ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হবে।

নীতিমালাটি আরও উল্লেখ করেছে, উপনির্বাচনে একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণভাবে ৬০০ জন পুরুষ ভোটার এবং ৫০০ জন নারী ভোটারের জন্য ভোটকক্ষ নির্ধারণ করতে হবে। প্রয়োজনে প্রতিটি ভোটকক্ষে একাধিক গোপন কক্ষ (সিক্রেট বুথ) স্থাপন করা যাবে।

এর সাথে, প্রতিটি সাধারণ ওয়ার্ডের জন্য ওয়ার্ডের সীমানার মধ্যে অন্তত একটি ভোটকেন্দ্র স্থাপন করতে হবে। তবে বাস্তবতার নিরিখে প্রয়োজন হলে একাধিক ভোটকেন্দ্র স্থাপনের সুযোগ রাখা হয়েছে।

এর আগে নীতিমালায় সাধারণ নির্বাচনে ৪০০ জন পুরুষ এবং ৩০০ থেকে ৩৫০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ এবং উপনির্বাচনে ৫০০ জন পুরুষ ও ৪০০ জন নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণের বিধান ছিল। সংশোধিত নীতিমালায় এ সংখ্যা বাড়ানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগের জন্য উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


বাংলাদেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগের জন্য উপযুক্ত সময় : ইতালির রাষ্ট্রদূত

বাংলাদেশে বর্তমানে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করায় ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের জন্য এটি উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

আজ বৃহস্পতিবার তিনি চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত ইতালিয়ান টেক্সটাইল মেশিনারিজ ও প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে বি-টু-বি ওয়ার্কশপে এই মন্তব্য করেন।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো আরও জানান, ইতালি ও বাংলাদেশের মধ্যে দুই বিলিয়ন ইউরোরও বেশি বাণিজ্য রয়েছে। এর মধ্যে ইতালি বাংলাদেশ থেকে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য আমদানি করে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের পণ্যের বৈচিত্র্য এবং গুণগত মান উন্নয়নে ইতালিয়ান কোম্পানিগুলো আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি আরো বলেন, চট্টগ্রামের ভৌগোলিক এবং অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং বিনিয়োগ সহযোগিতা আরো জোরদার করা দরকার।

চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক জানান, চট্টগ্রাম দ্রুত দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক হাবে পরিণত হচ্ছে। কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠছে চায়না ইকোনমিক জোন ও ফ্রি ট্রেড জোন। মাতারবাড়িতে প্রতিষ্ঠিত হচ্ছে আরও একটি ফ্রি ট্রেড জোন। এছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা চলছে।

কর্মশালায় ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, ইতালিয়ান ট্রেড এজেন্সির প্রতিনিধি আন্তোনিয়েত্তা বাক্কানারি ও সিনজিয়া ক্যাম্পানিলে, চিটাগাং চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক এস. এম. আবু তৈয়ব ও এম. মহিউদ্দিন চৌধুরীসহ ইতালি এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

কর্মশালার শেষপর্বে ইতালির বিভিন্ন মেশিনারিজ কোম্পানি তথ্যচিত্রের মাধ্যমে তাদের প্রযুক্তি, পণ্য এবং সেবার বিভিন্ন দিক উপস্থাপন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশের বড় শত্রু এখন শিক্ষিত সমাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


পরিবেশের বড় শত্রু এখন শিক্ষিত সমাজ

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন, আধুনিক জীবনযাত্রার মোহে শিক্ষিত মানুষরাই এখন পরিবেশের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষিত সমাজে ওয়ান-টাইম প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার ও বিলাসবহুল গাড়িতে হাইড্রোলিক হর্নের তাণ্ডব সবচেয়ে বেশি দেখা যায়।

বৃহস্পতিবার(৯ জুলাই) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে ধারণ করে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

খলিল আহমেদ বলেন, পরিবেশ আমাদের বিশুদ্ধ বায়ু, সুপেয় পানি, খাবার ও আশ্রয় দেয়। কিন্তু নির্বিচারে গাছ কাটা, প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলার কারণে পরিবেশ ভয়াবহ সংকটের মুখে পড়েছে। কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলেও মাটি ও পানি দূষিত হচ্ছে।

তিনি আরও বলেন, আসন্ন পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে বেশি বেশি গাছ লাগাতে হবে, পানির অপচয় রোধ করতে হবে, শব্দদূষণ পরিহার করতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার বর্জন করতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে সবাইকে সচেতন নাগরিকের দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবির এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক ইসরাত জাহান।

এর আগে দিবসটি উপলক্ষে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। মহিলা ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%