ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু


কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

রাজধানীর কাঁটাবনে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় ২ জনের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) রয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর রাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টা চলাকালীন আগুনের নিয়ন্ত্রণ আসে। এসময় ভবনটি থেকে দগ্ধ অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পর দুজনকেই মৃত ঘোষণা করা হয়।

এদের হাসপাতালে নিয়ে আসা মো. নাজমুল ও সরোয়ার জানান, নিহত আব্দুস সালামের বাড়ি বগুড়া জেলার কাহালু থানার বড় ভাদাহার মো. সেলিম সরকারের ছেলে। বর্তমানে তিনি আল বারাকা টাওয়ারের ১১ তলায় (আন্তর্জাতিক অপরাধ) ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। আর নিহত জনির বাড়ি কিশোরগঞ্জ সদরের বাবুন্দিয়া গ্রামে বাবুল মিয়ার ছেলে হিসেবে পরিচিত। সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজে ক্লার্ক।

আরও পড়ুন: সাবেক মেয়র লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ নভেম্বর

রাতের বেলায় এলিফ্যান্ট রোড়ের কাঁটাবন আল বারাকা টাওয়ারের ১০ তলা ও ১১ তলায় হঠাৎ করে আগুন ধরে গেলে ধোঁয়ায় তারা গুরুতর আহত হন। পরে আব্দুস সালামকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং জাতীয় বার্নে জরুরি বিভাগে জনিকে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসাইলে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


বাসাইলে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক র‍্যালি ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালবেলায় পৌর কর্তৃপক্ষের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশা নিধনের জন্য বিশেষ ওষুধ ছিটানো হয়।

আয়োজকরা জানিয়েছেন, এডিস মশা নিয়ন্ত্রণের জন্য ফুলের টব, টায়ার, ডাবের খোসা কিংবা ফ্রিজের নিচে জমে থাকা পানির অপসারণ অত্যন্ত জরুরি। নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে বাড়ির ছাদ, বারান্দা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখতে। সরকারের নির্দেশনার অনুসারে প্রতি শনিবার এই জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাম্পেইনের সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক মো: ইকবাল হোসেন, বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী প্রকৌশলী (সিভিল) রবিউল আলমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে ক্রুড তেলবাহী জাহাজ ‌‘নর্ডিক পোলক্স’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে ক্রুড তেলবাহী জাহাজ ‌‘নর্ডিক পোলক্স’

ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে হরমুজে ১১৫ দিন আটকে থাকা তেলবাহী ট্যাংকার অবশেষে বাংলাদেশের জন্য এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে নিরাপদে প্রণালি পাড়ি দিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে।

‘নর্ডিক পোলক্স’ নামক জাহাজটি গত ১ মার্চ সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে ক্রুড তেল বোঝাই করেছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে জাহাজটি সেখানে আটকা পড়ে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিধিনিষেধ আংশিক শিথিল হওয়ার পর গত বুধবার (২৪ জুন) জাহাজটি হরমুজ পাড়ি দেয়। আগামী ৬ জুলাই জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এই তেল দেশের একমাত্র রাষ্ট্রীয় শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডকে (ইআরএল) সরবরাহ করা হবে। সেখানে প্রক্রিয়াজাতকরণের পর তা সারাদেশে বিতরণ করা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পক্ষে এই পরিবহন কার্যক্রম তদারকি করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। এই চালানের জন্য তারা বিদেশি পতাকাবাহী ট্যাংকারটি ভাড়া করেছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পরপরই কর্পোরেশন বিকল্প সরবরাহ রুট ব্যবহার শুরু করে।

তিনি বলেন, 'বিকল্প রুট হিসেবে আমরা সৌদি আরবের ইয়ানবু ও সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ থেকে জ্বালানি তেল পরিবহন করছি। এই বিকল্প চালানের কারণে আমরা দেশজুড়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ বজায় রাখতে পেরেছি।'

মালেক জানান, নর্ডিক পোলাক্স ১ মার্চ রাস তানুরায় অপরিশোধিত তেল বোঝাই করেছিল এবং এই সপ্তাহ পর্যন্ত সেখানেই আটকে ছিল।

তিনি আরও বলেন, দীর্ঘ বিলম্বের কারণে বিপুল পরিমাণ ডেমারেজ (বিলম্ব মাশুল) ব্যয় হলেও বিএসসি বা বিপিসি কাউকেই এই অতিরিক্ত খরচ বহন করতে হবে না।

'চুক্তির শর্ত অনুযায়ী, সরবরাহকারী প্রতিষ্ঠানই এই ডেমারেজ খরচ বহন করবে। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই কেবল আমরা নিয়মিত হরমুজ প্রণালি রুটটি পুনরায় ব্যবহার শুরু করব,' বলেন তিনি।

বাংলাদেশ সরকারি পর্যায়ে (জি-টু-জি) চুক্তির আওতায় সৌদি আরবের আরামকো ও আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) থেকে বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে।

সাধারণত সৌদি আরবের অপরিশোধিত তেল রাস তানুরা থেকে এবং আরব আমিরাতের তেল জেবেল আলী হয়ে রপ্তানি করা হয়। এই দুটি রুটই হরমুজ প্রণালির মধ্য দিয়ে গেছে।

চলতি বছরের শুরুর দিকে এই কৌশলগত নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে নর্ডিক পোলাক্স আটকে পড়ে। এর ফলে ইআরএল উৎপাদন সংকটে পড়ে।

ক্রুড তেলের অভাবে ১৪ এপ্রিল ইআরএলের কার্যক্রম স্থগিত করা হয়। এতে দেশের জ্বালানি সরবরাহ প্রায় ২০ শতাংশ কমে গিয়ে সাময়িক সংকট দেখা দেয়।

এই সংকট কাটিয়ে উঠতে সরকার চড়া মূল্যে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানি শুরু করে। একইসঙ্গে ক্রুড তেল আমদানির জন্য সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দর ও ওমান উপসাগরে অবস্থিত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর হয়ে বিকল্প রুটে স্থানান্তর করা হয়।

কর্মকর্তারা জানান, বর্তমানে এসব বিকল্প রুটের মাধ্যমেই অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রয়েছে। এর ফলে ইআরএলের কার্যক্রম সচল রাখা সম্ভব হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় পুলিশ আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন পরিবহন শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


উত্তরায় পুলিশ আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন পরিবহন শ্রমিকরা

রাজধানীর উত্তরায় পুলিশ কর্তৃক পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটি বিশেষ স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পে চালক এবং হেলপাররা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শনিবার (২৭ জুন) উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ উত্তর এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রুবেল হক।

স্বাস্থ্য ক্যাম্পের সময় পরিবহন শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। স্থানীয় বিভিন্ন রুটের বাস, ট্রাক এবং অন্যান্য পরিবহনের চালক ও হেলপাররা এতে অংশ নেন।

এ সময় এডিসি রুবেল হক বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থাপনায় চালকদের শারীরিক সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ কর্তৃপক্ষ জানায়, পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এর ফলে একদিকে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং অন্যদিকে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে জার্মানির দ্রুত বিদায় দেখছেন ক্রুস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


বিশ্বকাপে জার্মানির দ্রুত বিদায় দেখছেন ক্রুস

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে ইকুয়েডর। এই হারের পর সাবেক মিডফিল্ডার টনি ক্রুস আশঙ্কা প্রকাশ করেছেন যে, চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা শিগগিরই বর্তমান আসর থেকে বাদ পড়তে পারেন। তিনি বলছেন, 'আমাদের বিপক্ষে খেলাটা প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্নের মতো হওয়া উচিত; আমাদের ভালো রক্ষণভাগ গড়ে তুলতে হবে এবং প্রতিপক্ষের জন্য পরিস্থিতি দুঃসহ করে তুলতে হবে।' কিন্তু, তিনি মনে করছেন, 'আমরা এখনও তা করতে পারছি না।'

ক্রুস আরও বলেন, 'আমাদের মুসিয়ালা ও ভিরৎজকে সেরা ফর্মে পাওয়া প্রয়োজন, যা এখন হচ্ছে না। যদি এই বিষয়গুলোর কোনো পরিবর্তন না হয়, তবে আমাদের বিদায় নিতে খুব বেশি সময় লাগবে না।' পোডলস্কিও দলের কিছু ত্রুটি-বিচ্যুতির কথা উল্লেখ করে বলেন, 'দ্রুত সেসব থেকে শিক্ষা নেওয়া জরুরি।' ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে তিনি জানান, 'মাঝে মাঝে এমন হার ভালোই হয়। হয়তো এমন হার ভালো, যাতে সবাই নিজেদের রুমে ফিরে গিয়ে বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারে।'

জার্মানি তাদের প্রথম দুটি ম্যাচ জিতে ‘গ্রুপ ই’-র চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট পর্বে জায়গা করে নিয়েছিল, কিন্তু ইকুয়েডরের কাছে হারের পর দলটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ক্রুস বলেন, '২০১৪ সালে এমন কিছু ম্যাচ ছিল, যেখানে আমরা খারাপ খেলেছিলাম, যেমন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি। কিন্তু তবুও আমরা সেই ম্যাচগুলো জিততে পেরেছিলাম।' তিনি মনে করেন, 'বর্তমান দলের মধ্যে সেই সক্ষমতা আর আছে কিনা তা সন্দেহজনক।'

যদিও সমালোচনামূলক মন্তব্য করেছেন, তবে ক্রুস বিশ্বাস করেন, বিশ্বকাপে শীর্ষ ফেভারিটদের বিরুদ্ধে লড়াই করার মতো সক্ষমতা জার্মানির রয়েছে। তিনি বলেন, 'আমি আমার আগের কথার ওপরই অটল আছি। আমার বিশ্বাস, ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ক্ষেত্রে যদি সবকিছু ঠিকঠাকভাবে কাজ করে, তবে আমরা তাদের হারাতে পারব।' রাউন্ড অফ ৩২-এ জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে এবং বিজয়ী দলটি শেষ ১৬-তে ফ্রান্স অথবা সুইডেনের সঙ্গে খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%