ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ফের উত্তাল হতে পারে সাগর, বঙ্গোপসাগরে লঘুচাপ


ফের উত্তাল হতে পারে সাগর, বঙ্গোপসাগরে লঘুচাপ

বঙ্গোপসাগরে আবারো একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

শনিবার (২৫ জুলাই) সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত আবহাওয়ার সতর্কবার্তায় এসব তথ্য উঠে এসেছে। বিজ্ঞপ্তিতে সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরের মধ্যে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ : ইশরাক হোসেন

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানতা অবলম্বন করে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা, জাতিসংঘ মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা, জাতিসংঘ মানবাধিকার প্রধান থাকছেন ভলকার তুর্ক

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬ : যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরাইলের তীব্র আপত্তি সত্ত্বেও জাতিসংঘ সাধারণ পরিষদ শুক্রবার মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে ভলকার তুর্কের মেয়াদ আরও চার বছরের জন্য নবায়ন করেছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রস্তাব অনুযায়ী, সাধারণ পরিষদে ১৪৪টি দেশ সমর্থন দিয়েছে, ১০টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে এবং ১৩টি দেশ ভোটদানে বিরত ছিল। এই প্রক্রিয়ায় তুর্কের মেয়াদ নবায়নের অনুমোদন দেওয়া হয়। নতুন মেয়াদটি শুরু হবে ২০২৬ সালের ১২ অক্টোবর থেকে।

এএফপি’র খবর অনুযায়ী, রাশিয়ার পক্ষ থেকে তুর্কের মেয়াদমাত্র কয়েক মাস বাড়িয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাখার বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু, তা বিপুল ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। একইভাবে, ভোট স্থগিত রাখার যুক্তরাষ্ট্রের অনুরোধও গ্রহণ করা হয়নি।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সংস্কারবিষয়ক প্রতিনিধি রাষ্ট্রদূত জেফ বার্টোস চার বছরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি প্রক্রিয়াগত ও নীতিগত—উভয় দিক থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং অভিযোগ করেন যে, গুতেরেস পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করেছেন।

ভোটের আগে বার্টোস সতর্ক করে বলেন, ‘কোনো ভুল করবেন না: যদি এই পরিষদ পদ্ধতিগত বাড়াবাড়ি, গোপন আঁতাত এবং জাতিসংঘের পদের অপব্যবহার মেনে নেয়, তবে এর পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্র অবিলম্বে জাতিসংঘে তার সম্পৃক্ততা, অংশগ্রহণ এবং অর্থায়ন পুনর্বিবেচনা করবে।’ তিনি আরও অভিযোগ করেন, গুতেরেস তাড়াহুড়ো করে সময়সূচি এগিয়ে নিয়েছেন, যাতে তার দীর্ঘদিনের বন্ধুকে চার বছরের নির্বাহী মেয়াদের সুবিধা দেওয়া যায়।

তবে, ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফোঁ ভলকার তুর্কের প্রশংসা করে বলেছেন, তিনি ‘বিবেকের কণ্ঠস্বর’। বোনাফোঁ বলেন, প্রথম মেয়াদে তুর্ক ‘দৃঢ়তা ও নিরপেক্ষতার সঙ্গে’ দায়িত্ব পালন করেছেন।

অস্ট্রিয়ার নাগরিক আইনজীবী ভলকার তুর্ক ২০২২ সালের অক্টোবর থেকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মানবাধিকারের সর্বজনীনতা এবং আন্তর্জাতিক আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে আসছেন।

তার মেয়াদকালে তিনি রাশিয়ার ইউক্রেন আগ্রাসন, গাজা যুদ্ধ, আফগানিস্তান, সুদান, বাংলাদেশ, মিয়ানমার এবং নিকারাগুয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরব ছিলেন।

কিন্তু, কিউবা, চীনের শিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের পরিস্থিতি এবং গাজা প্রসঙ্গে সরাসরি ‘গণহত্যা’ শব্দ ব্যবহারের অভাবের কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন। জাতিসংঘের কিছু বিশেষজ্ঞ ও প্রতিবেদকরা এই ক্ষেত্রে ওই শব্দটি ব্যবহার করেছিলেন।

ভলকার তুর্কের অবস্থানের কারণে রাশিয়া ও ইসরাইলসহ কিছু দেশের সরকারের তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।

শুক্রবার, রাশিয়া ও ইসরাইলের রাষ্ট্রদূতরা তার মেয়াদ নবায়নের বিরোধিতা করেন। তাদের বক্তব্য ছিল যে, জাতিসংঘ মহাসচিব গুতেরেসের মেয়াদ চলতি বছরের শেষে শেষ হওয়ার কারণে মানবাধিকার কমিশনার নির্বাচনের বিষয়টি তার উত্তরসূরির উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষার কক্সবাজারে পর্যটকের হাতছানি, হোটেল-রিসোর্টে বিশেষ অফার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


বর্ষার কক্সবাজারে পর্যটকের হাতছানি, হোটেল-রিসোর্টে বিশেষ অফার

বর্ষার আবহে কক্সবাজার সমুদ্রসৈকত ভিন্ন রূপ ধারণ করেছে। উত্তাল ঢেউ এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাপ্তাহিক ছুটির দিনে সৈকতে উপস্থিত হয়েছেন হাজারো পর্যটক। পর্যটকদের নিরাপদ সমুদ্রস্নানে সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড কর্মীরা। এদিকে, অফ-সিজনে দর্শকদের আকৃষ্ট করতে হোটেল-রিসোর্টগুলো সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে।

বর্ষার আকাশ, উত্তাল সাগর এবং প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য—সব মিলিয়ে যেন নতুন এক কক্সবাজার। শুক্রবার (২৪ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সৈকতজুড়ে ভ্রমণপিপাসু মানুষের পদচারণা দেখা যাচ্ছে। কিছু পর্যটক ঢেউয়ের সঙ্গে মিশে যাচ্ছেন সমুদ্রস্নানে, আবার কেউ বালুচরে আনন্দঘন সময় কাটাচ্ছেন। অনেকেই ক্যামেরায় বন্দি করছেন তাদের প্রিয় মুহূর্তগুলো। কেবল সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট নয়; পর্যটকরা মেতেছেন শৈবাল, সুগন্ধা এবং কলাতলী সৈকতেও। যেন সাগরের তীরে এক মানবিক মিলনমেলা বসেছে। কক্সবাজার সমুদ্রসৈকতের গন্ডি লঙ্ঘন করে পর্যটকরা পাহাড়, ঝাউবন এবং দীর্ঘতম মেরিন ড্রাইভ জুড়েও আগ্রহী হয়ে যাচ্ছেন।

ঢাকা থেকে আসা পর্যটক রাইসা জান্নাত বলেন, ‘আমি ঢাকা থেকে এসেছি। এটি আমার পঞ্চমবার কক্সবাজারে আসা, এবং প্রতিবারই সৈকতে ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা নিয়েছি। এবারও দারুণভাবে উপভোগ করছি। কক্সবাজারের সৌন্দর্য সত্যিই অসাধারণ।’

আরেক পর্যটক ইয়ানুর রহমান জানান, ‘এটা সত্যিই অন্যরকম এক অনুভূতি। মনোরম আবহাওয়ায় সমুদ্রসৈকত ঘুরে বেশ উপভোগ করছি। গরমের তীব্রতা নেই, রোদে সানবার্নের ঝুঁকিও কম। সব মিলিয়ে বর্ষার কক্সবাজারের পরিবেশ দারুণ উপভোগ্য।’

এক পর্যটক সানাউল্লাহ বলেন, ‘আমার কাছে শীতের চেয়ে বর্ষার কক্সবাজার বেশি উপভোগ্য মনে হয়। এই সময় পর্যটকের চাপ কম থাকে, ফলে হোটেল সংকট থাকে না। এসময় স্বাচ্ছন্দ্যে থাকা যায় এবং প্রকৃতির সৌন্দর্যও ভরে ভরে উপভোগ করা যায়। আমি বিভিন্ন মৌসুমে কক্সবাজারে এসেছি, তবে বর্ষাকালের আবহাওয়া এবং পরিবেশই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে।’

সাগর উত্তাল থাকায় বেড়ে গেছে ঢেউয়ের পরিধি। বালুচরের একাধিক পয়েন্টে সৃষ্টি হয়েছে খাল বা গুপ্ত গর্ত। এ কারণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড কর্মীরা। পর্যটকদের সরাসরি সচেতন করতে বালুচরে টাঙানো হয়েছে লাল পতাকা।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) কমিউনিটি এডুকেটর নাছিমা আক্তার জানান, ‘বর্তমানে সমুদ্রসৈকতে রেড ফ্ল্যাগ বা লাল পতাকা উত্তোলন করা হয়েছে, যার অর্থ সমুদ্রে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সমুদ্র এখন উত্তাল থাকায় পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। কেউ যদি পানিতে নামতেই চান, তাহলে অবশ্যই হাঁটুপানির বেশি গভীরে যাবেন না এবং লাইফগার্ডের নজরদারির মধ্যেই অবস্থান করবেন। এতে কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে লাইফগার্ড দ্রুত সহায়তা করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাজ হলো প্রতিটি পর্যটককে এই ঝুঁকির বিষয়ে সচেতন করা এবং নিরাপদ থাকার বার্তা পৌঁছে দেয়া। অনেকেই আমাদের পরামর্শ মেনে চলেন, আবার কিছু মানুষ তা উপেক্ষা করেন। তবুও আমরা নিরন্তর সবাইকে সতর্ক করছি, কারণ সচেতনতাই দুর্ঘটনা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। যারা সতর্কবার্তা মেনে চলবেন, তারাই নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।’

সি সেফ লাইফগার্ড সংস্থার সিনিয়র কর্মী জয়নাল আবেদীন জানান, ‘সকাল থেকে টানা বৃষ্টির কারণে সমুদ্র অত্যন্ত উত্তাল রয়েছে। এই সময়ে সৈকতের বিভিন্ন স্থানে বিপজ্জনক রিপ কারেন্ট (ক্যানেল) তৈরি হয়েছে, যা পর্যটকদের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ। তাই আমরা লাইফগার্ডের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। যেসকল জায়গায় ঝুঁকি বেশি, সেখানে লাল পতাকা উত্তোলন করে পর্যটকদের সতর্ক করা হয়েছে। আমাদের পেট্রোল টিম ও উদ্ধার সরঞ্জামসহ প্রশিক্ষিত লাইফগার্ডরা সার্বক্ষণিক পানিতে ও সৈকতে কার্যক্রম চালাচ্ছেন, যাতে যেকোনো দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যায়।’

বর্ষা মৌসুমকে পর্যটনের জন্য অফ-সিজন বা মন্দা মৌসুম হিসেবে ধরা হয়। তবে এই সময়েও কক্সবাজারে দর্শক আকৃষ্ট করতে হোটেল-রিসোর্টগুলো সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে।

তারকামানের হোটেল প্রাসাদ প্যারাডাইসের মহাব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, ‘বর্ষাকালে কক্সবাজারের সৌন্দর্য ভিন্ন এক রূপ ধারণ করে। বৃষ্টি, উত্তাল সমুদ্র এবং সবুজ পাহাড় মিলিয়ে প্রকৃতি এ সময় এক অনন্য সৌন্দর্যের সৃষ্টি করে। এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে বর্ষা মৌসুম পর্যটকদের কক্সবাজারে আসার উপযুক্ত সময়। পর্যটকদের ভ্রমণ আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক করতে আমাদের হোটেল কর্তৃপক্ষ সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। পাশাপাশি নিরাপদ ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে, যাতে অতিথিরা নিশ্চিন্তে অবস্থান করতে পারেন এবং বর্ষার কক্সবাজারের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবার নিয়ে ফেরার পথে হামলার শিকার এসআই, পিঠে ৪৩ সেলাই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:০৯ পি.এম


পরিবার নিয়ে ফেরার পথে হামলার শিকার এসআই, পিঠে ৪৩ সেলাই

রাজধানীতে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আহত এসআইয়ের শরীরে ৪৩টি সেলাই দেওয়া হয়েছে।

বৃহস্পতিবারের (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় ঘটনাটি ঘটে।

আহত মোহাম্মদ ওসমান গনি পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন শাখায় কাজ করেন।

পুলিশের সূত্রে জানা গেছে, এসআই ওসমান গনি সপরিবার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় বসবাস করেন। বৃহস্পতিবার রাতে তিনি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাজার থেকে বাসায় ফিরছিলেন। এ সময় কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এক দুর্বৃত্ত পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি হামলাকারীকে ধাওয়া করেছিলেন, কিন্তু তাকে ধরতে পারেননি।

ওসমান গনিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয় এবং সেখানে থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তার পিঠের গভীর ক্ষতস্থানে ৪৩টি সেলাই দেন। পরে, তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হচ্ছে পূর্বশত্রুতার কারণে এই ঘটনা ঘটতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন চিকিৎসা নিয়ে নাগরিকদের জন্য দূতাবাসের নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১২:১১ পি.এম


মার্কিন চিকিৎসা নিয়ে নাগরিকদের জন্য দূতাবাসের নির্দেশনা

যুক্তরাষ্ট্রে চিকিৎসা গ্রহণ করতে ইচ্ছুক ভিসা আবেদনকারীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। তারা উল্লেখ করেছে, একজন বি-২ ভিসা আবেদনকারীর জন্য চিকিৎসা, এর সাথে সংশ্লিষ্ট সব খরচ এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য যাওয়া-আসার জন্য ব্যয়ের সক্ষমতা প্রদর্শনের প্রমাণ দেওয়ার প্রয়োজন হবে।

শুক্রবার (২৫ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস একটি বার্তায় এ তথ্য প্রকাশ করেছে।

দূতাবাস বলছে, কনস্যুলার কর্মকর্তারা প্রতিটি আবেদন সম্পূর্ণরূপে পর্যালোচনা করে নিশ্চিত হন যাতে যুক্তরাষ্ট্রে আবেদনকারী যে কাজের জন্য আবেদন করছে, তাতে আমেরিকার করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি না হয়।

দূতাবাসের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, মেডিক্যাল ভিসার আবেদনের জন্য চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসার প্রয়োজনীয়তার কারণ উল্লেখ করা আবশ্যক। পাশাপাশি একজন মার্কিন চিকিৎসকের সম্মতির প্রয়োজন যেখানে তিনি চিকিৎসার সম্ভাব্য সময় এবং খরচের বিষয়ে ধারণা প্রদান করবেন।

এছাড়াও, যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য প্রয়োজনীয় যাতায়াত খরচ, চিকিৎসার খরচ এবং বসবাসের খরচের জন্য সামর্থ্য থাকার প্রমাণ প্রদান করতেও হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%