ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন


বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বিরলের রাণীপুকুর ইউনিয়নের হালজায় ঝিনাইকুড়ি গ্রামের কড়া পাঠশালায় তিন দিন ব্যাপী হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

এই প্রশিক্ষণের আয়োজন করেছে ভাবনা সামাজিক মানবিক বিকাশ। ঢাকা ও উইমেন্স চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রির সহযোগিতায় ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ভাবনার নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান।

প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপজেলা প্রাণি সম্পদ অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। জেলা ভেটেরেনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা প্রদান করেন। ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার এক বার্তায় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আরও পড়ুন: সাজেক সংকট সমাধানে সংলাপের পথে প্রশাসন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ৫৪০ ডিগনিটি কিট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৭ এম


কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ৫৪০ ডিগনিটি কিট বিতরণ

কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ কিশোরী ও গর্ভবতী নারীদের জন্য জরুরী সুরক্ষা সামগ্রি বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ও ঘোগাদহ ইউনিয়নে পৃথকভাবে ৫৪০ জন উপকারভোগীকে এসব সুরক্ষা সামগ্রি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম বেনজির রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী নিত্যানন্দ বর্মণ, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মাল্টিজার ইন্টারন্যাশনাল’র প্রকল্প সমন্বয়কারী শহিদুল ইসলাম, এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন, প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম প্রমুখ।

দাতা সংস্থা মাল্টিজার ইন্টারন্যাশনাল ও একশন ডাচল্যান্ড হিলফট’র আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) উদ্যোগে চরাঞ্চলে ও প্রত্যন্ত এলাকার নারী ও কিশোরীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। ডিগনিটি কিটে ১৩টি উপকরণের মধ্যে রয়েছে স্যানিটারী প্যাড, আন্ডার গার্মেন্টস, গামছা, সাবান, পেষ্ট, ব্রাশ, ব্যাগ, টর্সলাইট, স্যান্ডেল, চিড়ুনি, নেইল কাটার ও একটি বালতি।

ঘোগাদহ ইউনিয়নের দোবারিয়ার ভিটা গ্রামের কিশোরী পারভীন বেগম জানান, "এগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি। কিছু জিনিষ পেয়েছি যেগুলো অনেক সময় আমরা কিনতেই পারি না।"

পাঁচগাছী মুসল্লীপাড়া গ্রামের সাজিরণ বেগম বলেন, "গ্রামের মানুষ এসব জিনিষ চাইলেও ব্যবহার করতে পারে না। এবার স্বামীকে বলবো এগুলো শেষ হয়ে গেলে সে যেন এরকম সেট কিনে দেয়। এগুলো যে আমাদের খুবই প্রয়োজনে লাগে সেটা তাদেরকে বোঝাবো।" কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, নারীর মর্যাদা ও সুরক্ষার বিষয়টি এখন সার্বজনিন। ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রত্যন্ত এলাকার নারীরা অনেকটা এগিয়ে এসেছে। তাদেরকে আরও সচেতন হতে হবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, প্রত্যন্ত এলাকার নারীদের পাশাপাশি পুরুষদেরকেও সচেতন হতে হবে। নারীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আর লজ্জ্বা নয়। সহযোগিতা সহমর্মিতা নিয়ে পুরুষদের পাশে থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে স্ট্যান্ড রিলিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৮ এম


কুড়িগ্রামে উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করে স্ট্যান্ড রিলিজ

কুড়িগ্রামে সার বিতরণে কৃষক ভোগান্তি ও বিশৃঙ্খলার কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, "আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।" কুড়িগ্রাম কৃষি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার সকালে আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।

জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, জেলায় সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির কারণে আব্দুল্লাহ আল মামুনকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়েছে। তাঁকে ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলের মধ্যে বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

তার স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামের উপপরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

খামারবাড়ি কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেছেন। কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, কৃষি বিভাগের উপপরিচালকের বদলির হয়েছে। আজ বুধবার নতুন উপপরিচালক পদে একজন কর্মকর্তা যোগদান করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৮ এম


গাইবান্ধায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ

বুধবার বেলা ১১ টায় ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় 'সামাজিক সংগ্রাম পরিষদ' গাইবান্ধা জেলার উদ্যোগে গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক হাসপাতালের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা রোধ, নতুন ভবনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, পর্যাপ্ত ডাক্তার- নার্স নিয়োগ, হাম-ডেংগু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন 'সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজা' এবং পরিচালনা করেন সদস্য সচিব কাজী আবু রাহেন শফিউল্যা খোকন। বক্তব্য রাখেন সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ প্রনব চৌধুরী, জিয়াউল হক জনি, মোস্তাফিজুর রহমান বাবলু, মোস্তফা মনিরুজ্জামান, এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, রেজাউল করিম জুয়েল, অবঃ সেনা সদস্য সেকেন্দার আলী, মানবাধিকার কর্মী রফিকুল ইসলাম, সাংবাদিক নেয়ামুল আহসান পামেল, সাংবাদিক উজ্জ্বল কুমার চক্রবর্তী, আবু তাহের চৌধুরী, রেজাউল করিম রেজা, ছাত্রনেতা পরমানন্দ দাস প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন যে, গাইবান্ধা একটি কৃষিভিত্তিক এলাকা, যেখানে মানুষ হতদরিদ্র এবং নিম্ন আয়ের। তারা দারিদ্র্যের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গাইবান্ধা জেলায় বর্তমানে শুধুমাত্র একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র বিদ্যমান। সেই সরকারি হাসপাতালটি নিজেই একটি রোগীর মত। গাইবান্ধা সদর হাসপাতাল, যা জেলার সর্বোচ্চ হাসপাতাল, সেখানে পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং ঔষধের অভাব রয়েছে। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ জনগণ ভালোভাবে সেবা পাচ্ছে না। জরুরি অবস্থায় রোগীদের রংপুর বা বগুড়ায় যেতে হয়, যা নিম্ন আয়ের মানুষের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। ফলে তারা উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানকার মানুষের দোড়গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছানোর জন্য একটি মেডিকেল কলেজ স্থাপন করা অত্যন্ত প্রয়োজন। এই অঞ্চলের মানুষের বহুদিনের একটি স্বপ্ন হলো মেডিকেল কলেজ স্থাপন করা। বক্তারা গাইবান্ধায় আধুনিক হাসপাতালের অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করার এবং নতুন ভবন চালু করার আহ্বান জানান। এছাড়া, ডেংগু ও হাম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান। জনগণের জনদুর্ভোগ কমাতে অবিলম্বে প্রিপেইড মিটার অপসারণের দাবি জানানো হয়। শেষে গাইবান্ধায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে প্রকৌশলী শুভাশীষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২০ এম


মেলান্দহে প্রকৌশলী শুভাশীষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহ এলজিইডির প্রকৌশলী শুভাশীষ রায় এর বিদায়ী সংবর্ধনা ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় মেলান্দহ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা নাগরিক সমাজ। সভায় সভাপতিত্ব করেন নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক এবং নাংলা ইউপি’র চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলান্দহ বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু, ৭১’র গেরিলা আবুল হোসেন, চরবানিপাকুরিয়া ইউনিয়নের কমান্ডার ইসহাক আলী, নাগরিক সমাজের সমন্বয়ক উমির উদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক মোহন তালুকদার, প্রবিন সাংবাদিক আলমগীর আহম্মেদ শাহজাহান, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের প্রভাষক অলিউল্লাহ, সাংবাদিক আব্দুল হাই, নাগরিক সমাজের সমন্বয়ক সাংবাদিক রুহুল আমিন রাজু, নূরে মদিনা মানবিক সোসাইটির পরিচালক বাদশা দোজাহান মতি মেম্বার, দারুস সুন্নাহ আইডিয়াল মাদ্রাসার পরিচালক নূর নবী ইসলাম প্রমুখ।

এতে বক্তৃতা প্রদান করেন উল্লেখিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিদায়ী ইঞ্জিনিয়ার শুভাশীষ রায়কে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখযোগ্য যে, ইঞ্জিনিয়ার শুভাশীষ রায় ২০২২ সালে মেলান্দহে যোগদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিঙ্গেল বিডির পরিচালক মোরশেদুল আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%