ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্প ও মার্কিন প্রতিনিধিদের মনের গতি বুঝতে যে কৌশল নিয়েছিল ইরান: রিপোর্ট


ট্রাম্প ও মার্কিন প্রতিনিধিদের মনের গতি বুঝতে যে কৌশল নিয়েছিল ইরান: রিপোর্ট

যুদ্ধের অবসানের উদ্দেশ্যে আমেরিকার সঙ্গে চুক্তিতে পৌঁছেছে ইরান। রবিবার এই বিষয়ে চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষরের মাধ্যমে এটি কার্যকর হবে।

এই চুক্তি নিয়ে আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘মাইন্ডগেম’ চলছিল বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই কারণে ইরান একটি কৌশল অবলম্বন করেছিল বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

জানা গেছে, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এবং তার প্রতিনিধিদলের মনোভাব কেমন থাকতে পারে এবং তাদের আচরণ কেমন হতে পারে সে বিষয়ে একটি ‘ব্লুপ্রিন্ট’ তৈরি করেছিল ইরান। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার আগে দেশটি দুই মনোবিদের সাহায্য নিয়েছিল।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইটের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। ইরান প্রশাসনের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে ইসলামাবাদে দু’দেশের প্রথম দফার বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে বসার আগে তেহরান দুইজন মনোবিদকে নিয়োগ করেছিল। যদিও ওই বৈঠকে ট্রাম্প সরাসরি অংশ নেননি। তবে আমেরিকার প্রতিনিধিরা কী বলতে পারেন, ট্রাম্পের নির্দেশ কেমন হতে পারে তা নিয়ে একটি ‘মাইন্ডগেম’ চলছিল। সেই ‘মাইন্ডগেম’-এ এগিয়ে থাকার জন্য ট্রাম্পের মনোভাব বোধ করা জরুরি ছিল বলে ওই সূত্রের দাবি।

ড্রপ সাইটের প্রতিবেদনে বলা হয়েছে, “প্রতিনিধিদলের মধ্যে দেশের দু’জন শীর্ষ মনোবিদকে রাখা হয়েছিল যাতে ট্রাম্পের মতিগতি বোঝা যায়। আর সে অনুযায়ী বৈঠকে আলোচনা এগিয়ে নিতে পারা যায়। ঐ বৈঠকে বসার আগে এই বিষয়টির উপর জোর দেওয়া হয়েছিল।”

সূত্রের দাবি, মনোবিদেরা যেভাবে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, সেভাবেই কাজ করা হয়েছে। শুধু তাই নয়, মনোবিদদের পরামর্শ ইরানের আলোচনার কৌশলেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই পরামর্শ কার্যকরও হয়েছিল বলে ওই সূত্রের দাবি হয়েছে। ওই বৈঠকে গঠনমূলক আলোচনা হয়।

ঘটনাচক্রে দেখা গেছে, প্রথম বৈঠক শেষ মুহূর্তে ভেস্তে গেলেও আমেরিকা কিন্তু যুদ্ধবিরতির সময় বাড়িয়েছিল। পাশাপাশি, ট্রাম্প ইরানের উপর চাপ সৃষ্টি করার পরেও পরে আগ্রাসী কৌশল থেকে সরে সমঝোতার রাস্তায় হাঁটার কৌশল নেওয়া শুরু করেন।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ইসরায়েল যদিও ইরানের বিরুদ্ধে আগ্রাসী কৌশল নেওয়ার পক্ষেই বারবার তাগাদা দিয়েছে। কিন্তু দেখা গেছে, ট্রাম্প সেই ফাঁদে পা দেননি। বরং তিনি ইরানের সঙ্গে সমঝোতার রাস্তাতেই হেঁটেছেন। ফলস্বরূপ, রবিবার তেহরানের সঙ্গে সমঝোতা চুক্তি হয়।

যদিও এবারের সমঝোতা চুক্তিতে ট্রাম্পের মতিগতি বুঝতে মনোবিদদের সাহায্য নেওয়া হয়েছিল কিনা সে প্রসঙ্গে কিছু উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। তবে এখন ১৯ জুনের (শুক্রবার) ওই বৈঠকের ওপরই আন্তর্জাতিক মহলের নজর রয়েছে। সূত্র: আইরিশ স্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

 

আরও পড়ুন: দিনাজপুর বোর্ডের ১ কোটি ২৬ লাখ টাকার দুর্নীতির তদন্তের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলেনি বড় বিনিয়োগকারী, আটকে আছে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের রেলপথ প্রকল্প”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


মেলেনি বড় বিনিয়োগকারী, আটকে আছে দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের রেলপথ প্রকল্প”

১৬ জুন, ২০২৬: অর্থ সংকটে আটকে গেছে দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প।

২১৫ কিলোমিটার দীর্ঘ এই মেগা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও নকশা চূড়ান্ত হলেও মেলেনি কোনো বড় বিনিয়োগকারী। অন্যদিকে, দীর্ঘ আট বছর আগে জমি অধিগ্রহণের তালিকায় থাকা ঘরবাড়িতে রেল কর্মকর্তাদের দেওয়া লাল নম্বরের কারণে চরম দুর্ভোগে দিন কাটছে স্থানীয়দের।

সব ধরনের সংস্কার ও জমি বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও এখনো মেলেনি ক্ষতিপূরণের টাকা। ফলে থমকে গেছে পায়রা বন্দরকে রাজধানীর সাথে যুক্ত করার মহাপরিকল্পনা। রেলওয়ে মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, রেলপথটি বরিশাল জেলার গৌরনদী, উজিরপুর, বরিশাল বিমানবন্দর, বরিশাল সদর উপজেলার কাশিপুর এবং মহানগরীর সাগরদী ও টিয়াখালী এলাকা ছুঁয়ে কীর্তনখোলা নদী অতিক্রম করবে। এরপর এটি দপদপিয়া হয়ে বাকেরগঞ্জ ও পটুয়াখালীর দিকে এগিয়ে গিয়ে শেষ হবে কুয়াকাটায়। এই রুট ম্যাপের আওতায় বরিশাল নগরীর টিয়াখালী ও দক্ষিণ সাগরদীসহ প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার এলাকার হাজারো বাসিন্দা এখন এক প্রকার অবরুদ্ধ জীবন কাটাচ্ছেন।

রেললাইনের জমিতে নাম ওঠায় শেষ বয়সে বিপাকে পরা মহানগরীর টিয়াখালী এলাকার বৃদ্ধ সুলতান খান বলেন, আটবছর আগে তার একতলা ভবনের দেয়ালে লাল রঙ দিয়ে নম্বর লিখে গেছে রেলের লোকেরা। বলা হয়েছে, এখানে নতুন কোনো স্থাপনা করা যাবে না, বাড়ি মেরামত বা বিক্রিও করা যাবে না। তিনি আরও বলেন, শেষ বয়সে এসে সন্তানদের সাথে ঢাকায় থাকতে চান। তাই প্রয়োজনে নিজের বসতভিটাসহ পাঁচ শতক জমি বিক্রি করতে চাইলেও তা পারছি না।

একই সংকটে পড়া টিয়াখালী আরেক বাসিন্দা গৃহিণী রাবেয়া বেগম বলেন, বর্ষায় ঘরের চাল দিয়ে পানি পরে। রেলের নিষেধাজ্ঞার কারণে পাকা বা টেকসই কোনো সংস্কার করতে পারছি না। দক্ষিণ সাগরদীর বাসিন্দা সাবেক ব্যাংক কর্মচারী আমজাদ হোসেন জানান, মেয়ের বিয়ের খরচের জন্য পৈতৃক জমির ১৫ শতক থেকে ৩ শতক বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু ক্রেতারা এসে যখনই দেখে ঘরবাড়িতে লাল রংয়ের নম্বর দেয়া, তখনই ফিরে যায়। তাই বাধ্য হয়ে ধার করে মেয়েকে বিয়ে দিয়েছেন।

সূত্রমতে, ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ৫ হাজার ৬০০ একর জমির মহাপরিকল্পনায় ১৯টি স্টেশন ও একটি জংশন সমৃদ্ধ এই মেগা প্রকল্পের প্রাথমিক বাজেট ধরা হয়েছিল ৪১ হাজার ২০০ কোটি টাকা। তবে বছরের পর বছর কাজ ঝুলে থাকায় এই ব্যয় বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সরকারি বরিশাল হাতেম আলী কলেজের অধ্যক্ষ অর্থনীতিবিদ অধ্যাপক মো. আখতারুজ্জামান খান বলেন, যেকোনো মেগা প্রকল্প দীর্ঘায়িত হলে তার প্রাথমিক প্রাক্কলিত ব্যয় আর ঠিক থাকেনা। মুদ্রাস্ফীতি, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং ভূমি অধিগ্রহণ ব্যয় বাড়ার কারণে এই ৪১ হাজার কোটি টাকার প্রকল্প শেষপর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা বলা মুশকিল।

প্রকল্পের এমন ধীরগতি এবং স্থানীয়দের ভোগান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় নাগরিক সংগঠনের নেতৃবৃন্দরা। বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, পায়রা বন্দর ও কুয়াকাটাকে রেল নেটওয়ার্কে যুক্ত করা দক্ষিণাঞ্চলের অর্থনীতির জন্য লাইফলাইন। কিন্তু দুঃখের বিষয়, মানুষকে আশার বাণী শুনিয়ে অর্থ সংকটের অজুহাত দেয়া হচ্ছে। স্থানীয় মানুষ তাদের নিজেদের জমি ব্যবহার করতে পারছে না, এটি চরম অন্যায়। আমরা দাবি জানাচ্ছি, দ্রুত অর্থ সংস্থান করে জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দেয়া হোক, না হলে লাল নম্বর তুলে দিয়ে মানুষকে স্বাভাবিক জীবনযাত্রার সুযোগ করে দেয়া হোক।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, এই রেলপথটি নির্মাণ কাজ ২০২২ সালে শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিলো ২০২৯ সালে। তবে ২১৫ কিলোমিটারের এই বিশাল প্রকল্পটির ভবিষ্যত এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে বড় কোনো অর্থ সহায়তা বা ঋণের ওপর। উন্নয়ন সহযোগী না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছেনা।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান মোবাইল ফোনে জানিয়েছেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং বিশদ নকশা প্রণয়নের কাজ আগেই শেষ হয়েছে। তবে এটি একটি বিশাল বাজেটের মেগা প্রকল্প। বর্তমানে অর্থ সংকটে প্রকল্পটি আটকে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে, জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ এর ধারা-৮(১) এবং ধারা-৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

যোগদানের তারিখ থেকে চেয়ারম্যানের কার্যকাল পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে।

তবে উক্ত মেয়াদ শেষের আগে সরকার ইচ্ছে করলে যে কোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবে। তিনিও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত চিঠিতে যেকোনো সময় স্বীয় পদ ছাড়তে পারবেন। উক্ত নিয়োগ অবৈতনিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বরিশালে আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে বরিশালে আনন্দ মিছিল

 ১৬ জুন, ২০২৬,: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব হিসেবে দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালের বিএনপির নেতাকর্মীরা মঙ্গলবার (১৬ জুন) সকালে আনন্দ মিছিল এবং একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। একইসাথে নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।

বরিশাল নগরীর বটতলা থেকে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে দলের নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের কার্যক্রম শেষ করেন।

সমাবেশে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ মন্তব্য করেন, সাধারণ মানুষের কল্যাণ এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে এ বাজেট তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, এই বাজেট বাস্তবায়নের ফলে দেশের উন্নয়ন আরও বেগবান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্পর্ক উন্নয়নে জুলাইয়ে সম্মেলন করবে ইইউ-যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


সম্পর্ক উন্নয়নে জুলাইয়ে সম্মেলন করবে ইইউ-যুক্তরাজ্য

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন তাদের সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে একটি শীর্ষ সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, বৈঠকটি ২২ জুলাই ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জুন) জি৭ সম্মলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের পর কস্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

এভিয়ান-লে-বেঁ-তে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন একসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, নেতারা উভয় পক্ষের স্বার্থে যুক্তরাজ্য ও ইউরোপের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। মুখপাত্র আরও বলেন, ইউরোপীয় নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একটি ঘনিষ্ঠ সম্পর্ক অপরিহার্য ছিল।

লন্ডন ও ব্রাসেলস ১৩ই জুলাই এই বৈঠকটি আয়োজন করতে চেয়েছিল, কিন্তু একটি প্রধান যুব অভিজ্ঞতা প্রকল্পের অধীনে ব্রিটিশ আবেদনকারীদের ভিসা দেওয়ার বিষয়ে কতগুলো ইইউ সদস্য দেশ আপত্তি জানাতে পারে। তাই অনিশ্চয়তার কারণে সম্মেলনের সময়সূচি বিলম্বে ঘোষণা করা হলো।

বিশ্লেষকদের মতে, ব্রিটিশদের ইইউ ছেড়ে যাওয়ার পক্ষে ভোট দেওয়ার এক দশক পর, যুক্তরাজ্য এবং এই জোটের মধ্যে পুনঃসংযোগের ক্ষেত্রে এই বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: গাল্ফ নিউজ, পলিটিকো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%