০৪:৩৯ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সরকার রোহিঙ্গা ইস্যুকে বিশ্বে সময়োপযোগী রাখতে চায়।
তিনি রোববার (৮ নভেম্বর) রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে এই মন্তব্য করেন।
শামা ওবায়েদ উল্লেখ করেন, বিএনপি সরকার থাকুক বা না থাকুক, রোহিঙ্গা ইস্যুতে তারা সবসময় ভোকাল ছিল। তিনি বলেন, জিয়াউর রহমান রোহিঙ্গা ইস্যুতে সমগ্র মুসলিম বিশ্বকে একত্রিত করার সক্ষমতা অর্জন করেছিলেন।
আরও পড়ুন: নিকাহ রেজিস্ট্রারদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সংবাদ সম্মেলনে
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের মেরুদন্ড সোজা ছিল না, যার কারণে চীন, ভারত, মিয়ানমার সরকার বা আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে জোর দিতে পারেনি।
প্রতিমন্ত্রী আরও জানান, মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের নাগরিক হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়াটি দ্রুততর করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন