ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা


মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শনিবারের জন্য বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার জন্য আহ্বান জানায়।

পূর্বাভাস অনুসারে, মক্কা, মদিনা, হাইল, কাসিম, নর্দার্ন বর্ডারস, জাজান, আসির ও আল-বাহাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু স্থানে ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা প্রায় শূন্যে নেমে আসার আশঙ্কাও রয়েছে।

মদিনায় বিশেষ সতর্কতা

আরও পড়ুন: হুথিদের সউদী আরবের তেলক্ষেত্র, রিয়াদ বিমানবন্দর ও সেনাক্যাম্পে হামলার দাবি

মদিনা অঞ্চলে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এনসিএম। এর সঙ্গে প্রবল বাতাস, শিলাবৃষ্টি, বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ (এসআরসিএ) মদিনায় ৭০টি অ্যাম্বুলেন্স দল ও সহায়তাকারী যানবাহন প্রস্তুত রেখেছে। মসজিদে নববী ও কেন্দ্রীয় এলাকার স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স দলকেও প্রস্তুত রাখা হয়েছে।

কর্তৃপক্ষ বৃষ্টির সময় উপত্যকা, পানিপ্রবাহের পথ ও জলাবদ্ধ এলাকায় না যাওয়ার এবং প্রবাহিত পানির মধ্য দিয়ে রাস্তা পারাপার না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। জরুরি চিকিৎসাসেবার জন্য ৯৯৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোমবার-মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির তীব্রতা।

আরও পড়ুন: ‘দার–এ–নিজাত’ ধারাবাহিকের ২৩ পর্বে ১৭০ কোটি ভিউ, পাকিস্তানের ইতিহাসে নতুন রেকর্ড

এনসিএমের মুখপাত্র হুসেইন আল-কাহতানি জানিয়েছেন, সোমবার ও মঙ্গলবার দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। শনিবার জেদ্দা ও রাবিগেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বর সৌদি আরবে তুলনামূলক বৃষ্টিপ্রবণ সময়। বিশেষ করে নভেম্বরে দেশটির পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় বৃষ্টিপাত বাড়ে।

তবে ভারী বর্ষণে শুষ্ক উপত্যকা ও নিচু এলাকায় আকস্মিক পানির ঢল তৈরি হয়ে প্রাণহানির ঝুঁকি বাড়তে পারে। এ কারণে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা অনুসরণ এবং বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বাসিন্দা ও পর্যটকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আরব নিউজ

আরও পড়ুন: কংগ্রেস হাতছাড়া হতেই বিপাকে ট্রাম্প, ছেলে-জামাইয়ের দুর্নীতির তদন্ত শুরুর পথে ডেমোক্র্যাটরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিম-সাকিবকে ছাড়িয়ে, মুশফিকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


তামিম-সাকিবকে ছাড়িয়ে, মুশফিকের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হৃদয়

ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করার পর তাওহিদ হৃদয় তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমদের সাথে একই কাতারে এসে দাঁড়ান। এই তিনজনের পর তিনি চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিশতকের স্বাদ গ্রহণ করেন। এবার তিনি তাদের সকলকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট ইনিংস এখন তার দখলে রয়েছে।

মুশফিকুর রহিমের নামে ছিল বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি ২১৯ রানের ইনিংস খেলেছিলেন। এই রেকর্ডটি প্রায় ৮ বছর ধরে অটুট ছিল। কিন্তু আজ হৃদয়ের হাতে সেই রেকর্ড ভেঙে গেল।

হৃদয় আজ একাধিক রেকর্ড ভেঙেছেন। প্রথম সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটি এতদিন মুমিনুল হকের ছিল। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ১৮১ রানের ইনিংস খেলেছিলেন। ১৩ বছর পর এই রেকর্ডটি হৃদয় নিজের করে নেন, যা দ্বিতীয় সেশনে ঘটে।

তৃতীয় সেশনের শুরুতে হৃদয় এমন এক কীর্তি গড়লেন, যা বাংলাদেশ কখনোই দেখেনি। এবার তিনি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংসটিও নিজের দখলে নিয়ে নিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হরি বক্সার যুক্তরাষ্ট্রে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হরি বক্সার যুক্তরাষ্ট্রে গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আটক করা হয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং মোস্ট-ওয়ান্টেড গ্যাংস্টার হরিচাঁদ জাটকে। দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং হরিয়ানা স্পেশাল টাস্ক ফোর্সের গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার মাকিন কর্তৃপক্ষ এই সন্ত্রাসীকে আটক করে, যিনি ‘হরি বক্সার’ নামে পরিচিত।

মুম্বাইতে বলিউড পরিচালক রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণের ঘটনার পর থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো হরি বক্সারের গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছিল। কর্তৃপক্ষ আশা করছে, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এর মাধ্যমে এই গ্যাংস্টারকে ভারতে ফিরিয়ে আনার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হবে।

বলিউড সুপারস্টার সালমান খানের সাথে সুসম্পর্ক থাকার কারণে হরি বক্সার এর আগে রোহিত শেঠি, তুষার কাপুর এবং রণবীর সিংয়ের মতো তারকাদের হুমকি দিয়েছিলেন। এছাড়া, কানাডায় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে গুলিবর্ষণের ঘটনাও তিনি পরিকল্পনা করেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জুহুতে রোহিত শেঠির বাসভবনের বাইরে গুলিবর্ষণের দায় স্বীকার করেছিলেন হরি বক্সার। গত মাসে, জুহুতে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে চালানো গুলিবর্ষণের ঘটনায় অস্ত্র সরবরাহের সাথে জড়িত একটি নেটওয়ার্কের সাথেও বক্সারের যোগসূত্র থাকার খবর পাওয়া গিয়েছিল।

রাজস্থানের বাসিন্দা বক্সার বিদেশ থেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের চাঁদাবাজি নেটওয়ার্ক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। জয়পুরে থাকার সময় বক্সিং শেখার কারণে তার এই 'বক্সার' ডাকনামটি হয়েছে। এই গ্যাংস্টার শুরুতে ছোটোখাটো মারামারিতে জড়িয়ে পড়লেও পরে ডাকাতি এবং হত্যাচেষ্টার মতো বড় অপরাধে জড়িয়ে পড়েন। ভারতের জয়পুর, আলোয়ার, সিকর, ঢোলপুর এবং কারৌলির মতো বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে। হরি বক্সার ২০২২ সালে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।

গত মাসে, হিমাংশু ভাও এবং নীরজ ফরিদপুরিয়া নামের আরও দুজন গ্যাংস্টারকে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে, যারা একাধিক হত্যাকাণ্ড এবং সংগঠিত অপরাধের জন্য ভারতে ওয়ান্টেড ছিলেন। সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে শিশুর পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগে দোকানি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


দিনাজপুরে শিশুর পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগে দোকানি গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি অভিযোগের সম্মুখীন হয়েছেন যে তিনি একটি শিশুর (৮) পায়ুপথে বাতাস প্রবেশ করিয়েছেন ভলকানাইজিং মেশিনের মাধ্যমে। শুক্রবার (৬ নভেম্বর) শিশুটির বাবা ঘোড়াঘাট থানায় মো. আফজাল হোসেন এবং অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। এর পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

এজাহার থেকে জানা যায়, ২ নভেম্বর উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগীহাট বাজারে আফজাল হোসেনের ভলকানাইজিং দোকানে শিশুটির পায়ুপথে বাতাস প্রবেশ করানো হয়। এই ঘটনার ফলে শিশুটির পায়ুপথ ফেটে রক্তাক্ত ও জখম হয়।

শিশুটির বাবা জানান, গত ২৫ অক্টোবর ছেলের মুসলমানি উপলক্ষে তিনি শ্বশুরবাড়ি চৌরিয়া গ্রামে যান। ২৬ অক্টোবর মুসলমানি সম্পন্ন হওয়ার পর ২৭ অক্টোবর তিনি ঢাকায় ফিরে আসেন। এর মধ্যে ২ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরের মাধ্যমে ছেলের অসুস্থতার খবর পান। পরে শিশুটিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে শিশুটি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবার দাবি, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের মাধ্যমে তারা জানতে পারেন যে শিশুর শরীরে বাতাস রয়েছে। শিশুটির কাছে জানতে চাইলে সে জানায় যে অভিযুক্ত আফজাল হোসেনের দোকানে হাওয়া মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস প্রবেশ করানো হয়েছিল। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে এমন কাজ করার অভিযোগও করেছেন তিনি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, বিষয়টি নিয়ে মামলা রুজু হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যনগরে সারের ডিলারদের বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ, ১,৪০০ টাকা মূল্য নিয়ে মেমো দিচ্ছেন ১,০৫০ টাকার!

আন্তর্জাতিক ডেস্ক

আব্দুল আউয়াল মিছবাহ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


মধ্যনগরে সারের ডিলারদের বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ, ১,৪০০ টাকা মূল্য নিয়ে মেমো দিচ্ছেন ১,০৫০ টাকার!

নামগঞ্জের মধ্যনগর উপজেলায় সারের ডিলারদের বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে প্রকাশ্য দিবালোকে অভিনব কায়দায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

সরেজমিনে অসংখ্য কৃষক এই প্রতিবেদককের কাছে অভিযোগ করেছেন - স্হানীয় বংশীকুন্ডা দক্ষিণ বাজারে ৩ জন ডিলার মেসার্স মোস্তফা কামাল,প্রো বাবুল মিয়া, মেসার্স ভাই ভাই প্রো মাহবুব আলম ও অনন্ত তারা প্রত্যকেই এক বস্তা সারের দাম নিচ্ছেন ১ হাজার ৪০০ টাকা। মেমোতে লিখে দিচ্ছেন ১ হাজার ৫০ টাকার। প্রতি বস্তায় ৩৫০ টাকা অতিরিক্ত আদায় করছেন।
উপস্হিত স্হানীয় কৃষক আব্দুল কুদ্দুস, আনোয়ার, কনুমিয়া, সাহিনুর, তাইজুদ্দিন, কবির, মঞ্জু, হাবিবসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন - ডিলাররা প্রতি বস্তার দাম নেন ১৪০০ টাকা মেমো দেন ১০৫০ টাকার। এটা আমাদের সাথে ভয়ানক প্রতারণা। তারা বলেন সরকারি নির্ধারিত মূল্যে সার দেওয়ার কথা বলিলে ডিলাররা নানা ভাবে হয়রানী করেন, সার অন্যত্র রেখে বলেন সার নেই বা উপজেলা ডিলারদের নিকট থেকে নিয়ে আসেন ইত্যাদি।ভুক্তভোগী কৃষকরা জানান আমাদের জমিতে এখন বীজ রোপন করে সার প্রয়োগের সময় হয়রানী স্বীকার হওয়ার সময় নেই।

স্হানীয় সচেতন মহল জানান, কৃষকদের কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা আদায় করা কোন ভাবেই গ্রহণ যোগ্য নয়।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন - অতিরিক্ত টাকা আদায় করে মেমোতে প্রকৃত টাকার পরিমাণ লিখা হচ্ছে না এটা সাধারণ কৃষকদের সাথে প্রতারণা।
ইউনিয়ন কৃষি কর্মকর্তা আকমল হোসেন জানিয়েছেন, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।
ইউনিয়ন বি এন পির সভাপতি শাহেবুর আলম বলেন - অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে আমার কাছেও অনেক কৃষক অভিযোগ করেছেন আমি বিষয় টা সংশ্লিষ্ট কৃষি অফিসার কে অবগত করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, উপজেলায় চাহিদা অনুযায়ী সারের সরবরাহ রয়েছে। সারের কোনো সংকট নেই অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে এটার জন্য তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখিত সাব ডিলাররা বলেন - মধ্যনগরের উপজেলা ডিলার আমাদের কাছে থেকে প্রতি বস্তায় ২০০ টাকা বেশি নিচ্ছেন সেই জন্য আমরাও কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছি।
প্রশ্ন উঠেছে, সারের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে কেন?

ভুক্তভোগী কৃষকরা অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তদন্ত করে অভিযুক্ত ডিলারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মেমো অনুযায়ী প্রকৃত মূল্য নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%