ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, উপকেন্দ্র লাসা থেকে ৪০০ কিমি দূরে


চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, উপকেন্দ্র লাসা থেকে ৪০০ কিমি দূরে

চীনের তিব্বতে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছে, এমন তথ্য দিয়েছে দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতের দিকে স্থানীয় সময় আনুমানিক ১০ টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

সিইএনসি’র প্রকাশিত তথ্য অনুযায়ী, তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু পাহাড়ি অঞ্চলে মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি ঘটে।

আরও পড়ুন: মালদ্বীপের স্পিকারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে

ভূমিকম্পস্থলের নিকটবর্তী ৫ কিলোমিটার এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৮৬৪ মিটার।

উপকেন্দ্রটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ আব্দুল মন্নান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০১ এম


বরিশালে দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ আব্দুল মন্নান নিহত

বরিশালের বাকেরগঞ্জে সড়ক পার হওয়ার সময় দুই অটোরিকশার চাপায় আব্দুল মন্নান মল্লিক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশাল-বরগুনা আঞ্চলিক মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলা মডেল মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মন্নান মল্লিক গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৃত শামসুল হক মল্লিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মডেল মসজিদ এলাকায় সড়ক পার হচ্ছিলেন আব্দুল মন্নান। এ সময় দুটি অটোরিকশার চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, তার স্বামী সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে তিনি জানেন না কেন তিনি ওই এলাকায় গিয়েছিলেন।

দুর্ঘটনার পর পুলিশ একটি অটোরিকশা আটক করেছে। অন্যটি নিয়ে চালক পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত ও চালককে আটক করার চেষ্টা চলছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। একটি অটোরিকশা আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অটোরিকশাটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার সৈকতে নিখোঁজ অপর পর্যটকের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ এম


কক্সবাজার সৈকতে নিখোঁজ অপর পর্যটকের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৫

কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর পর্যটক এসএম নাফিসুর রহমান নিবীড়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার ফলে মৃতের সংখ্যা পাঁচজন হলো।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮ টার দিকে সমুদ্রসৈকতের কলাতলী সংলগ্ন ভাঙ্গারমুখ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নাফিসুর রহমান নিবীড় (২০) ঢাকার উত্তরা থানার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে।

এর আগে, বৃহস্পতিবার সকালে মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকার সৈকত থেকে নিখোঁজ থাকা মোহাম্মদ হারুন নামে আরেক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়।

জেলা প্রশাসনের বিচকর্মিদের সুপারভাইজার মাহবুব আলম জানান, বুধবার বিকেলে মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ এলাকার মৎস্য জাদুঘর সংলগ্ন মেরিনা রিসোর্ট সৈকতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ হয়েছিল। এই ঘটনার পর থেকে লাইফ গার্ড, বিচকর্মি, ফায়ার সার্ভিস ও পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছিল। এর মধ্যে বৃহস্পতিবার সকালে হিমছড়ি সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা মোহাম্মদ হারুনের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে রাত ৮ টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সংলগ্ন ভাঙ্গারমুখ এলাকায় জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা বিচকর্মি ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিচকর্মিদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটির পরিচয় শনাক্ত করেন বলে জানান বিচকর্মিদের এই সুপারভাইজার।

মাহবুব আলম জানান, এ নিয়ে ঘটনায় ৫ জনের প্রাণহানি হলো।

এর আগে, বুধবার বিকালে পেঁচারদ্বীপ মেরিনা রিসোর্টের জাদুঘর সৈকত সংলগ্ন সাগরে পর্যটকদের ৭ জন ও ৫ জনের পৃথক দুইটি দল গোসলে নেমেছিল। এসময় ভাটার স্রোতের টানে ভেসে যেতে দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ৩ জনকে মৃত অবস্থায় এবং একজনকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করে। ঘটনায় পর্যটকদের উভয়দলের একজন করে দুইজন নিখোঁজ ছিল।

এর মধ্যে বৃহস্পতিবার সকালে মোহাম্মদ হারুন নামে একজনের মরদেহ উদ্ধার হয়। মোহাম্মদ হারুন (২০) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার মোহাম্মদ কবির আহমদের ছেলে।

এর আগে একই ঘটনায় আরও ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এরা হলেন, ঢাকা উত্তরার আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসান (২৩) এবং চট্টগ্রাম বায়েজিদ এলাকার মোঃ আকাশ। নিহতের স্বজনেরা জানান, সাইবুল হক জিসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। আল মাহিবুর ইবনে মোকাররম ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসিন্দা মুকাররম হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএর শিক্ষার্থী ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবি ও সাংবাদিক রথো রাফি হৃদরোগে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০২ এম


কবি ও সাংবাদিক রথো রাফি হৃদরোগে মারা গেছেন

হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কবি ও সাংবাদিক রথো রাফি।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু ঘটে। তার বয়স ছিল ৫২ বছর।

গত সোমবার থেকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন রথো রাফি। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন। তার ছোট ভাই মো. এহতেশামুল হক গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এহতেশাম জানান, তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল তাকে।

রথো রাফির মরদেহ আগামীকাল শুক্রবার তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় নিয়ে যাওয়া হবে। জুমার নামাজের পর জানাজা শেষে দক্ষিন তারুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হবে, জানিয়েছেন তার ভাই এহতেশামুল হক।

রথো রাফি কবিতা ও অনুবাদে একটি নিজস্ব ভাষাভঙ্গি তৈরি করেছিলেন। তার একমাত্র কাব্যগ্রন্থ ‘অক্ষর ও বালির পৃথিবী’। ৪৩২ পৃষ্ঠার এই বইয়ে স্থান পেয়েছে দুই শতাধিক কবিতা। ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুই দশকে লেখা কবিতাগুলোর সংকলন এটি। তার কবিতায় মানুষের জন্ম-মৃত্যুর দর্শন থেকে শুরু করে কৃষ্ণের বাঁশি ও যিশুর ক্রুশযাত্রার মতো বিভিন্ন অনুষঙ্গ উঠে এসেছে। এছাড়া বিশ্বসাহিত্যের বিভিন্ন কবির অনূদিত কবিতা রয়েছে তার সংগ্রহে।

১৯৭৫ সালের ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিন তারুয়া গ্রামে জন্মগ্রহণ করেন রথো রাফি। তার মা-বাবা আগেই মারা গেছেন। তার বাবা আবুল কাশেম আশুগঞ্জ হাজি আব্দুল জলিল সরকারি উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক ছিলেন এবং মা জাহানারা বেগম সরকারি চাকরি করতেন। বর্তমানে তার দুই ভাই রয়েছে। পেশা ও কবিতার জগতে রথো রাফি হিসেবে পরিচিত হলেও তার মূল নাম মো. মোজাম্মেল হক। তিনি অবিবাহিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্যাম কারানের বাজে রেকর্ডে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে হারল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ এম


স্যাম কারানের বাজে রেকর্ডে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে হারল ইংল্যান্ড

বাঁহাতি মিডিয়াম পেসার স্যাম কারানের খারাপ রেকর্ডের জন্য কি ইংল্যান্ড পরাজিত হলো? এই প্রশ্নটি অনেকের মনে আসছে।

এর পেছনে রয়েছে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ৪২৯ রান করেও ইংল্যান্ডের জয়লাভ করতে না পারা। এক দিনের ম্যাচে ৪০০+ রান করে ব্রিটিশদের কখনো হারতে হয়নি অতীতে।

কিন্তু আজ বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যারি ব্রুকসের রেকর্ড ডাবল সেঞ্চুরির ম্যাচেও পরাজিত হয় ইংল্যান্ড।

এই পরাজয়ের প্রধান কারণ ছিল বাজে বোলিং। এবং এজন্য দায়ী করা হচ্ছে স্যাম কারানকে। তিনি ৯ ওভার বল করে ১০৩ রান খরচ করে ২ উইকেট লাভ করেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের কোনো বোলারের জন্য এটি এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড।

এই রেকর্ড গড়ার সময় স্যাম কারান নিজেকে ছাড়িয়ে যান। এর আগে ২০২৩ সালের ৫ ডিসেম্বর ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে ৯.৫ ওভারে ৯৮ রান খরচ করেছিলেন তিনি। ইংলিশ বোলারদের মধ্যে সেটাই ছিল সর্বোচ্চ রান খরচের নজির।

আজ ৯ ওভারে স্যাম কারান খরচ করেন ১০৩ রান। ৪৩তম ওভারে তিনি ২০ রান, ৪৭তম ওভারে ১৯ রান এবং ৩৮তম ওভারে ১৮ রান খরচ করেন। মোট ৩ ওভারে তিনি ৫৭ রান খরচ করেছেন।

আজ প্রথমে ব্যাটিং করে হ্যারি ব্রুকসের (২০২) ডাবল সেঞ্চুরি এবং উইল জ্যাকস (৬৬*), জো রুট (৫৯) ও টম ব্যান্টনের (৫০) ফিফটির সুবাদে ইংল্যান্ড ২ উইকেটে ৪২৯ রানের বিশাল স্কোর গড়ে।

৩০০ বলে ৪৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে পবন রত্নায়েকের (১৩০) সেঞ্চুরি; আবিস্কা ফার্নান্দো (৯৭), দাসুন শানাকা (৯৭) ও জ্যানিথ লিয়ানাগের (৬১*) ফিফটির সুবাদে শ্রীলংকা দাপুটে জয় লাভ করে। রান তাড়া করতে নেমে এদিন শ্রীলংকা নতুন রেকর্ড গড়েছে। এর আগে ওয়ানডে ক্রিকেটে এত রান তাড়া করে জয়ী হতে পারেনি তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%