ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অ্যান হ্যাথাওয়ে তৃতীয় সন্তানের মা হলেন, ইনস্টাগ্রামে জানালেন খবরটি


অ্যান হ্যাথাওয়ে তৃতীয় সন্তানের মা হলেন, ইনস্টাগ্রামে জানালেন খবরটি

হলিউডের অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে তৃতীয় সন্তানের মা হয়েছেন। এটি তার স্বামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে তাদের তৃতীয় সন্তান। বিনোদনবিষয়ক সাময়িকী পিপল এই নতুন অতিথির আসার খবরটি নিশ্চিত করেছে।

অ্যান ও অ্যাডামের পূর্বের সংসারে দুই ছেলে রয়েছে—১০ বছর বয়সী জোনাথন এবং ৬ বছর বয়সী জ্যাক। গত জুন মাসে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তিনি তৃতীয়বার মা হতে যাওয়ার খবরটি জানান।

সেই ভিডিওতে সাদা পোশাক পরিহিত অবস্থায় ক্যামেরার সামনে হাজির হন অ্যান। তখন তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। তিনি পেটে হাত রেখে হাসিমুখে ভক্তদের সুখবরটি জানান। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘বেবি, আমি তোমারই।’

আরও পড়ুন: ‘বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’

গত অক্টোবরে ‘সিবিএস মর্নিংস’ অনুষ্ঠানে তৃতীয় সন্তানের আগমনের আগে অ্যান তার অনুভূতির কথা শেয়ার করেছিলেন। তিনি জানান, নতুন অতিথিকে নিয়ে তারা আনন্দিত এবং উচ্ছ্বসিত। তবে চার সদস্যের পরিবার হিসেবে কাটানো সময়টুকুও উপভোগ করতে চান তারা, কারণ নতুন সন্তান আসার পর পরিবারের সবার জীবনেই পরিবর্তন আসবে।

তৃতীয়বার মা হওয়ার খবর প্রকাশের আগে অ্যান বেশ কিছুদিন তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গোপন রেখেছিলেন। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ সিনেমার প্রচারণার সময়ও তিনি বিষয়টি প্রকাশ করেননি। সিনেমাটির প্রচারণায় মনোযোগ রাখতে, তিনি নিজের মতো করে সুখবরটি জানানোর সিদ্ধান্ত নেন।

সম্প্রতি ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে অ্যান জানান, ৪৩ বছর বয়সে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি তাদের জন্য ছিল বিস্ময়কর। তিনি মজা করে অনাগত সন্তানকে ‘বাজার-বিটার’ বলেও উল্লেখ করেন।

অ্যানকে সর্বশেষ কাজের ক্ষেত্রে দেখা গেছে ‘ভেরিটি’ সিনেমায়। এছাড়া তিনি ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ সিনেমার তারকাবহুল অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন।

আরও পড়ুন: মেঘনা আলমের মন্তব্য: জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতে পারতাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন, তদন্ত চলছে

বরিশাল নগরের গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় এবং সরকারি বিএম কলেজের সামনে পৃথকভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ড ঘটায়। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে একটি দল নগরের সিঅ্যান্ডবি সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের চারতলা ভবনের নিচতলার বারান্দায় পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ভবনের নৈশপ্রহরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

গ্রামীণ ব্যাংকের ওই ভবনের নিচতলায় এরিয়া কার্যালয়, দ্বিতীয় ও তৃতীয় তলায় জোনাল কার্যালয় এবং চতুর্থ তলায় অডিট কার্যক্রম পরিচালিত হয়।

একই সময়ে, নগরের সরকারি বিএম কলেজের মসজিদ গেটের সামনে ৭ থেকে ৮ জনের একটি দল পেট্রল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়।

গ্রামীণ ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার শফিউল আজম জানান, "আগুনে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"

ব্যাংকের এরিয়া ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, "দুটি ঘটনাস্থলই পুলিশ পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শফিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


শফিকুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে নিয়োগ

মো. শফিকুল ইসলাম পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (প্লানিং, প্রমোশন এন্ড ট্রান্সফার উইং) থেকে একটি অফিস আদেশের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

‘বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২’-এর বিধান অনুযায়ী এই পদোন্নতি কার্যকর হবে। পদোন্নতির পর তাকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করে পুনরায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক (পরিসংখ্যান)-এর দায়িত্ব অর্পণ করা হয়েছে।

একই অফিস আদেশে, নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) শবনম শিরিনকে পরিসংখ্যান বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টোকাই দিয়ে বোমাবাজি করে জাতিকে দমানো যাবে না: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


টোকাই দিয়ে বোমাবাজি করে জাতিকে দমানো যাবে না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, পলাতক স্বৈরাচার সীমান্তের ওপারে বসে কিছু টোকাইকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হলো বাপের রাজত্ব পুনরুদ্ধার করা।

তিনি বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

ভারতে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, "আবার আসবেন ভেবেছেন। জমিদারি উদ্ধার করার জন্য টোকাই দিয়ে বোমাবাজি করে, ভারত থেকে উসকানি দিয়ে এ জাতিকে দমাতে পারবেন না।"

মওলানা ভাসানীকে স্মরণ করে তিনি বলেন, "সাম্রাজ্যবাদবিরোধী ভাসানীর অবদান স্মরণ করতে গেলে তা এক মহাকাব্যে পরিণত হবে। জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে তিনি একত্রিত হয়েছিলেন।"

রিজভী আরও বলেন, "রক্ষীবাহিনী করে রাষ্ট্র পরিচালনায় শেখ মুজিবের ব্যর্থতা দেখে মওলানা ভাসানী বলেছিলেন মুজিবের স্বাভাবিক কোনো পরিণতি হবে না। সব মিলিয়ে একটা মহাগ্রন্থ মওলানা ভাসানী। আমাদের তাকে নিয়ে অনেক কাজ বাকি রয়ে গেছে। পরবর্তী প্রজন্ম তাকে যত জানবে ততই শিখবে।"

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, "মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে পথ দেখিয়েছেন। শহীদ জিয়ার বাংলায় কোনো বিশৃঙ্খলা আমরা বরদাশত করব না। তারেক রহমান জনগণের ভোটে দেশ পরিচালনা করছেন। তাকে যারা বিপদে ফেলতে চায় তাদের আমরা বলি, আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর লেখা আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

এ তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আমন্ত্রণ গ্রহণ করে ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরের প্রত্যাশা প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহও প্রকাশ করেছেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করতে এবং সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী।

হুমায়ুন কবির শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের ‘ক্লিন শ্রীলঙ্কা’ এবং ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন। এ সময় তিনি জনগণমুখী উন্নয়ন মডেল বাস্তবায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন, যেমন ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা। পাশাপাশি সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%