ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজবাড়ীতে বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে মিলল রওশনের মরদেহ


রাজবাড়ীতে বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে মিলল রওশনের মরদেহ

‎রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া এলাকার আইনউদ্দিন মৃধার পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রওশন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
‎
‎বুধবার রাতে স্থানীয়রা আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন।
‎নিহত রওশন ওই এলাকার রহিম শেখের স্ত্রী এবং রাসেল শেখের মা।
‎
‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে রওশন বাড়ি থেকে বের হয়ে তাদের ধানক্ষেতে যান। জমিতে পড়ে থাকা কিছু ধান গুছিয়ে দেওয়ার জন্য তিনি ধানক্ষেতে প্রবেশ করেন। এরপর কোনো একসময় তিনি পাশের রফিকুল মুন্সার আখক্ষেতের দিকে যান।
‎
‎স্থানীয়দের দাবি, আখক্ষেতের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের একটি শট দেওয়া বা ত্রুটিপূর্ণ তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা আখক্ষেত থেকে তাকে উদ্ধার করেন।
‎
‎উদ্ধারের পর স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। পরে গোয়ালন্দ মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রওশনকে মৃত ঘোষণা করেন।
‎
‎রাজবাড়ী জেলার পু‌লিশ সুপার মোহাম্মদ মনজুর মোর‌শেদ ব‌লেন, দৌলত‌দিয়া‌র ধান‌ক্ষেত থে‌কে নারীর উদ্ধার হওয়া মর/দেহ ময়নাদত‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ করা হ‌য়ে‌ছে।
‎তবে মৃত্যুর সঠিক কারণ ও বিদ্যুৎ লাইনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।
‎
‎এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে ওই নারীর মৃত্যু হয়েছে এবং লাইনে ত্রুটি বা অবৈধ সংযোগ ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট তালিকাভুক্তি ও নির্বাচনে বিএনপির সমন্বয় কমিটি

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন কার্যক্রম পর্যালোচনায় একটি সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে বিএনপির সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য সদস্য হলেন—ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার এবং মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তি এবং নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের কার্যক্রম পর্যালোচনার জন্য এ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


রাজবাড়ীতে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার
 
রাজবাড়ীতে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়ন থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আইনদ্দীন প্রামাণিক পাড়ায় রফিকুল মৃধার পুকুরপাড়ের আখক্ষেতের পাশে কলাগাছের নিচ থেকে নবীরন বেগমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি দুলাল বেপারী পাড়ার আব্দুর রহিম শেখের স্ত্রী।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল, স্ট্রোকজনিত কারণে নবীরন বেগমের মৃত্যু হয়েছে। পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এ কারণে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্থানীয় গ্রাম পুলিশের কাছ থেকে খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, স্থানীয় গ্রাম পুলিশের দেওয়া সংবাদের ভিত্তিতে পুকুরপাড় থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে রাখা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
ওসি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ইউনূস সরকারের ভুল নীতিতে বিদ্যুৎ খাতে বিপর্যয় নেমেছে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


‘ইউনূস সরকারের ভুল নীতিতে বিদ্যুৎ খাতে বিপর্যয় নেমেছে’

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎটি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাকে আরো বেগবান ও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন। উভয় দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত পেশাগত প্রশিক্ষণ, সামরিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর ফলপ্রসূ আলোচনা হয়েছে।

আধুনিক সামরিক চ্যালেঞ্জ মোকাবেলায় দুই দেশের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ সহযোগিতা বৃদ্ধির ফলে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারি এবং উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি ভবিষ্যতে চীনের সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠককালে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেরুংয়ে মাদক নির্মূল কমিটির তৎপরতায় মাদকসহ যুবককে আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


মেরুংয়ে মাদক নির্মূল কমিটির তৎপরতায় মাদকসহ যুবককে আটক করেছে পুলিশ

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং বাজারে মাদক সেবনের দায়ে মো. আজাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে মেরুং ইউনিয়নের মাদক নির্মূল কমিটি। আটকের পর থানায় খবর দিলে, থানা পুলিশের সহযোগিতায় তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত । একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের মেরুং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দীঘিনালা থানা পুলিশ সূত্রে জানা যায়, মেরুং বাজার এলাকায় মাদক সেবনের অভিযোগে মো. আজাদ হোসেনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আজাদ হোসেন (ঠিকানা: ছোট মেরুং বাজার) মো. ইকবাল হোসেনের ছেলে।পরে ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

দীঘিনালা থানা পুলিশ জানিয়েছে, মাদকের অপব্যবহার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%