ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আশুলিয়ায় পাকিস্তানি রিভলবারসহ আটক ১


আশুলিয়ায় পাকিস্তানি রিভলবারসহ আটক ১

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে পাকিস্তানি একটি রিভলবার উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি), এটির সাথে এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। এই সময় খোকন নামের এক যুবককে আটক করা হয়।

সোমবার (৮ জুন) গভীর রাতে আশুলিয়ার বাইপাইল ফলের আড়তের সামনে থেকে খোকনকে আটক করা হয়। আটককৃত যুবক টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার মইনুল মণ্ডলের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার চিত্রশাইল কাঁঠালতলা বাজার এলাকায় বসবাস করছে।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী আশুলিয়ার বাইপাইল মোড়ে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং তাকে আটক করা হয়। এ সময় খোকনের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে একটি পাকিস্তানি রিভলবার ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, "এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলিবাবা ও বিওয়াইডিসহ ১৮৮ চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:০৪ এম


আলিবাবা ও বিওয়াইডিসহ ১৮৮ চীনা প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন চীনা প্রযুক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে।

বিশ্বখ্যাত অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান ‘আলিবাবা’, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা ‘বিওয়াইডি’ এবং সার্চ ইঞ্জিন ‘বাইডু’-সহ বেশ কয়েকটি বড় চীনা প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্র তাদের সামরিক তালিকায় যুক্ত করেছে। এর ফলে, এই প্রতিষ্ঠানগুলো এখন থেকে মার্কিন সরকারের কোনো প্রতিরক্ষা চুক্তি পাবে না।

৮ জুন, সোমবার পেন্টাগন এই তালিকাটি হালনাগাদ করেছে। ২০২১ সালে মার্কিন কংগ্রেসের নির্দেশে এই তালিকার কাজ শুরু হয়। এর লক্ষ্য হলো সব চীনা সংস্থাকে চিহ্নিত করা, যারা সরাসরি বা পরোক্ষভাবে চীনের সামরিক ও প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে সাহায্য করছে।

গত বছর এই তালিকায় প্রায় ১৩০টি প্রতিষ্ঠান ছিল, কিন্তু এই বছরের তালিকা ১৮৮টিতে বৃদ্ধি পেয়েছে।

এই তালিকায় পূর্বে ছিল ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘ডিজেআই’। নতুন করে যুক্ত হয়েছে ‘ইউনিট্রি’ নামের একটি রোবটিক্স কোম্পানি, যাদের নাচতে পারা রোবট আমেরিকার জনপ্রিয় রিয়েলিটি শো ‘আমেরিকা'স গট ট্যালেন্ট’-এ বেশ সাড়া ফেলেছিল।

পেন্টাগনের দাবি, আলিবাবা, বিওয়াইডি এবং বাইডুর মতো প্রতিষ্ঠানগুলো চীনের ‘শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়’-এর সাথে যুক্ত থেকে দেশের প্রতিরক্ষা শিল্প ভিত্তিকে শক্তিশালী করতেই কাজ করে।

এসব প্রতিষ্ঠান বেসামরিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দাবি করলেও, চীনা সামরিক বাহিনী তাদের উন্নত প্রযুক্তি ও দক্ষতা হাতিয়ে নিতে চেষ্টা করছে।

নতুন এই তালিকার পর মার্কিন আইনপ্রণেতারা দাবি তুলেছেন, তালিকায় থাকা যেসব চীনা কম্পানির শেয়ার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন হয়, সেগুলোকে অবিলম্বে বাদ দিতে হবে এবং কোনো মার্কিন প্রতিষ্ঠান যেন তাদের সঙ্গে ব্যবসা না করে।

পেন্টাগনের এই সিদ্ধান্তের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস। এক বিবৃতিতে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার অজুহাত তুলে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন। চীন জানিয়েছে, তাদের প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক সব আইন মেনে ব্যবসা করে।

অতএব, আমেরিকার উচিত এই অন্যায় তালিকা তৈরি বন্ধ করে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ তৈরি করা। নিষেধাজ্ঞা পাওয়া আলিবাবা, বিওয়াইডি বা বাইডুর পক্ষ থেকে তবে ওই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:০৬ এম


তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু

ঢাকা, ৯ জুন, ২০২৬ : ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব থেকে হাজিদের বহনকারী কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করেছে। মঙ্গলবার ভোরে দেশটির বিভিন্ন সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

এই খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইরানের মেহের বার্তা সংস্থার খবরে বলা হয়, ইমাম খোমেনি বিমানবন্দর কোম্পানির বিমান পরিচালনা বিভাগের উপপ্রধান জানিয়েছেন যে, বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং হাজিদের বহনকারী উড়োজাহাজও অবতরণ করছে।

গত রোববার ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেহরানের এই আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগত ফ্লাইটের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে ইসরাইলও পাল্টা হামলা চালায়।

সাম্প্রতিক সময়ে বিমানবন্দরটি দ্বিতীয়বারের মতো বন্ধ হওয়ার ঘটনা এটি। ইরানের রাজধানীকে সেবা দেওয়া দুটি প্রধান বিমানবন্দরের একটি হলো ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিল মাসে এটি পুনরায় চালু করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদার করতে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:১০ এম


দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদার করতে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া

জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও রাশিয়া তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

মঙ্গলবার মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকের সময় ড. খলিলুর রহমান ও লাভরভ সমসাময়িক আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়াদিতে মতবিনিময় করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই ড. খলিলুর রহমানের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। সের্গেই লাভরভের আমন্ত্রণে তিনি তিন দিনের সরকারি সফরে রাশিয়া গমন করেছেন।

লাভরভ ড. খলিলুর রহমানকে ইউএনজিএ সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং জাতিসংঘকে আরও কার্যকর এবং বৈশ্বিক বিষয়াবলীতে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা সুদৃঢ় করার ক্ষেত্রে তার প্রচেষ্টায় রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

লাভরভ আরও উল্লেখ করেন, "আমরা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বাস্তবমুখী ফলাফলের জন্য অপেক্ষা করছি।" তিনি জনাতে থাকেন, এই মর্যাদাপূর্ণ দায়িত্ব গ্রহণের প্রস্তুতিতে রাশিয়া ড. খলিলুর রহমানের পাশে থাকবে।

‘উভয় দেশই দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সহযোগিতার সুসম্পর্ক বজায় রেখে আসছে’ তুলে ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী বছরের জানুয়ারিতে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, সামরিক এবং প্রযুক্তিগত সহযোগিতার সুনির্দিষ্ট বিভিন্ন উদ্যোগের মাধ্যমে উদযাপন করা হবে।

লাভরভ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের দু’দেশের মধ্যে স্থিতিশীলভাবে রাজনৈতিক সংলাপ গড়ে উঠছে। মস্কো এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায়।

ড. খলিলুর রহমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। একইসঙ্গে রাশিয়ার সাথে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে বাংলাদেশ কর্তৃক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মস্কোর সহযোগিতার কথা স্মরণ করে ড. খলিলুর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূমিকার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। বিশেষ করে স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করতে বিশেষভাবে সোভিয়েত নৌবাহিনীর অবদানের কথা তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাণিজ্য, শিক্ষা, জ্বালানি, এবং প্রতিরক্ষা খাতে আমাদের সম্পর্কের সম্প্রসারণ অব্যাহত রয়েছে এবং আমরা এই ক্ষেত্রগুলোকে আরও শক্তিশালী করতে চাই।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দুই দেশের বর্ধমান অংশীদারিত্বের এক অনন্য প্রতীক হিসেবে অভিহিত করেন এবং প্রকল্পটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা প্রকাশ করেন।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, বৈঠকে জাতিসংঘসহ অন্যান্য বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্য ২০০ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলার ছাড়িয়েছে। পাশাপাশি জ্বালানি, শিক্ষা এবং কারিগরি খাতে এই সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইটক্লাব কাণ্ডে তদন্তের মুখে স্টোকস ও অ্যাটকিনসন, অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:১৫ এম


নাইটক্লাব কাণ্ডে তদন্তের মুখে স্টোকস ও অ্যাটকিনসন, অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা

 

লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১১৫ রানের দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড। ড্রেসিংরুমে তখন উৎসবের আমেজ বিরাজমান ছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক বেন স্টোকস বলেছিলেন, ‘ছেলেদের সাথে এক পাত্র কড়া বিয়ারে চুমুক দেওয়ার আগ পর্যন্ত আমার মুখে চওড়া হাসি ফুটছে না।’ কিন্তু সেই হাসির আড়ালে যে সৃষ্ট হয়েছে এক বড় ঝড়, তা কিভাবে জানা যাবে?

এই ‘বিয়ার উৎসব’ এখন পর্যন্ত রূপ নিয়েছে এক মহাবিতর্কে। নাইটক্লাবের একটি অপ্রীতিকর ঘটনায় আজ টালমাটাল হয়ে দাঁড়িয়েছে ইংলিশ ক্রিকেট। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন এখন তদন্তের মুখোমুখি হয়েছেন।

পরিবর্তিত পরিস্থিতি এতটাই অস্বচ্ছ যে, স্টোকস টেস্ট অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। ওভালের দ্বিতীয় টেস্টে তাদের দলে থাকা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ঘটনাটি ঘটেছে গত রোববার দিবাগত শেষ রাতে (সোমবার ভোর)। লর্ডস টেস্ট জয়ের পর লন্ডনের একটি নাইটক্লাবে উদযাপনে ছিল স্টোকস ও অ্যাটকিনসন।

সেখানেই সারেসেন্স রাগবি ক্লাবের খেলোয়াড়দের সাথে তাদের মুখোমুখি হওয়া ঘটেছিল। সারেসেন্সও সেখানে তাদের মৌসুম শেষের পার্টি আয়োজন করছিল।

ইএসপিএন-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, সারেসেন্সের এক একাডেমি খেলোয়াড়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে জড়াতে হয়েছিল স্টোকসকেও। যদিও মারামারির ঘটনা ঘটেনি, এবং দুই ক্রিকেটারের কেউ আহত হননি, তবুও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টিকে ‘দলের আচরণবিধি লঙ্ঘন’ হিসেবে দেখছে।

ইসিবি এই ঘটনার ব্যাপারে মোটেও হালকা ভাবে নিচ্ছে না। তারা সোমবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শেষ হওয়ার পর দলের আচরণবিধি লঙ্ঘনের একটি ঘটনা তদন্ত করছে ইসিবি। সোমবার ভোরে একটি নাইটক্লাবে বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন উপস্থিত ছিলেন এবং সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। দ্বিতীয় টেস্টের স্কোয়াড যথাসময়ে ঘোষণা করা হবে। বিষয়টি ক্রিকেটের রেগুলেটরকে জানানো হয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৭ জুন ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে এই দুই খেলোয়াড়ের জন্য খেলা প্রায় অসম্ভব। তদন্ত চলাকালীন তাদের স্কোয়াডের বাইরে রাখা হতে পারে। সারেসেন্স রাগবি ক্লাবও নিশ্চিত করেছে যে, তাদের এক একাডেমি খেলোয়াড় এই ঘটনার সাথে জড়িত ছিলেন।

এই ঘটনায় মানসিকভাবে বেশ ধাক্কা খেয়েছেন স্টোকস। তিনি এখন নিজের টেস্ট অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনা করছেন। যদি স্টোকসকে বাদ দেওয়া হয় অথবা তিনি নিজে সরে দাঁড়ান, তাহলে ওভাল টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক হ্যারি ব্রুক।

পুরনো অভ্যাসের কারণে ডুবল ইংলিশ ক্রিকেট!

ইংলিশ ক্রিকেটারদের জন্য মদ্যপান ও নাইটক্লাব বিতর্ক নতুন ঘটনা নয়। ২০১৭ সালে ব্রিস্টলে এক নৈশকালীন মারামারির ঘটনায় ক্যারিয়ারের সুবর্ণ সময় হারিয়েছিলেন স্টোকস। আদালত থেকে খালাস পেলেও ইসিবি তাঁকে জরিমানা ও নিষেধাজ্ঞা দিয়েছিল। গত বছর স্টোকস জানান যে তিনি মদ ছেড়েছেন, কিন্তু লর্ডস টেস্টের পর আবারও সেই পুরনো ফাঁদে পা দিয়েছেন।

অথবা গত অ্যাশেজ সফরে ক্রিকেটারদের বেসামাল আচরণের কারণে মাঝরাতে ‘কারফিউ’ জারি করতে বাধ্য হয়েছিল ইসিবি। সেবার বাউন্সারের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে হ্যারি ব্রুক এবং নোসার এক ক্যাফেতে মাতাল অবস্থায় ভিডিওবন্দী হয়ে বেন ডাকেট চরম সমালোচনার মুখে পড়েছিলেন।

অ্যাশেজের সেই কলঙ্কজনক অধ্যায়ের পর দলের ডিরেক্টর রব কি জোর দিয়ে বলেছিলেন, ইংল্যান্ড দলে কোনো ‘মদ পানের সমস্যা’ নেই, কিন্তু কিছু খেলোয়াড় সুযোগ পেলে দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন। ক্রিকেটারদের লাগাম টানতে নতুন সংস্কৃতি ও কড়া নিয়ম চালুর প্রতিশ্রুতি দিয়েছিল ইসিবি।

কোচ ব্র্যান্ডন ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর খেলোয়ারদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘এমন কিছু করো না যাতে খবরের কাগজের প্রথম পাতায় নাম ওঠে। মনে রেখো, মধ্যরাতের পর ভালো কিছু ঘটে না।’

কিন্তু কোচের সেই অমর বাণী যেন কানেই তোলেননি স্টোকস ও অ্যাটকিনসন। লর্ডসের গৌরবময় জয়ের মাত্র কয়েক ঘণ্টার মাথায় ইসিবিকে আবারও লজ্জার সাগরে ডুবিয়ে কাগজের প্রথম পাতার ‘হেডলাইন’ হলেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%