১১:০৬ এম
ঢাকা, ৯ জুন, ২০২৬ : ইরানের রাজধানী তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হয়েছে। ইতোমধ্যে সৌদি আরব থেকে হাজিদের বহনকারী কয়েকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করেছে। মঙ্গলবার ভোরে দেশটির বিভিন্ন সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
এই খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইরানের মেহের বার্তা সংস্থার খবরে বলা হয়, ইমাম খোমেনি বিমানবন্দর কোম্পানির বিমান পরিচালনা বিভাগের উপপ্রধান জানিয়েছেন যে, বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং হাজিদের বহনকারী উড়োজাহাজও অবতরণ করছে।
আরও পড়ুন: ট্রাম্পের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
গত রোববার ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেহরানের এই আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগত ফ্লাইটের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। পরে ইসরাইলও পাল্টা হামলা চালায়।
সাম্প্রতিক সময়ে বিমানবন্দরটি দ্বিতীয়বারের মতো বন্ধ হওয়ার ঘটনা এটি। ইরানের রাজধানীকে সেবা দেওয়া দুটি প্রধান বিমানবন্দরের একটি হলো ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর চলতি বছরের এপ্রিল মাসে এটি পুনরায় চালু করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন