ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাজবাড়ীর মাসিক সমন্বয় সভায় জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ


রাজবাড়ীর মাসিক সমন্বয় সভায় জনসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

জেলার মাসিক সমন্বয় সভায় জনসেবার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার তাগিদ জেলা প্রশাসক দিয়েছেন। আজ সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মাসিক সমন্বয় সভায় তিনি মূলত এ তাগিদ প্রদান করেন।

এ সভায় এলাকার সার্বিক উন্নয়ন কর্মকা-ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রমের সমন্বয় এবং জনসেবার মানোন্নয়ন সংক্রান্ত করণীয় নির্ধারণে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেছেন। তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। সভার আলোচনায় স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সরবরাহ, মহিলা ও শিশু উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।

আরও পড়ুন: বরিশাল রেঞ্জ ডিআইজির গলাচিপা থানা পরিদর্শন

বক্তারা সরকারের সেবার মান আরও উন্নত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং উন্নয়ন কর্মকা- বাস্তবায়নের জন্য আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করার উপরও গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীন সমস্ত দপ্তরকে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সঙ্গে মাঠপর্যায়ে সেবার মান আরও বৃদ্ধি করতে হবে।’

সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম উপস্থাপন করেন এবং উন্নয়ন কর্মকা- আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় মতামত ও সুপারিশ তুলে ধরেন।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের জেলা কর্মকর্তা মো. আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীদুল ইসলাম, রাজবাড়ী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মো. মামুনুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আজমীর হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

আরও পড়ুন: তালাশ বিডি নিউজের সংবাদে তৎপর পুলিশ, বাকেরগঞ্জে জোরদার মাদকবিরোধী অভিযান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের জনগণের জন্য সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস, এম জিয়াউদ্দিন হায়দার।

তিনি আরও জানান, সরকার প্রাথমিক স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করে চিকিৎসাব্যবস্থাকে ‘ট্রিটমেন্ট সেন্ট্রিক’ থেকে ‘প্রিভেনশন সেন্ট্রিক’ বা প্রতিরোধভিত্তিক ব্যবস্থায় রূপান্তর করতে চায়।

এ লক্ষ্যে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা তারা গ্রহণ করেছেন।

সেখানে আরও উল্লেখ করা হয়, ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট তৈরি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ এবং মা ও নবজাতকের জন্য সমন্বিত স্বাস্থ্যসেবার ব্যবস্থা নিশ্চিত করার প্রচেষ্টাও চলমান রয়েছে।

পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে আজ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিয়াউদ্দিন হায়দার।

প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী তার বক্তব্যে বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেন, এই বিপুল সংখ্যক মিডওয়াইফ নিয়োগের পূর্বে মাঠ পর্যায়ে সেবার মান বাড়ানোর জন্য তাদের প্রশিক্ষণ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

তৃণমূলের স্বাস্থ্যসেবার কাঠামো নিয়ে সরকারের নতুন পরিকল্পনার উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে ইউনিয়ন পর্যায়ে একটি শক্তিশালী ‘প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক’ তৈরি করা হবে। নতুন এই নেটওয়ার্কের আওতায় বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলো এবং সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা সরাসরি জনগণের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যসেবা দেবেন।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের কোন কমিউনিটি ক্লিনিক বন্ধ করা হবে না।

তিনি বলেন, ‘কমিউনিটি ক্লিনিকগুলো যেভাবে রয়েছে, সেভাবেই কার্যকর থাকবে। তবে সেবার পরিধি বৃদ্ধি করতে এবং মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে এই নতুন প্রাইমারি হেলথ কেয়ার নেটওয়ার্ক কাজ করবে।’

তিনি আরও জানিয়েছেন, পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইফসের ৩৪তম আন্তর্জাতিক কংগ্রেসে বাংলাদেশ সরকারের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। ১২২টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, সরকারি সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়। এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। এই সফরের মধ্যে, তিনি ২১-২২ জুন মালয়েশিয়া এবং ২৩-২৬ জুন চীন সফর করবেন। সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে ২৬ জুন। সংশ্লিষ্টরা সফরটিকে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে, শ্রমবাজার, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এর মধ্যে প্রায় ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

রাজপরিবারের আর্থিক হিসাব সম্পর্কে স্বচ্ছতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ব্যক্তিগত কর সংক্রান্ত তথ্য প্রকাশ করতে যাচ্ছেন। শনিবার বাকিংহাম প্যালেস যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে যে, ব্রিটিশ রাজা বা রানি আইনগতভাবে কিছু কর পরিশোধ থেকে অব্যাহতি পান, কিন্তু তারা কয়েক দশক ধরে স্বেচ্ছায় কিছু কর প্রদান করে আসছেন।

তাদের করের হিসাব প্রকাশের কোনো বাধ্যবাধকতা নেই, তবে রাজপরিবারের সাবেক সদস্য প্রিন্স অ্যান্ড্রুর সাথে সাম্প্রতিক বিতর্কের কারণে রাজপরিবারের আর্থিক বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র প্রেস অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, রাজা চার্লস ব্যক্তিগত কর সংক্রান্ত তথ্য প্রকাশকারী প্রথম ব্রিটিশ সম্রাট হতে যাচ্ছেন।

তিনি বলেছেন, 'সিংহাসনে আরোহণের পর থেকে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, এর অংশ হিসেবে এবং রাজার নিজস্ব ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

তিনি আরও যোগ করেছেন, 'রাজপরিবারের আর্থিক ব্যবস্থার সব দিক এমনভাবে ব্যাখ্যা করা আমাদের লক্ষ্য, যাতে বিষয়টি আরও স্পষ্ট ও সহজবোধ্য হয়। একই সঙ্গে এর ঐতিহাসিক ও সাংবিধানিক প্রেক্ষাপটও তুলে ধরা যায়। সহজ ভাষায় বলতে গেলে, আমরা আধুনিকায়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখছি।'

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রকাশিতব্য বার্ষিক রাজকীয় আর্থিক হিসাবের অংশ হিসেবে চার্লসের কর-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে। ব্রিটিশ আইন অনুযায়ী, রাজা বা রানিকে আয়কর, মূলধনী মুনাফা কর এবং উত্তরাধিকার কর দিতে হয় না।

১৯৯৩ সাল থেকে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সময় থেকে স্বেচ্ছায় আয়কর ও মূলধনী মুনাফা কর পরিশোধ করা হয়ে আসছে। ২০২২ সালে সিংহাসনে আরোহণের আগে প্রিন্স অব ওয়েলস হিসেবে চার্লসও কত কর প্রদান করেছেন, তা প্রকাশ করেছিলেন।

মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সাথে চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুর সম্পর্কের তথ্য প্রকাশের পর থেকে রাজপরিবার নিজেদের ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা করছে।

চলতি মাসে সরকারি নিরীক্ষকদের তথ্যমতে, অ্যান্ড্রু দুই দশকেরও বেশি সময় ধরে একটি প্রাসাদের জন্য নামমাত্র ভাড়া পরিশোধ করে সেখানে বসবাস করেছেন এবং একই সময়ে ওই সম্পত্তির কটেজগুলো সাবলেট দিয়ে ব্যক্তিগত আয়ও নিয়েছেন।

রাজপরিবারের সরকারি দায়িত্ব পালনের ব্যয় নির্বাহে যুক্তরাজ্যের ট্রেজারি প্রতি বছর 'সোভেরেইন গ্রান্ট' নামে একটি বরাদ্দ দেয়।

রাজা চার্লসের একাধিক ব্যক্তিগত আয়ের উৎসের একটি হলো ঐতিহাসিক ডাচি অব ল্যাঙ্কাস্টার এস্টেট, যা ভূমি, স্থাবর সম্পত্তি এবং বিনিয়োগ নিয়ে গঠিত একটি বৃহৎ ও বহুমুখী সম্পদভান্ডার। ২০২৪-২৫ অর্থবছরে ডাচি অব ল্যাঙ্কাস্টার এস্টেট থেকে রাজা চার্লসের আয় হয়েছে ২ কোটি ৬৮ লাখ পাউন্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশগ্রহণের লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনির রোববার সুইজারল্যান্ডে পৌঁছেছেন।

দেশটির প্রধানমন্ত্রীর অফিস থেকে এ বিষয়ক তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন সম্পর্কিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করবেন।

ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি প্রকাশ করেছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বাস্তবায়িত হওয়া চুক্তির অংশ হিসেবে এই সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%