১০:২৯ পি.এম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় খাউলিয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে জলবায়ু সহনশীল কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি-পিসিআরসিবি ফেইজ-২ (কাইমেট চেইঞ্জ প্রোকল্প) এর উদ্যোগে ইউনিয়ন পরিষদের সাথে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাই ও পর্যালোচনা বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালা ব্রেড ফর দ্যা ওয়াল্ড, জার্মানির অর্থায়নে রবিবার (২১ জুন) বেলা ১১ টায় পশরবুনিয়া জলবায়ু সহনশীল কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন খাউলিয়া ইউপ প্যানেল চেয়ারম্যান বিটুল বিশ্বাস।
কর্মশালার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিসিডিবি উপজেলা সমন্বয়কারী মি: সুব্রত মিস্ত্রী। কর্মশালা পরিচালনা করেন ম্যানেজার রেজিলিয়েন্ট বিল্ডিং, কাইমেট চেঞ্জ প্রোগ্রাম, সিসিডিবি, ঢাকা সামিউল আলীম। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রদান করেন এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোছাফ কাকা মিয়া এবং সিসিআরসি সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন প্রমুখ।
আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন