ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আদালত ভবনের বাইরে বিস্ফোরণে কাঁপল সিরিয়ার হাসাকাহ, নিহত ২


আদালত ভবনের বাইরে বিস্ফোরণে কাঁপল সিরিয়ার হাসাকাহ, নিহত ২

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ শহরে আদালত ভবনের বাইরে বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) আদালত ভবনের বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। কীভাবে বিস্ফোরণ ঘটল এবং এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, সে বিষয়েও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত কোনো গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে সিরিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে একই দিনে সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলীয় উপকণ্ঠে দুটি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বেইত জিন ও রেড হিলস এলাকার মধ্যবর্তী স্থানে গোলা দুটি নিক্ষেপ করা হয়।

গোলা দুটি কৃষিজমিতে গিয়ে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

এর আগে গত ১৮ আগস্ট সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশের পশ্চিমাঞ্চলে ইয়ারমুক অববাহিকা এলাকায় একই ধরনের একটি হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। সেদিন আবিদিন শহরের পশ্চিমে একটি উপত্যকা লক্ষ্য করে গোলাটি ছোড়া হয়েছিল।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসে’ সহযোগিতার শামিল: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসে’ সহযোগিতার শামিল: ইরান

মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে সহযোগিতা করা দেশগুলোকে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। তেহরান বলেছে, স্বাধীন রাষ্ট্রগুলোর ওপর একটি দেশের ‘অবৈধ ইচ্ছা’ চাপিয়ে দেওয়ার এই প্রচেষ্টায় অংশ নেওয়া ‘রাষ্ট্রীয় সন্ত্রাসে’ সহযোগিতার শামিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অর্থনৈতিক চাপের নিন্দা করে এ সতর্কবার্তা দেয়। মন্ত্রণালয় বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা জাতিসংঘ সনদের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে, তা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো সামরিক সংঘাতেরই ধারাবাহিকতা।

তেহরান এই পদক্ষেপকে নিন্দনীয় ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। ইরানের দাবি, এ ধরনের অর্থনৈতিক চাপ লাখো বেসামরিক মানুষের স্বাস্থ্য ও জীবন-জীবিকার ওপর গুরুতর ঝুঁকি তৈরি করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘের ব্যবস্থা এবং সদস্যরাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া যথেষ্ট নয়। তাদের এই নিষ্ক্রিয়তা ভবিষ্যতে আরও লঙ্ঘনকে উৎসাহিত করছে।

মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত সামরিক ও অর্থনৈতিক অভিযানের বিরুদ্ধে দেশকে রক্ষায় ইরান তার হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করতে দৃঢ়প্রতিজ্ঞ।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।

গত রাতে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে দাবি করেন। এর জবাবে গরিবাবাদি এক্সে লিখেছেন, ট্রাম্প সম্ভবত সিজোফ্রেনিয়ায় ভুগছেন। তিনি লেখেন, এ রোগের সবচেয়ে সাধারণ উপসর্গের মধ্যে ‘হ্যালুসিনেশন’ ও ‘বিভ্রম’ রয়েছে। এ ধরনের রোগীদের ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা এবং চিকিৎসা দেওয়ার পরামর্শ দেন মনোবিজ্ঞানীরা।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় ডুবে ৫ শিশুর মৃত্যু, সম্পর্কে তারা বোন; গ্রামে শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


পদ্মায় ডুবে ৫ শিশুর মৃত্যু, সম্পর্কে তারা বোন; গ্রামে শোকের ছায়া

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মার শাখা মরা নদীতে (মরা পদ্মা-পদ্মার শাখা) গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু ঘটে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে নদীঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে সকলেই কন্যা শিশু।

মৃত শিশুদের পরিচয় নিশ্চিত করেছেন ওয়ার্ড সদস্য মজিবুর রহমান এবং গ্রাম পুলিশ সাইদুর রহমান। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলো চর চাকলা গ্রামের নেজামুদ্দিনের মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (১০), একই গ্রামের মাসুদ আলীর মেয়ে আরিবা (৮) ও সুমাইয়া (১০) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।

 

তারা সম্পর্কে মামাতো, ফুপাতো ও চাচাতো বোন বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, জুমার নামাজ পড়তে গ্রামের বেশিরভাগ মানুষ মসজিদে অবস্থান করছিল। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, যা কেউ বুঝতে পারেনি। এরপর তারা পানিতে ডুবে যায়।

 

এ সময় কয়েকজন স্থানীয় বিষয়টি লক্ষ্য করে চিৎকার শুরু করে। পরে গ্রামবাসী ৫ জনকেই নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারি হয়ে উঠেছে।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জীবন চন্দ্র রায় জানান, পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম বদলানোর কথা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


এবার আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নাম বদলানোর কথা বললেন ট্রাম্প

একটি উপসাগরের নাম বদলেছেন। এবার একটি হ্রদের নামও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এতেই থামতে চাইছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আটলান্টিক মহাসাগর কিংবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে লেক ওন্টারিওর নাম পরিবর্তন করে লেক আমেরিকা রাখার নির্বাহী আদেশে স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানেই দুই মহাসাগরের নাম বদলের প্রসঙ্গ তোলেন তিনি।

২০২৫ সালের জানুয়ারিতে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা করার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। সেই সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের এখন একটি উপসাগর আছে এবং একটি হ্রদও আছে। এখন শুধু একটি মহাসাগর দরকার। তাই হয়তো আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তন করতে হবে। হয়তো দুটোর নামই বদলে দেব।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার সময় আমেরিকাকে আবার মহান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্নের মধ্যেই তাঁর প্রশাসনের একের পর এক নাম পরিবর্তনের উদ্যোগ আলোচনায় এসেছে।

ইরান যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাপের মুখে পড়েছে বলেও সমালোচনা রয়েছে। একই সময়ে ট্রাম্পের জনপ্রিয়তা নিয়েও নানা আলোচনা চলছে। দেশ বদলানোর প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে বিতর্ক থাকলেও বিভিন্ন স্থাপনা, কর্মসূচি ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে তিনি বেশ সক্রিয়।

গালফ অব মেক্সিকো এবং লেক ওন্টারিওর নাম পরিবর্তনের উদ্যোগ ছাড়াও গত বছর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ ভবন, নৌবাহিনীর যুদ্ধজাহাজের একটি পরিকল্পিত শ্রেণি, ধনী বিদেশিদের জন্য একটি ভিসা কর্মসূচি, সরকার পরিচালিত প্রেসক্রিপশন ওষুধের একটি ওয়েবসাইট এবং শিশুদের জন্য ফেডারেল সেভিংস অ্যাকাউন্টসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতীক ও প্রতিষ্ঠানের সঙ্গে নিজের নাম যুক্ত করার চেষ্টা করে আসছেন ট্রাম্প।

এবার সেই তালিকায় আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের নামও যুক্ত হতে পারে কি না, ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর সেই আলোচনা শুরু হয়েছে।

সূত্র: ফক্স নিউজ 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নর্দানকে পরাজিত করে শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


নর্দানকে পরাজিত করে শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশ

নর্দানকে পরাজিত করে শীর্ষস্থান ধরে রেখে সেমিফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশ।

জয়ের সম্ভাবনা ছিল হাতের মুঠোয়। কিন্তু হঠাৎ করেই পুরনো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে।

শেষের দিকে উইকেট হারানোর সমস্যা বাংলাদেশকে আক্রমণ করে। আজ ডারউইনে বাংলাদেশ এইচপির ব্যাটারদের ওপর এই সমস্যা প্রভাব ফেলেছিল।

এতে করে নাটকীয় পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই আশঙ্কা সত্যি হয়নি।

নর্দান টেরিটোরি স্ট্রাইককে ৩ উইকেটে পরাজিত করে হাসিমুখে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ১০ বল বাকি থাকতে চার মেরে জয় নিশ্চিত করেছেন পেসার আব্দুল গাফফার সাকলাইন। টানা দ্বিতীয় জয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের শীর্ষস্থান আরও মজবুত করেছে অধিনায়ক ইরফান শুক্কুরের দল। ৬ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ২২ রান করে শুরুতে ভিত্তি গড়ে দেন হাবিবুর রহমান সোহান। তিনে নেমে সহজ জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সাব্বির রহমান। কিন্তু টানা দ্বিতীয় ফিফটি পাওয়ার ঠিক আগে আউট হয়ে যাওয়ায় বাংলাদেশ ধাক্কা খায়। কারণ ব্যক্তিগত ৪৭ রানে সাব্বির বিদায় নিতেই দ্রুত আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ দিকে সমান এক ছক্কা ও চারে ৮ বলে ১৭ রান করে জয়ের কাজ সহজ করে দেন সামিউন বশির।

 

বাউন্ডারি হাঁকিয়ে জয়ের কাজ শেষ করেন ৬ রানে অপরাজিত থাকা সাকলাইন।

তবে জয়ের কাজ অনেকটাই সম্পন্ন করে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা অফস্পিনার মোহাম্মদ রুবেল। নর্দান টেরিটোরিকে ১৪৩ রানে আটকে দেওয়ার পথে ৫ উইকেট নিয়েছেন তিনি। রান খরচ করেছেন মাত্র ২১। সবমিলিয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে শীর্ষে আছেন বাংলাদেশের ২০ বছর বয়সী স্পিনার। তার ধারে কাছেও কেউ নেই। ১১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন নর্দানের হামিশ মার্টিন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন জর্ডান সিল্ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%