০৬:৪৯ পি.এম
টাঙ্গাইলের মির্জাপুরের মধ্যে মুদি দোকানে অভিযান চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আক্তার নামে এক নারীর গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুন) সকালে টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুর রহমানের নেতৃত্বে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজারের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে সাথী আক্তারকে গ্রেপ্তার করেন।
জানা গেছে যে, মাঝালিয়া গ্রামের বাদল মিয়ার স্ত্রী সাথী আক্তার দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের ইন্সপেক্টর সাইফুর রহমানের নেতৃত্বে মাঝালিয়া বাজারে সাথীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় চালানো তল্লাশিতে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক বিক্রির অপরাধে সাথী আক্তারকে সেখানেই গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুর রহমান জানিয়েছেন, ‘সাথী আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন