ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী


রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ গুলশান-২ এলাকার বিভিন্ন স্থাপনায় ‘সারাদেশে গঠিত টাস্ক ফোর্স কমিটি’ পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযান পরিদর্শন করেছেন।

ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে বর্ষা মৌসুমে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্ক ফোর্স কমিটি রাজধানী শহরের বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ গুলশান-২ এলাকার সড়ক নম্বর ১০৭ ও ১১২-এর কয়েকটি স্থাপনায় ‘সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্ক ফোর্স কমিটি’ এর আওতায় পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযানের পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।

আরও পড়ুন: লাখাইয়ে ডোবা থেকে রাজমিস্ত্রির লাশ উদ্ধার, হত্যার অভিযোগে বন্ধু গ্রেপ্তার

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচালিত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি নগরবাসীকে নিজেদের নিরাপত্তার স্বার্থে বাড়ির বারান্দা, টব, ছাদবাগান এবং নিচতলার বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।

অভিযান শেষে সাংবাদিকদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস জানিয়ে দেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির গৃহীত তিন মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতিটি বাসাবাড়িতে নিয়মিত সচেতনতামূলক ও পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার করার মাধ্যমে ডেঙ্গু মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানান।

অভিযান চলাকালে উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী সড়ক নম্বর ১০৭-এর একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অমান্য করলে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

আরও পড়ুন: ফেনী জেনারেল হাসপাতালের সাব-স্টেশন থেকে যন্ত্রাংশ চুরি, বিদ্যুৎ ১৪ ঘণ্টা বন্ধ

অভিযানের সময় লার্ভা ধ্বংসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং স্টিকার প্রচারণা চালানো হয়। এর মাধ্যমে নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যানজট নিরসনে নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগ, স্বস্তি ফিরেছে জনজীবনে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


যানজট নিরসনে নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগ, স্বস্তি ফিরেছে জনজীবনে

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাপ্তাহিক হাট পূর্বের নির্ধারিত স্থানে স্থানান্তর করায় বদলে গেছে হাটের চিত্র, স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের চলাচলে।
বুধবার অনুষ্ঠিত সাপ্তাহিক হাটে ক্রেতা-বিক্রেতারা উপজেলার প্রধান সড়কে দোকান বসানোর পরিবর্তে নিচ বাজার, মাছ বাজার ও লঞ্চঘাট এলাকায় সুশৃঙ্খলভাবে পণ্য ক্রয়-বিক্রয় করেন। ফলে প্রধান সড়ক যানজটমুক্ত থাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পেরেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সাপ্তাহিক হাটের দিন প্রধান সড়কের ওপর দোকানপাট বসানোয় তীব্র যানজট সৃষ্টি হতো। এতে ভোগান্তিতে পড়তেন পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নানিয়ারচর জোনের জোন কমান্ডার মোহাম্মদ মশিউর রহমান-এর সার্বিক তত্ত্বাবধানে হাটটি পূর্বের স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়।
হাটে আসা এক ক্রেতা রহিম মিয়া বলেন, “প্রতি সপ্তাহেই প্রধান সড়কে হাট বসার কারণে দীর্ঘ যানজট তৈরি হতো। আজ নিচ বাজারে হাট বসায় সেই সমস্যা দেখা যায়নি। আমরা স্বস্তিতে কেনাকাটা করতে পেরেছি।”
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ কমানো এবং সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। হাট পূর্বের স্থানে স্থানান্তরের ফলে একদিকে যেমন যানজট কমেছে, অন্যদিকে ব্যবসায়ীরাও সুশৃঙ্খল পরিবেশে বেচাকেনা করতে পারছেন।
স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেট্রোলের দাম যথেষ্ট না কমায় বড় তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। বুধবার তিনি এই নির্দেশ দেন, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নিয়ে সমালোচনার মুখে এসেছে।

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান তেল প্রবাহ বন্ধ করে দেওয়ার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পায়।

এএফপি বার্তা সংস্থা ঢাকা থেকে খবরটি জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মন্তব্য করেন, ‘বড় তেল কোম্পানিগুলো তেলের জন্য যে অনেক কম দাম দিচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাম্পে জ্বালানির দাম কমাচ্ছে না।’

তিনি আরো বলেন, ‘ওই দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে।’

যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম একটি রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ দেশটির বিপুল মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহন।

ট্রাম্প যুদ্ধ শুরুর সিদ্ধান্ত এবং এর ফলে লাখো মার্কিন নাগরিকের জ্বালানি ব্যয়ের ওপর প্রভাব নিয়ে সমালোচনার মুখে পড়েছেন।

এদিকে, নভেম্বরে কংগ্রেস নির্বাচন সামনে আসায় বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বারবার পূর্বাভাস দেন যে সংঘাত শেষ হওয়ার পর জ্বালানির দাম ‘পাথরের মতো নিচে নেমে আসবে।’

তবে অর্থনীতিবিদগণ এ দাবি নিয়ে দ্বিমত পোষণ করেছেন। তাদের ধারণা, তেলের দাম যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে আসতে কয়েক মাস সময় লাগতে পারে।

তেহরান ও ওয়াশিংটন একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে, যাতে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল পুনরায় শুরুর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরানের পরমাণু কর্মসূচির মত বিষয়গুলো এখনো বিরোধের মধ্যে রয়েছে।

যুদ্ধের আগের তুলনায় পেট্রোলের দাম এখনও বেশি রয়েছে। তবে প্রাথমিক চুক্তির ঘোষণা দেওয়ার পর থেকে দাম কমছে বলেই মনে হচ্ছে।

মোটর ক্লাবগুলোর ফেডারেশন এএএ মোটর ক্লাবের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রতি গ্যালন (৩.৮ লিটার) সাধারণ পেট্রোলের গড় দাম ৩ দশমিক ৯৩ ডলার ছিল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে করদাতাদের অর্থের কোটি কোটি ডলার ব্যয় করায় যুক্তরাষ্ট্রে তেলের দাম ও মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ অনেক মার্কিন নাগরিক তার সমালোচনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎহীন ৬৮ হাজার বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


তীব্র তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎহীন ৬৮ হাজার বাড়ি

ইউরোপের রেকর্ড তাপপ্রবাহের কারণে ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ৬৮ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, চলমান চরম আবহাওয়ার কারণে এটি প্রথম বড় ধরণের বিদ্যুৎ বিপর্যয়। বিদ্যুৎ গ্রিডের একটি ট্রান্সফরমারের সমস্যার কারণে এই বিপর্যয়ের সৃষ্টি ঘটে।

ফিনিস্তের উপকূলীয় বিভাগের প্রশাসন এক বিবৃতিতে জানায়, এই ঘটনার সম্পর্ক অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে রয়েছে। তবে এতে কেউ মারাত্মকভাবে অসুস্থ হয়নি।

ফ্রান্সের রেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। প্রশাসন জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ব্রিটানি অঞ্চলের কুইম্পার শহরের কাছে এরগে-গাবেরিক এলাকায় এ ঘটনা ঘটে।

ফ্রান্সের বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা আরটিই ও এনেডিসের কর্মীরা রাতে কাজ করে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। তবে বুধবার দিনের শেষের আগে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ ফিরবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

একই দিনে, মঙ্গলবার রাত নাগাদ ফ্রান্সের বিদ্যুৎ নেটওয়ার্কের সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তীব্র তাপপ্রবাহের কারণে দেশটি সবচেয়ে গরম দিনের রেকর্ড করেছে।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আরটিই বলেছে, ‘প্রযুক্তিগত কারণে দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে না। বুধবার দিনের শেষ নাগাদ সবচেয়ে দ্রুত সংযোগ দেওয়া যেতে পারে।’

বুধবার ফিনিস্তেরসহ ফ্রান্সের ৫৮টি বিভাগে চরম তাপপ্রবাহের সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে।

ব্রিটানি থেকে প্যারিস অঞ্চল পর্যন্ত বুধবার তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুমণ্ডলীয় ও বায়ুপ্রবাহের এমন কিছু পরিস্থিতির কারণে এই চরম আবহাওয়া তৈরি হয়েছে, যা প্রায় কয়েক দিন ধরে গরম বাতাসকে আটকে রাখছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে পরিস্থিতি আরও তীব্র হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়া ও ইউনিসেফের ১৩৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়া ও ইউনিসেফের ১৩৭ কোটি টাকার চুক্তি স্বাক্ষর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকার এবং জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর মধ্যে মানবিক সহায়তা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা ১৩৭ কোটি টাকার সমান, দেওয়ার কথা বলা হয়েছে।

বুধবার, ২৪ জুন, সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সরকার ও ইউনিসেফের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি অস্ট্রেলিয়া সরকারের প্রতি এই সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্ত্রী আরও জানান যে, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আগ পর্যন্ত অস্ট্রেলিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অস্ট্রেলিয়ান হাইকমিশন এবং ইউনিসেফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা গেছে, চুক্তিটি মিয়ানমার এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মেয়াদের ৩৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের, যা ৩,১৬২ কোটি টাকার সমান, মানবিক সহায়তা প্যাকেজের একটি অংশ।

এছাড়াও উল্লেখযোগ্য হলো, ২০১৭ সাল থেকে অস্ট্রেলিয়া এই আঞ্চলিক সংকট মোকাবেলায় মোট ১.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, যা ১০,৭৭০ কোটি টাকার সমান, মানবিক সহায়তা প্রদান করেছে। অস্ট্রেলিয়া প্রদত্ত ১৬ মিলিয়ন ডলারের এ তহবিল ইউনিসেফ রোহিঙ্গা ও স্থানীয় জনগণের শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে ব্যয় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%