ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ছিনতাইকারীকে বমি করিয়ে সোনার কানের দুল উদ্ধার করলো পুলিশ


ছিনতাইকারীকে বমি করিয়ে সোনার কানের দুল উদ্ধার করলো পুলিশ

ঢাকার যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় সেলিম (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে বমি করিয়ে তার পেট থেকে ছিনতাই করা সোনার কানের দুল উদ্ধার করা হয়।

বুধবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনের সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা এক নারীর চিৎকার শুনে দেখতে পান, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

পরে তল্লাশি করে সেলিমের কাছে ছিনতাই হওয়া সোনার কানের দুল পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দুলটি গিলে ফেলার কথা জানান। এরপর তাকে বমি করানো হয়। একপর্যায়ে তার পেট থেকে সোনার কানের দুল বের হয়ে আসে।

আটক সেলিম ও ভুক্তভোগী নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আঙুল মটকানো ভালো না খারাপ? কী বলছে গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৮ এম


আঙুল মটকানো ভালো না খারাপ? কী বলছে গবেষণা

মানুষের জীবনে অনেক ধরনের অভ্যাস রয়েছে যা তাদের অজান্তেই ঘটে। এর মধ্যে আঙুল ফোটানো একটি সাধারণ অভ্যাস। যখন কাজের মাঝে একটানা টাইপ করতে করতে ক্লান্তি অনুভব হয়, তখন আঙুল ফোটালে ‘কট’ শব্দ হয়। এতে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভূত হয়। তবে অনেকেই বলেন, এই অভ্যাস পরিত্যাগ করা উচিত। তাদের মতে, এতে বাতের সমস্যা হতে পারে। আবার কেউ কেউ আঙুল ফোটানোর উপকারিতা নিয়ে আলোচনা করেন। তাহলে আঙুল মটকানো আসলে ভালো, না খারাপ? বিজ্ঞান কী বলছে এ বিষয়ে?

শরীরের অস্থিসন্ধিতে (যেমন হাতের আঙুলের যেখানে চাপ দেওয়া হয়) কিছু খালি স্থান রয়েছে। এই স্থানগুলো তরল অস্থিমজ্জা দ্বারা পূর্ণ থাকে। আগে মনে করা হতো, আঙুল ফোটানোর সময় অস্থির মাঝে ফাঁক সৃষ্টি হয়। এর ফলে বুদ্বুদ তৈরি হয়, যা বেরিয়ে আসার সময় শব্দ সৃষ্টি করে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেসের’ একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাঝে মাঝে আঙুল ফোটানো বা হালকা শব্দ করা জয়েন্ট বা হাড়ের বড় ক্ষতি করে না। অনেকেই ক্লান্তি দূর করার জন্য বা মানসিক তৃপ্তির জন্য আঙুল মটকান। চিকিৎসকরা বলেন, এটি নিয়মিত না করলে ভয়ের কিছু নেই। আঙুল ফোটানোর সঙ্গে সরাসরি অস্থিসন্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্পর্ক নেই। তবে যদি আঙুল ফাটানোর সময় ব্যথা অনুভূত হয় এবং তা দীর্ঘস্থায়ী হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ডা. বেরেজিকলিয়ান বলেছেন, আঙুল টানাটানি বা ফোটানোর সঙ্গে শরীরের হাতের ক্ষয়ের কোনো সম্পর্ক নেই। তার দাবি, আঙুল ফোটানোর অভ্যাস ব্যাপক। যদি এটি ক্ষতিকর হতো, তাহলে এ বিষয়ে অনেক রিপোর্ট পাওয়া যেত। কিন্তু তা হয়নি। তাই আঙুল ফোটানোর সঙ্গে হাড়ের সমস্যা বা বাতের সম্পর্ক নেই।

ক্যালিফোর্নিয়ার চিকিৎসক আনগার ৬০ বছর ধরে নিজের ওপর একটি পরীক্ষা চালিয়ে আসছেন। তিনি প্রতিদিন নিয়মিতভাবে বাহাতের আঙুল ফুটিয়েছেন কিন্তু ডান হাত ধরেননি। এত দীর্ঘ পরীক্ষার ফলাফল? দুই হাতের মধ্যে কোনো পার্থক্য তিনি খুঁজে পাননি। এই আবিষ্কারের জন্য ২০০৯ সালে তিনি ‘আইজি নোবেল’ বা ইগনোবেল পুরস্কারও অর্জন করেছেন।

এখন প্রশ্ন হলো, আঙুল মটকানো কি সম্পূর্ণ নিরাপদ? মোটেই তা নয়। বাতের সমস্যা থাকলে অন্য জটিলতা হতে পারে। ক্রমাগত আঙুল মটকালে সাইনোভিয়াল মেমব্রেন ছিঁড়ে যেতে পারে এবং জয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।

এছাড়া, যারা খুব ঘন ঘন আঙুল মটকান, তাদের আঙুল দুর্বল হয়ে যেতে পারে। কবজির হাড়ও দুর্বল হয়ে যেতে পারে, ফলে হাতের শক্তি কমে যেতে পারে। তাই আঙুল মটকানোর অভ্যাস পরিবর্তন করাই ভালো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রাগন ফল যাদের জন্য নিরাপদ নয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০১ এম


ড্রাগন ফল যাদের জন্য নিরাপদ নয়

ড্রাগন ফলকে ‘সুপার ফ্রুট’ হিসেবে অনেকেই অভিহিত করেন। বর্তমানে স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের মধ্যে এটি একটি অত্যন্ত জনপ্রিয় ফল। এর ব্যতিক্রমী স্বাদ, আকর্ষণীয় রং এবং পুষ্টিগুণের কারণে অনেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় ফলটি অন্তর্ভুক্ত করেন।

ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বিদ্যমান। প্রতি ১০০ গ্রাম ড্রাগন ফ্রুটে ৬০ কিলোক্যালরি শক্তি, ১৩ থেকে ১৫ গ্রাম কার্বোহাইড্রেট, ৩ গ্রাম ফাইবার এবং ১ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও ড্রাগন ফল সবার জন্য নিরাপদ নয়।

কারা খাবেন

পুষ্টিবিদরা জানান, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার এবং আয়রন সমৃদ্ধ এই ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একইসঙ্গে রক্তাল্পতার সমস্যা থাকলে তা সমাধানেও সহায়ক, বিশেষ করে ড্রাগনে বিদ্যমান আয়রন উপাদান। অনেকের হজমজনিত সমস্যা দেখা দেয়। যাদের এই ধরনের সমস্যা রয়েছে, তারা ড্রাগন ফল খেতে পারেন। এতে থাকা ফাইবার হজমের সমস্যা দূর করতে সাহায্য করে। ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতেও এটি কার্যকর। ডায়াবেটিসের জন্যও এটি উপকারী। এছাড়া শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে ড্রাগন ফল কার্যকর বলে মন্তব্য করেছেন পুষ্টিবিদ ইসরাত জাহান।

কারা খাবেন না

হজমে সমস্যা থাকা ব্যক্তিদের খালি পেটে ড্রাগন ফল খাওয়া উচিত নয় বলে জানিয়েছেন পুষ্টিবিদ ইসরাত জাহান। এ ধরনের সমস্যায় খালি পেটে ড্রাগন খেলে পেট ফাঁপা, ডায়েরিয়া, বমি বা অস্বস্তি বোধ হতে পারে। কিডনি রোগ বা কিডনিতে পাথরের প্রবণতা থাকলে সীমিত পরিমাণে ড্রাগন ফল খাওয়া উচিত। কারণ, ড্রাগনে অল্প পরিমাণ অক্সালেট থাকে, যা কখনও কখনও কিডনিতে পাথর তৈরির কারণ হতে পারে। পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাওয়া সবচেয়ে ভালো।

এছাড়া গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী মায়েরা ড্রাগন ফল পরিমাণমতো খান। একসঙ্গে খুব বেশি ফল খাওয়া উচিত নয়। যদি কোনো শারীরিক জটিলতা না থাকে, তাহলে সুস্থ মানুষ নিশ্চিন্তে ড্রাগন ফল খেতে পারেন।

খাওয়ার পরিমাণ

একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দিনে প্রায় ১০০ থেকে ১৫০ গ্রাম পর্যন্ত ড্রাগন ফল খাওয়া যথেষ্ট। শিশুদের ক্ষেত্রে এই পরিমাণ অর্ধেক করা উচিত। তারা ৫০ থেকে ৭৫ গ্রাম পর্যন্ত খেতে পারেন। তবে হজমজনিত সমস্যা থাকলে দই বা অন্যান্য ফলের সঙ্গে মিক্সড ফ্রুটস সালাদ হিসেবে খেতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০৯ এম


নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

কানাডার পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ফলে ২৪ জন কানাডিয়ান নাগরিক নিখোঁজ রয়েছেন। এদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশটিকে সহায়তা প্রদানের প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ‘নেপালকে সহায়তা দিতে কানাডা প্রস্তুত।’

কার্নি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেছেন, নেপালের ভোতেকোশি নদীর তীরে আকস্মিক বন্যার ঘটনা ‘একেবারেই ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।

তিনি আরও বলেন, দুর্যোগের ফলে বিপদে পড়া মানুষ, স্বজন হারানো পরিবার এবং যারা এখনও প্রিয়জনদের সম্পর্কে কোনো তথ্য জানেন না, তাদের কথা কানাডীয়রা গভীরভাবে ভাবছেন।

এছাড়া, কানাডার প্রধানমন্ত্রী ওই অঞ্চলে অবস্থানরত কানাডীয় নাগরিকদের দ্রুত নিজেদের উপস্থিতি নিবন্ধনের জন্য আহ্বান জানিয়েছেন।

নেপালের একটি পর্যটন বোর্ডের মুখপাত্র জানিয়েছেন, বন্যার পর দেশটিতে ২৪ জন কানাডীয় নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নেপালে বন্যার পর জরুরি চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস জানিয়েছেন, ডব্লিউএইচও প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসামগ্রী সংগ্রহ ও দুর্গত এলাকায় পাঠিয়েছে। তিনি উদ্ধারকারীদের ‘নিঃস্বার্থ’ কাজের জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এর আগে ডব্লিউএইচও জানিয়েছিল, তারা নেপালে ওষুধ ও বহুমুখী তাঁবু সরবরাহ করছে। পাশাপাশি, জনস্বাস্থ্যের ঝুঁকি পর্যবেক্ষণ, রোগের নজরদারি জোরদার এবং দুর্গত জনগণের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৩ এম


হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার হামজা চৌধুরীকে কেন্দ্র করে ইংলিশ ফুটবলাঙ্গনে দলবদলের ব্যাপারে জোর আলোচনা শুরু হয়েছে। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার লেস্টার সিটির একাডেমি থেকে উঠে এসে ক্লাবটির হয়ে ১৬৬টি ম্যাচ খেলে ফেলেছেন। বর্তমানে তার ভবিষ্যৎ একটি ঝুলন্ত অবস্থায় রয়েছে।

সম্প্রতি ইপসউইচ টাউনের বিরুদ্ধে লেস্টার সিটির কারাবাও কাপের ম্যাচে হামজাকে স্কোয়াডে রাখা হয়নি। ইংলিশ ফুটবল লিগের দ্বিতীয় স্তরের (চ্যাম্পিয়নশিপ) দল ডার্বি কাউন্টি ১ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

ম্যাচ শেষে লেস্টার সিটির কোচ রাসেল মার্টিন জানিয়ে দিয়েছেন যে, দলবদল নিয়ে চলমান আলোচনা ফুটবলারদের মনস্তাত্ত্বিক মনোযোগ ধরে রাখা কঠিন করে তুলছে। এই কারণে হামজাকে ম্যাচ স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। তবে কোচ এটি স্পষ্ট করেছেন যে, এটি কোনো শাস্তির বিষয় নয়। হামজা যদি ক্লাবে থেকে যান বা অন্য কোথাও চলে যান—দুই পক্ষের জন্যই সুবিধাজনক সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হলে তিনি আবারও দলের বিবেচনায় ফিরতে পারেন।

বর্তমানে লেস্টার সিটি লিগ ওয়ান (তৃতীয় স্তর) এবং ডার্বি কাউন্টি চ্যাম্পিয়নশিপে (দ্বিতীয় স্তর) প্রতিদ্বন্দিতা করছে। হামজা নতুন ঠিকানা বেছে নেবেন কিনা, নাকি লেস্টারেই থাকবেন, সেটাই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%