ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

২০২৭ সালের হজের জন্য সৌদি আরবের ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা


২০২৭ সালের হজের জন্য সৌদি আরবের ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা

২০২৭ সালের হজ মৌসুমের জন্য ‘যুগান্তকারী’ একটি প্যাকেজের ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই নতুন প্যাকেজের আওতায় হজযাত্রীরা একটিমাত্র চুক্তির মাধ্যমে থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর সব সেবা গ্রহণ করতে পারবেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সম্প্রতি একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজটি প্রদান করা হবে। হাজিরা সৌদি আরবে প্রবেশ করার পর থেকে শুরু করে দেশে ফেরার সময় পর্যন্ত পুরো সময়কাল জুড়ে প্যাকেজটির সুবিধা গ্রহণ করতে পারবেন। নতুন প্যাকেজের মধ্যে মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাওয়ার বন্দোবস্ত এবং পবিত্র স্থানগুলোর সেবা অন্তর্ভুক্ত রয়েছে।

হাজিরা চাইলে নিজেদের পছন্দমতো কিছু অতিরিক্ত সুবিধাও বেছে নিতে পারবেন। এই নতুন ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় প্রোগ্রাম তৈরি করার সুযোগ পাবে।

আরও পড়ুন: নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি পড়তেন

১৪৪৮ হিজরি সেশনের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই লক্ষ্যে ইতোমধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে মন্ত্রণালয়।

এছাড়া, পুরো হজ প্রক্রিয়াকে ডিজিটাল এবং ঝামেলামুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে আধুনিক অনলাইন সিস্টেম ব্যবহার করে আসছে সৌদি আরব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগে ৪ নারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগে ৪ নারী আটক

চাঁদপুর শহরে পুলিশ পরিচয়ে এক চালককে একটি ফ্ল্যাটে নিয়ে আটকে মারধর করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) এই ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে এবং ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে। ভুক্তভোগী চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছেন।

পুলিশের কাছে দায়ের করা এজাহার থেকে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে সাইফুল ইসলাম নামে এক চালককে পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি পথরোধ করেন। এরপর তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়, সেখানে সাইফুলকে মারধর করা হয় এবং জোরপূর্বক এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীকে ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী দাবি করেছেন, চক্রটি বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা এবং তার সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা নিয়ে নেয়। পরে কৌশলে তিনি তার স্বজনকে ফোন করে বিষয়টি জানান। স্বজনের মাধ্যমে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং চার নারীকে আটক করে। এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই গবেষক টিমনিট গেবরু ও নারী অধিকারকর্মীরা পেলেন সুইডিশ মানবাধিকার পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


এআই গবেষক টিমনিট গেবরু ও নারী অধিকারকর্মীরা পেলেন সুইডিশ মানবাধিকার পুরস্কার

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : বুধবার ‘রাইট লাইভলিহুড’ পুরস্কার অর্জন করেছেন একজন বিশিষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষক, পাকিস্তানের একজন নারী আইনজীবী এবং নারী নেতৃত্বাধীন দুটি অধিকার সংগঠন। এই পুরস্কারটি ‘বিকল্প নোবেল’ হিসেবে পরিচিত।

পুরস্কার বিজয়ীদের নির্বাচন করা বিচারকমণ্ডলী এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এআই গবেষক টিমনিট গেবরুকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তায় কেন্দ্রীভূত ক্ষমতাকে চ্যালেঞ্জ করা এবং ন্যায়বিচার, বাস্তব অভিজ্ঞতা ও মানুষের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ভিত্তিতে ডিজিটাল প্রযুক্তির পথ দেখানোর’ জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে।

এ খবরটি স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। গেবরু এআইয়ে পক্ষপাতের প্রভাব নিয়ে গবেষণার জন্য সুপরিচিত। ২০১৭ সালে তিনি ‘ব্ল্যাক ইন এআই’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠার সহ-উদ্যোক্তা হিসেবে কাজ করেন।

২০২০ সালে প্রযুক্তি জায়ান্ট গুগলের এথিক্যাল এআই দলের সহ-প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তথাকথিত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)-এ পক্ষপাতের ঝুঁকি নিয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্রের সহলেখক ছিলেন। বিচারকমণ্ডলীর ভাষ্য অনুযায়ী, গুগল তাকে ওই গবেষণাপত্র প্রত্যাহার করতে অথবা নিজের নাম সরিয়ে নিতে বলেছিল। তিনি নির্দিষ্ট কিছু নিশ্চয়তা ছাড়া এতে রাজি না হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়।

এরপর গেবরু ‘ডিস্ট্রিবিউটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউট’ (ডিএআইআর) প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান ‘প্রযুক্তি খাতে ক্ষমতার কেন্দ্রীভবনকে চ্যালেঞ্জ করে এবং এআই ব্যবস্থা ইতোমধ্যে মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে বৈষম্য ও বঞ্চনার শিকার জনগণের ওপর যে ক্ষতি করছে, তা তুলে ধরে।’

সুইডেনভিত্তিক রাইট লাইভলিহুড ফাউন্ডেশন পাকিস্তানের মানবাধিকার আইনজীবী জলিলা হায়দারকেও সম্মানিত করেছে। ‘কোনো মানুষই অবৈধ নয়’—এই বিশ্বাসকে ধারণ করে জাতিগত, রাষ্ট্রীয় ও পিতৃতান্ত্রিক নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং নিজ হাজারা সম্প্রদায়ের প্রথম নারী আইনজীবী হিসেবে প্রতিবন্ধকতা ভাঙার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

ফাউন্ডেশনটি ‘রুরাল উইমেনস অ্যাসেম্বলি’কেও পুরস্কৃত করেছে। দক্ষিণ আফ্রিকার ১১টি দেশের ১ লাখ ৭৮ হাজারের বেশি ক্ষুদ্র কৃষকের এই তৃণমূল আন্দোলনটি গড়ে উঠেছে গ্রামীণ নারীদের নিয়ে। আয়োজকেরা বলেছেন, করপোরেট ও পিতৃতান্ত্রিকভাবে জমি, বীজ ও নিজেদের শরীরের ওপর অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াইয়ে গ্রামীণ নারীদের ‘ঐক্যবদ্ধ শক্তিতে’ পরিণত করার জন্য সংগঠনটি কাজ করছে।

‘জর্জিয়ান ইয়াং লইয়ার্স অ্যাসোসিয়েশন’ (জিওয়াইএলএ)-কেও পুরস্কৃত করা হয়েছে। বিচারকমণ্ডলী সংগঠনটিকে ‘জর্জিয়ার সবচেয়ে পুরোনো ও গুরুত্বপূর্ণ মানবাধিকার সংগঠন’ হিসেবে উল্লেখ করেছে। ১৯৯৪ সালে স্বেচ্ছাসেবী আইনজীবীদের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশন জানিয়েছে, এটি ‘জর্জিয়ার সমাজের নৈতিক দিকনির্দেশক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিচারকমণ্ডলীর ভাষ্য অনুযায়ী, ‘স্বৈরতান্ত্রিক দমন-পীড়নের মুখেও জর্জিয়ার গণতন্ত্র গড়ে তোলা ও সুরক্ষা এবং নাগরিক শক্তি ধরে রাখার জন্য’ সংগঠনটিকে সম্মানিত করা হয়েছে।

রাইট লাইভলিহুড পুরস্কার চালু হয় ১৯৮০ সালে। সুইডিশ-জার্মান ডাকটিকিট সংগ্রাহক ইয়াকব ফন ইউক্সকুল নিজের সংগ্রহের একটি অংশ বিক্রি করে এই পুরস্কার প্রতিষ্ঠা করেন। এর আগে নোবেল পুরস্কারের পেছনে থাকা ফাউন্ডেশন পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়ন ক্ষেত্রে নতুন পুরস্কার চালুর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বাজার মনিটরিং ও পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


বরিশালে বাজার মনিটরিং ও পণ্যের গুণগত মান নিশ্চিতকরণে সভা

বরিশাল, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : বরিশাল জেলায় বাজার মনিটরিং এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের গুণগত মান, ভেজাল মিশ্রণ প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও কার্যকর করার উদ্দেশ্যে একটি বিশেষ মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকার সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসক বলেন, "বর্তমানে আমরা যে খাবার গ্রহণ করছি, তা কতটা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত এ বিষয়টি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।"

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে। আইন অনুযায়ী অসাধু ব্যবসায়ীদের জরিমানা ও শাস্তির আওতায় আনার পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সিলগালা করতে হবে। তিনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ প্রসঙ্গে তিনি বাস-মালিক সমিতির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, নগরীর সকল বাসস্ট্যান্ড ও গণপরিবহন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্টেশনে পরিত্যক্ত বাস, বাসের সিট ও টায়ারসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে এডিস মশা বংশবিস্তার করতে না পারে, সেজন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। তিনি উল্লেখ করেন, ডেঙ্গুতে প্রাণহানি রোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এসময় তিনি ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারের চলমান পরিচ্ছন্নতা অভিযান সফল করতে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সকলকে সমন্বিতভাবে কাজ করারও আহ্বান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাস-মালিক সমিতির প্রতিনিধি, বাজার কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


শরীয়তপুরে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি

শরীয়তপুর, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : রাজস্ব বাজেটের (২০২৬-২৭) আওতায় উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১০টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, যুগ্ম সম্পাদক দুলাল খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%