ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার


বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের পুলিশ তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া কনটেন্ট ক্রিয়েটররা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী এবং শ্রীময়ী চক্রবর্তী। এই তথ্য দেশটির তথ্য যাচাইকারী সংস্থা অল্ট নিউজের একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

এই ঘটনার পর পুলিশের ভূমিকা এবং বাক্‌স্বাধীনতা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে আকাশ সরকার তিনদিন পুলিশ হেফাজতে থাকার পর গত ২৯ অক্টোবর আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পান।

অন্যদিকে, শ্রীময়ী চক্রবর্তীকে গত ২৬ অক্টোবর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয় বিধাননগর পূর্ব থানার পক্ষ থেকে। তবে, সুরজিৎ, যিনি ‘কোর বাংলা জনগণঠা’ নামের একটি জনপ্রিয় ফেসবুক পেজের উপস্থাপক এবং কনটেন্ট ক্রিয়েটর, এখনও পুলিশ হেফাজতে আছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত

সুরজিতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। সুরজিতের পরিবার অভিযোগ করেছে যে, তাঁকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিজেপি এবং আরএসএস কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালায়। পরে তাঁদের ছেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সুরজিতের আইনজীবী এবং স্বজনদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, দুর্গাপূজার পদদলিত হওয়ার ঘটনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে আকাশ সরকারকে গত ২৫ অক্টোবর নাগেরবাজারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

আকাশের দাবি, পূজামণ্ডপে বিশৃঙ্খলা এবং প্রতিমা বিসর্জনে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণে তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে। এছাড়া, ‘তিন বাটি’ নামে রাজনৈতিক কটাক্ষ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে শ্রীময়ী চক্রবর্তীকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।

এই তিন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে পুলিশের এসব পদক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক্‌স্বাধীনতা এবং রাজনৈতিক সমালোচনার অধিকার নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন: দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহিরপুর আমদানিকারক গ্রুপ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী আব্দুস সামাদ

আন্তর্জাতিক ডেস্ক

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ এম


তাহিরপুর আমদানিকারক গ্রুপ নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী আব্দুস সামাদ
দীর্ঘ প্রায় দেড় যুগ পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের বহু প্রতীক্ষিত নির্বাচন। দীর্ঘ সময় পর এ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন উপজেলার সুপরিচিত ব্যবসায়ী,সমাজসেবক চারাগাঁও কয়লা  আমদানি কারক সমিতি শাখার সভাপতি এবং মোবারক এন্টারপ্রাইজের 
 স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ।
 
ব্যবসায়ী মহলে আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ একজন অত্যন্ত পরিচিত নাম ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব। সততা,দক্ষতা,পরোপকারী মানুষ।
ব্যবসায়িক নেতৃত্ব দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তিনি নানামুখী সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের সুখে-দুঃখে পাশে থাকা এই জনপ্রিয় ব্যক্তিত্ব 
সিনিয়র সহ-সভাপতি পদে প্রার্থী হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
 
নির্বাচন প্রসঙ্গে আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ মুন্সি বলেন,তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ আমাদের সকল ব্যবসায়ীদের আস্থার প্রতীক। দীর্ঘ দিন পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ায় আমরা সাধারণ ব্যবসায়ীরা আনন্দিত। ব্যবসায়ীদের আমানত রক্ষা করা এবং সংগঠনের আর্থিক স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি সাধারণ ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতে এই গ্রুপকে আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী এবং সকলের আন্তরিক দোয়া ও সমর্থন কামনা করছি।
 
এদিকে দীর্ঘ দিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় উচ্ছ্বসিত সাধারণ ব্যবসায়ীরাও। তারা আশা করছেন, আলহাজ্ব মোঃ আব্দুস সামাদের মতো সৎ,দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে কয়লা ও পাথর ব্যবসার বিদ্যমান নানা সমস্যা দূর হবে এবং গ্রুপের আর্থিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে। আগামী ১২ ডিসেম্বর ভোট উৎসবে ভোটাররা তাঁদের যোগ্য প্রতিনিধি বেছে নিতে উদগ্রীব হয়ে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকমুক্ত সমাজ গড়তে যুবদল নেতার উদ্যোগে দুই বিঘা জমিতে খেলার মাঠ নির্মাণ

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৪ এম


মাদকমুক্ত সমাজ গড়তে যুবদল নেতার উদ্যোগে দুই বিঘা জমিতে খেলার মাঠ নির্মাণ

মাদক থেকে কিশোর ও যুবসমাজকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত শেখ। নিজের উদ্যোগে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রানিয়াদ গ্রামে প্রায় দুই বিঘা জমির ওপর একটি খেলার মাঠ তৈরি করে দিয়েছেন তিনি। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রানিয়াদ লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নবনির্মিত মাঠটির উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে স্থানীয় দুটি দলের অংশগ্রহণে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাঠটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গাজিবুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কিশোর-যুবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় দীর্ঘদিন ধরে কিশোর ও যুবকেরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। অন্যদিকে মাদকের বিস্তার তরুণ প্রজন্মকে ঝুঁকির মুখে ফেলছে। এমন বাস্তবতায় তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং মাদক থেকে দূরে রাখার লক্ষ্যেই মাঠটি তৈরির উদ্যোগ নেন হযরত শেখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মাঠ এবং ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় হযরত শেখ বলেন, তরুণদের দাবির পরিপ্রেক্ষিতে আপাতত দুই বছরের জন্য অস্থায়ীভাবে এই খেলার মাঠের ব্যবস্থা করা হয়েছে। তবে এলাকার কিশোর ও যুবকদের খেলাধুলার বিকাশে একটি স্থায়ী মাঠ অত্যন্ত জরুরি। আগামী দুই বছরের মধ্যে সরকার যেন এখানে একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয়দের প্রত্যাশা, মাঠটি ঘিরে এলাকায় নিয়মিত খেলাধুলার পরিবেশ গড়ে উঠবে। এতে কিশোর ও যুবকেরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্লাহর বিশেষ নাম আল-আউয়াল ও আল-আখিরের গুরুত্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ এম


আল্লাহর বিশেষ নাম আল-আউয়াল ও আল-আখিরের গুরুত্ব

আল্লাহর আল-আউয়াল ও আল-আখির নাম দুটি নির্দেশ করে তাঁর অস্তিত্বের অনাদিত্ব ও স্থায়িত্বের পূর্ণতা। এই নামগুলোর অর্থ হচ্ছে সর্বপ্রথম ও সর্বশেষ। তিনিই আল-আউয়াল, যিনি আগে কিছুই ছিলেন না। আবার তিনি আল-আখির, যিনি পরে কিছুই রাখবেন না। তাঁর অস্তিত্ব চিরন্তন, যার কোনো সূচনা নেই; আর তাঁর স্থায়িত্ব অনন্ত, যার কোনো সমাপ্তি নেই। আল্লাহ ছাড়া অন্য সবকিছুই সৃষ্ট; অস্তিত্ব ও স্থায়িত্বের জন্য সবকিছুই তাঁর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন, ‘তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। আর তিনি সব বিষয়ে সর্বজ্ঞ।’

(সুরা আল-হাদিদ, আয়াত : ৩)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে আল্লাহ! আপনি প্রথম, আপনার আগে কিছুই নেই। আপনি শেষ, আপনার পরে কিছুই নেই...।’ (তিরমিজি, হাদিস : ৩৪০০)

আল্লাহর নাম আল-আউয়াল

এর অর্থ হলো তিনি এমন সত্তা, যাঁর আগে কিছুই ছিল না। তিনি সবকিছুর পূর্ববর্তী। সব সৃষ্টিই তাঁর সৃষ্টি ও অস্তিত্ব দানের মাধ্যমে তাঁর পরে অস্তিত্ব লাভ করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ ছিলেন, তাঁর আগে কিছুই ছিল না। তাঁর আরশ ছিল পানির ওপর। তিনি লাওহে মাহফুজে সবকিছু লিখে রেখেছিলেন। এরপর তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেন।’

(বুখারি, হাদিস : ৭৪১৮)

আল্লাহর নাম আল-আখির

এর অর্থ হলো তিনি এমন সত্তা, যাঁর পরে আর কিছু নেই। সৃষ্টিজগতের সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরও তিনিই অবশিষ্ট থাকবেন। তিনি যা অবশিষ্ট রাখবেন, তা ছাড়া অন্য সবকিছুই ধ্বংসশীল। আল্লাহ তাআলা বলেন, ‘তাঁর সত্তা ছাড়া সবকিছুই ধ্বংসশীল। বিধান তাঁরই এবং তোমরা তাঁর কাছেই প্রত্যাবর্তিত হবে।’

(সুরা আল-কাসাস, আয়াত : ৮৮)

আল-আউয়াল ও আল-আখির নাম দুটির প্রতি ঈমানের প্রভাব

আল্লাহর প্রতি পূর্ণ মুখাপেক্ষিতা উপলব্ধি করা: কারণ তিনিই আল-আউয়াল, তাঁর আগে কিছুই ছিল না। সৃষ্টিজগতের সূচনা তাঁর থেকেই। তিনি ছাড়া অন্য সবকিছুই নতুনভাবে সৃষ্ট এবং অস্তিত্ব, স্থায়িত্ব ও রিজিকের জন্য তাঁর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন, ‘হে মানুষ! তোমরাই আল্লাহর মুখাপেক্ষী। আর আল্লাহ অভাবমুক্ত, সব প্রশংসার অধিকারী।’

(সুরা ফাতির, আয়াত : ১৫)

একমাত্র আল্লাহর প্রতি মনোনিবেশ

করা: কারণ প্রত্যেক সৃষ্টিরই একটি সূচনা ও সমাপ্তি রয়েছে। পক্ষান্তরে আল্লাহই প্রথম, যাঁর আগে কিছুই নেই; আর তিনিই শেষ, যাঁর পরে কিছুই নেই। অতএব, একমাত্র তিনিই চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, ‘পৃথিবীর ওপর যা কিছু আছে, সবই ধ্বংসশীল। আর অবশিষ্ট থাকবেন আপনার মহিমাময় ও সম্মানিত প্রতিপালকের সত্তা।’

(সুরা আর-রহমান, আয়াত : ২৬-২৭)

প্রত্যাবর্তন ও চূড়ান্ত গন্তব্য আল্লাহর

কাছেই: মানুষের উচিত ঈমান, আনুগত্য ও নেক আমলের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি গ্রহণ করা। কারণ আল্লাহই আল-আখির, সব সৃষ্টি শেষ পর্যন্ত তাঁর কাছেই ফিরে যাবে। আল্লাহ তাআলা বলেন, ‘আর নিশ্চয়ই আপনার প্রতিপালকের কাছেই সবকিছুর চূড়ান্ত গন্তব্য।’

(সুরা আন-নাজম, আয়াত : ৪২)

আল্লাহর চিরস্থায়িত্ব ও পূর্ণতার প্রতি দৃঢ় বিশ্বাস করা: বান্দা দৃঢ়ভাবে বিশ্বাস করবে যে আল্লাহ কখনো বিলুপ্ত হবেন না এবং ধ্বংস হবেন না। ফলে সে দুনিয়ার প্রতি অনাসক্ত হবে, দুনিয়ার অবস্থার পরিবর্তনে তার অন্তর প্রশান্ত থাকবে এবং দুনিয়ার চাকচিক্যে সে প্রতারিত হবে না। কারণ সে জানে—চিরস্থায়িত্ব একমাত্র আল্লাহর জন্য এবং এই দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের কাছে যা আছে, তা নিঃশেষ হয়ে যাবে; আর আল্লাহর কাছে যা আছে, তা স্থায়ী থাকবে।’

(সুরা আন-নাহল, আয়াত : ৯৬)

আল্লাহ তাআলা বলেন, ‘তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। আর তিনি সব বিষয়ে সর্বজ্ঞ।’

(সুরা হাদিদ, আয়াত : ৩)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির নামাজে অংশগ্রহণ করলেন কাতারের আমির

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ এম


বৃষ্টির নামাজে অংশগ্রহণ করলেন কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন। এই নামাজের মাধ্যমে তিনি মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনার নববী সুন্নাহকে পুনরুজ্জীবিত করেন। গত বৃহস্পতিবার সকালে লুসাইল ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

ইস্তিসকার নামাজে আমিরের ব্যক্তিগত প্রতিনিধি শেখ জাসিম বিন হামাদ আল থানি, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল থানি, শেখ মুহাম্মদ বিন খলিফা আল থানি এবং শেখ জাসিম বিন খলিফা আল থানিও অংশগ্রহণ করেন।

এছাড়া, শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল গানিম, কয়েকজন বিশিষ্ট শেখ ও মন্ত্রী, শুরা কাউন্সিলের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই নামাজে অংশ নেন।

নামাজের পর দেওয়া খুতবায় শেখ ড. ইয়াহইয়া বাত্তি আল নুয়াইমি মুসল্লিদের বিনয় ও অনুশোচনার সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বৃষ্টিপাত বিলম্বিত হওয়া মানুষের জন্য আল্লাহর ওপর তাদের নির্ভরশীলতার কথা স্মরণ করিয়ে দেওয়ার একটি সুযোগ। পাশাপাশি, এই পরিস্থিতিতে মানুষের উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, দান-সদকা বাড়ানো এবং নেক আমলে আত্মনিয়োগ করা। তিনি পানির নিয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পানি সংরক্ষণ এবং অপচয় থেকে বিরত থাকার জন্যও মুসল্লিদের প্রতি আহ্বান জানান।

সূত্র : গালফ টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%