০৩:০৮ পি.এম
বগুড়ার গাবতলী উপজেলার কাগইলের চক-কাগইল গ্রামে বুধবার (১৮ নভেম্বর) ৫০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মো. আশরাফ হোসেন। উদ্বোধন শেষে তিনি দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিলু, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, উপজেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন শীষ, সমাজসেবক আলহাজ আব্দুল মান্নান, বিএনপি নেতা আবুল তালেব কাশেম, আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলপনা কবির বাবু, যুবদল নেতা মোনারুল ইসলাম, গোলাম রব্বানী শামীম, এসবি সোহেল, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সজীব আকন্দ, ছাত্রদল নেতা নয়ন মিয়া, মেহেদী হাসান, শিহাব উদ্দিন, সাবলু মিয়া, মেসার্স মান্নাফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহবুবুর রহমান মাসুমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুর ইসলাম।
এই গ্রামীণ সড়কটি পাকা হওয়ার ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগের অবসান ঘটবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ৫০০ মিটার রাস্তাটি পাকাকরণ করা হচ্ছে।
আরও পড়ুন: ঝিনাইদহ চক্ষু হাসপাতালে নিয়োগে দুর্নীতি, ছয় কর্মচারীর চাকরি বাতিল
দড়িপাড়া পাকা রাস্তা থেকে চক-কাগইল চণ্ডীহারা পর্যন্ত ৫০০ মিটার রাস্তা পাকাকরণ প্রকল্পটির জন্য আনুমানিক বরাদ্দ রাখা হয়েছে ৫৮ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স মান্নাফ এন্টারপ্রাইজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন বলেন, "এই সড়কটি পাকাকরণের কাজ বাস্তবায়ন হলে চক-কাগইল গ্রামের শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষের উপজেলা শহর ও স্থানীয় বাজারে যাতায়াত সহজ হবে।" তিনি আরও বলেন, "এলাকার কৃষিপণ্য সহজে এবং কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।" কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন