১০:৫০ পি.এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময়ে সজীব আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা, একটি লাইট এবং একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পুলিশ জানিয়েছে, তার কয়েকজন সহযোগী পালিয়ে গেছে।
জানা গেছে, রবিবার (১২ জুলাই) রাত ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার চিশতিয়া বেকারির সামনে অভিযান চালিয়ে পুলিশ সজীব আহমেদকে গ্রেফতার করে।
পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি দল রাত্রিকালীন ডিউটির সময় অভিযান পরিচালনা করে।
এ সময় সজীব আহমেদকে আটক করার পাশাপাশি উদ্ধার করা হয় একটি রিভলবার, ৬ রাউন্ড গুলি, তিনটি ধারালো রামদা, একটি লাইট এবং একটি পুরাতন কালো রঙের মাইক্রোবাস।
আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের
গ্রেফতারকৃত সজীব আহমেদ সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাইজপাড়া এলাকার সানাউল্লাহর ছেলে।
পুলিশ জানায়, তার সঙ্গে থাকা সহযোগী মইন মিয়া, ইব্রাহিম ওরফে আকাশ এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জন কৌশলে পালিয়েছে।
পুলিশের দাবি, তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন