০৮:০২ পি.এম
মৌলভীবাজারের রাজনগরে পুলিশের হাতে ৪৫৮ বস্তা সারবোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। এই ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১টার দিকে রাজনগরের গোবিন্দবার্টী বাজারের নিকট হাজী মোবারক মিয়া ফিলিং স্টেশন থেকে ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটিতে ১২০ বস্তা ইউরিয়া এবং ৩৩৮ বস্তা ডিএপি ও টিএসপি সার ছিল। পরে পুলিশ চালকবিহীন ট্রাকটি থানায় নিয়ে যায়।
ওসি আরও বলেন, বুধবার দুপুরে ট্রাকচালক থানায় এসে গাড়ির খোঁজ করতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে আটক করা হয়।
আরও পড়ুন: সাভারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সভা ও র্যালি
সারগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর মালিক কে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন