রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:০৩ পি.এম
রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব মন্তব্য করেছেন যে, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করার মাধ্যমে একটি প্রযুক্তিনির্ভর, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মান্ডায় পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘সায়েন্স অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মেলায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ও উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন।
মেলায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য ইংরেজি ও বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প, মডেল ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সমাপনী বক্তব্যে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মহসিন মজুমদার অতিথি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
মহসিন মজুমদার আরও বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ১৯৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেমেছিল নিগার সুলতানার দল। কিন্তু বাংলাদেশ মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায়। ফলে, ১১৪ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে ভারত ফাইনালের জন্য তাদের টিকিট নিশ্চিত করেছে।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে একই রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের পঞ্চবটি ও ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাগুলি ঘটে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার পঞ্চবটি এলাকায় মহাসড়কের পাশে হাঁটার সময় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা ওমর মীর (৭৫) এবং জাহিদ মোল্লা (৫০) গুরুতর আহত হন। তাদের মধ্যে জাহিদ মোল্লা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহত বীর মুক্তিযোদ্ধা ওমর মীরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই ওবায়দুল কাজী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, রবিবার (২০ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে একই মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় মো. ইব্রাহিম মোল্যা (২৩) নামে এক নসিমনচালক নিহত হন। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরর্শী গ্রামের আ. হাকিম মোল্যার ছেলে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের এলাকায় তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচনের শেষ দিনে ড্রোন হামলা সংঘটিত হয়েছে। এই হামলায় দুজন নিহত হয়েছেন এবং মস্কোর একটি প্রধান তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্তৃপক্ষ ইউক্রেনকে এই হামলার জন্য দায়ী করেছে।
মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, দুটি ভিন্ন স্থানে এক ৪৪ বছর বয়সী নারী ও এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি ড্রোন ২১ তলা ভবনে আঘাত হানার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৬০০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ৪৫০টি সরাসরি মস্কোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। হামলার ফলে মস্কো তেল শোধনাগারের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোবিয়ানিন অভিযোগ করেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনকে শক্তিশালী করার এই নির্বাচনে ব্যাঘাত ঘটাতেই হামলাটি চালানো হয়েছিল, তবে শত্রু তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
২০২২ সালে ইউক্রেন আক্রমণ শুরুর পর এটি রাশিয়ায় প্রথম সংসদীয় নির্বাচন। পুতিন ও ক্রেমলিনের সামরিক অভিযানকে সমর্থনকারী দলগুলো এই নির্বাচনে অংশ নিচ্ছে। এই ভোটকে যুদ্ধের প্রতি রুশ জনগণের সমর্থনের একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার যুদ্ধ তহবিলের অন্যতম প্রধান উৎস—জ্বালানি অবকাঠামোর ওপর দূরপাল্লার ড্রোন হামলা বৃদ্ধি করেছে। এসব হামলায় রাশিয়ার তেল শোধনাগার ক্ষমতার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশজুড়ে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি সৃষ্টি করেছে। ইউক্রেন ও রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পরপরই এই ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন এই ড্রোন হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ