০৪:৩৬ পি.এম
ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের বাবা, থমাস মার্কেলের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও অনলাইনে রাখা এবং ছড়ানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ফিলিপাইনের পুলিশ এ তথ্য প্রকাশ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার অভিযোগ জমা দেওয়ার পর সরকারি আইনজীবীরা প্রমাণগুলো পর্যালোচনা করতে পারবেন। এরপর তারা সিদ্ধান্ত নেবেন, আদালতে থমাস মার্কেলের বিরুদ্ধে অভিযোগ আনা হবে কি না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গ্রেপ্তারের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই মামলা দায়ের করা হয়েছে। থমাস মার্কেলের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও নিজের কাছে রাখার অভিযোগ রয়েছে, এবং এসব ছবির মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে তাকে দেখা যাওয়ার অভিযোগও রয়েছে।
থমাস মার্কেল এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি ডেইলি মেইলকে বলেছেন, "অভিযোগগুলো সত্য নয়।" এগুলোকে তিনি ‘অসুস্থ মানুষের বানানো মিথ্যা’ বলে অভিহিত করেছেন। ফিলিপাইনের পুলিশ জানায়, গত মাসে শিশুদের যৌন নির্যাতনের ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তের পর সোমবার সেবু প্রদেশের সরকারি আইনজীবীর কার্যালয়ে অভিযোগটি জমা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চীনা বিজ্ঞানীদের উদ্ভাবন: ‘জাদুকরী চিরুনি’তে ইঁদুরের মাথায় ফিরেছে প্রায় শতভাগ চুল
থমাস মার্কেল কিছুদিন ফিলিপাইনের সেবুতে বসবাস করেছিলেন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে। পুলিশ জানায়, অনলাইনে শিশুদের যৌন নির্যাতন ও শোষণবিরোধী ফিলিপাইনের আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এদিকে, থমাস মার্কেলের ছেলে এবং মেগানের সৎভাই, থমাস মার্কেল জুনিয়র, পুলিশের কাছে কিছু ইলেকট্রনিক ডিভাইস জমা দিয়েছেন। সেগুলোর ফরেনসিক পরীক্ষা চলছে। এসব ডিভাইস থেকে মামলার পক্ষে আরো তথ্যপ্রমাণ পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে নতুন অভিযোগও আনা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
২০১৮ সালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারিকে বিয়ে করেন মেগান। তবে বিয়ের আগেই তার বাবার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে মেগান বলেছেন, তিনি ‘গভীরভাবে মানসিকভাবে বিপর্যস্ত’।
আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন