ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মায়ের মাথায় ইটের আঘাত, পায়ের রগ কাটার অভিযোগে ছেলে গ্রেপ্তার


মায়ের মাথায় ইটের আঘাত, পায়ের রগ কাটার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধ মায়ের ওপর নৃশংস হামলার অভিযোগে এক ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

অভিযুক্ত ছেলে প্রথমে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে মায়ের পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে ঘটে। পুলিশ গ্রেপ্তার করেছে আসাদুজ্জামান শামীম (৩৭) নামে ওই ছেলেকে, যিনি আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের ৬৭ বছর বয়সী আনজুমান আরার নামে কিছু জমিজমা রয়েছে। সেই সম্পত্তি জোর করে নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে তার ছেলে আসাদুজ্জামান শামীম দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: দুমকীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালিতে মোঃ কামরুল ইসলাম মুন্না

অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন শামীম হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আনজুমান আরা চিকিৎসা নেন। পরে তিনি বাড়িতে ফিরে গেলে গত ১৪ জুন পুনরায় তার ওপর হামলা চালানো হয়। এসময় শামীম ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয় বলে গত ২৪ জুনের মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আনা হলে, তার নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিনের ধারাবাহিক অভিযান পরিচালনার পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান শামীমকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "বাবা-মায়ের প্রতি সহিংসতা ও নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।"

গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: বরগুনায় হাউজি-লটারির প্রস্তাব, প্রশ্নের মুখে চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুল ফাঁকি দিয়ে ইউএনও’র হাতে ধরা, ৪ শিক্ষার্থীর শাস্তি ৮০০ গাছ রোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০২:৩৯ এম


স্কুল ফাঁকি দিয়ে ইউএনও’র হাতে ধরা, ৪ শিক্ষার্থীর শাস্তি ৮০০ গাছ রোপণ

স্কুল ফাঁকি দিয়ে একটি ঝুঁকিপূর্ণ পুকুরে গোসল করতে গিয়ে রাজবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসনের হাতে ধরা পড়েছে চার স্কুলশিক্ষার্থী। পরে তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। বিদ্যালয় থেকে বের হতে তারা স্বয়ং শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির ভুয়া আবেদনপত্র তৈরি করেছিল। তবে তাদের ক্যারিয়ারের কথা ভেবে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এক ব্যতিক্রমী শর্তে তাদের ক্ষমা করেছেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক।

ভবিষ্যতে এমন অপরাধ না করার শর্তে আগামী সাত দিনের মধ্যে চার শিক্ষার্থীকে নিজ নিজ অভিভাবকের উপস্থিতিতে প্রত্যেক শিক্ষার্থীকে ২০০টি গাছের চারা রোপণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা উপজেলা পরিষদের পূর্ব পাশের পুকুরঘাটে ইউনিফর্ম পরিহিত চার স্কুলছাত্রকে ঘোরাঘুরি করতে দেখেন। সন্দেহ হলে তিনি তাদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা নিজেদের 'পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়' এর শিক্ষার্থী বলে পরিচয় দেয় এবং টিফিনের ছুটিতে পুকুরে সাঁতার কাটতে এসেছে বলে দাবি করে।

শিক্ষার্থীদের দাবির সত্যতা যাচাই করতে তাৎক্ষণিকভাবে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উপজেলা প্রশাসন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই শিক্ষার্থীদের কাউকেই কোনো প্রকার ছুটি দেওয়া হয়নি।

এরপর তাদের উপজেলা প্রশাসনের কার্যালয়ে এনে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হলে তারা সত্য স্বীকার করতে বাধ্য হয়। শিক্ষার্থীরা জানায়, এক সহপাঠীর আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে তারা বিদ্যালয় থেকে পালিয়েছিল এবং পথে পুকুরে গোসল করতে নামে।

বিকেলে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়। প্রধান শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীরা স্বীকার করে যে, তারা সুকৌশলে শিক্ষকের স্বাক্ষর জাল করে ছুটির ভুয়া আবেদনপত্র তৈরি করেছিল এবং তা ব্যবহার করে বিদ্যালয়ের দেয়াল টপকে পালিয়ে আসে।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, উপজেলা পরিষদের এই পুকুরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এর আগেও এখানে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ কারণে চারপাশে সতর্কীকরণ সাইনবোর্ডও টানানো রয়েছে। এই শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষকের স্বাক্ষর জালিয়াতি, স্কুলের দেয়াল টপকে পালানো এবং প্রশাসনের কাছে মিথ্যা তথ্য দেওয়ার মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত চার শিক্ষার্থীই আগামী বছরের এসএসসি পরীক্ষার্থী। তাদের ভবিষ্যৎ নষ্ট না করে একটি ইতিবাচক বার্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউএনও বলেন, অভিভাবক ও শিক্ষকদের অনুরোধ এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের শেষবারের মতো সতর্ক করে ক্ষমা করা হয়েছে। তবে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে ২০০টি করে (চারজন মিলে মোট ৮০০টি) গাছের চারা রোপণ করার শর্ত দেওয়া হয়েছে। আশা করা যায়, এর মাধ্যমে তারা যেমন ভবিষ্যতে এমন অপরাধমূলক কাজ থেকে বিরত থাকবে, তেমনিই পরিবেশ সংরক্ষণেও এটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে।

স্কুলছাত্রদের এই জালিয়াতির ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হলেও, উপজেলা প্রশাসনের এমন শিক্ষণীয় ও পরিবেশবান্ধব শাস্তির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় মর্যাদায় আজ পবিত্র আশুরা পালিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০২:৪১ এম


ধর্মীয় মর্যাদায় আজ পবিত্র আশুরা পালিত হচ্ছে

আজ পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য এটি একদিকে ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি গভীর শোকের দিন হিসেবেও বিবেচিত। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করা হচ্ছে।

হিজরি ৬১ সনের ১০ মহররম, সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা ইরাকের কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। এই ঘটনাটি মুসলমানদের কাছে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে।

আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথকভাবে বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা শ্রদ্ধা জানিয়েছেন হজরত ইমাম হোসাইন (রা.)-সহ তাঁর পরিবারের সদস্য এবং কারবালা প্রান্তরে শাহাদাতবরণকারী সকল শহীদের প্রতি শোক প্রকাশ করেছেন।

ধর্মপ্রাণ মুসলমানরা এইদিনে নফল রোজা পালন করার পাশাপাশি কোরআন তিলাওয়াত, দোয়া ও ইবাদতের মাধ্যমে দিনটি অতিবাহিত করবেন। অনেক মসজিদ ও ইসলামি প্রতিষ্ঠানে আজ বিশেষ আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে গতকাল দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আশুরা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে আজ তাজিয়া মিছিল ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হবে। তবে, তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন করা এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমার্ধে লড়াইয়ে ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে সমতায় জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:০২ এম


প্রথমার্ধে লড়াইয়ে  ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে সমতায় জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য দ্বিতীয় পর্বে ওঠার লড়াইয়ে ইকুয়েডরের বিপক্ষে ১-১ গোলের সমতায় প্রথমার্ধ শেষ করেছে জার্মানি।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড লিরয় সানে।

তবে জার্মানি সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। নবম মিনিটেই ফরোয়ার্ড নিলসন আনহুলোর গোলে সমতায় ফেরে ইকুয়েডর।

এরপর আর কোনও গোল না হওয়ায় ১-১ গোলে সমতায় প্রথমার্ধ শেষ করে বিরতিতে যায় দুই দল।

এদিকে, নকআউট পর্বে ওঠার জন্য নিজেদের আশাকে বাঁচিয়ে রাখতে জয় ছাড়া ইকুয়েডরের সামনে কোনও বিকল্প নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুরাসাওয়ের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আইভরি কোস্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৩:০৩ এম


কুরাসাওয়ের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে আইভরি কোস্ট

প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠার লড়াইয়ের অংশ হিসেবে কুরাসাওয়ের বিপক্ষে ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করেছে আইভরি কোস্ট।

ম্যাচের ৭ মিনিটে, দলের হয়ে একমাত্র গোলটি করেছেন আইভরি কোস্টের নিকোলাস পেপে। কুরাসাওয়ের ডিফেন্ডাররা বক্সের ভেতরে বলটি সঠিকভাবে ক্লিয়ার না করতে পারলে, সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি বলটি জালে পাঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%