০২:১৮ পি.এম
তৌসিফ মাহবুব বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। এবার তিনি ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা ভিন্ন এক রূপে হাজির হচ্ছেন।
শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’-তে পাইলটের চরিত্রে অভিনয় করছেন তিনি।
চরিত্রের প্রয়োজন অনুযায়ী, তৌসিফকে পেশাদার পাইলটের বেশ ধারণ করতে হয়েছে। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্ট, কালো ক্যাপ, বুকের ওপর পাইলটের ব্যাজ এবং চোখে কালো চশমা—এই সব মিলিয়ে তার লুক এতটাই বাস্তবসম্মত যে, একনজরে দেখলে তাকে অভিনেতা হিসেবে চেনার উপায় নেই।
আরও পড়ুন: প্রবাসীদের জন্য বিমানবন্দরে ২০০ লাগেজ ট্রলি হস্তান্তর
সোমবার সকালে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ফ্লাইটে যাওয়ার পথে পাইলটের পোশাক পরে বিমানবন্দরে ঢোকার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তৌসিফ।
সেখানে তিনি বেশ মজার পরিস্থিতির মুখোমুখি হন।
অভিনেতার ভাষায়, “অভিনয় জীবনে আমি অনেক চরিত্রে ঢোকার সুযোগ পাই। এই সুযোগটা যে কতটা আনন্দ দেয়, সেটা বলে বোঝাতে পারব না।”
পাইলটের সাজে বিমানবন্দরে প্রবেশের অভিজ্ঞতা জানিয়ে তৌসিফ বলেন, “যখন পাইলট সেজে পোশাক পরে ডমেস্টিক এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করি, আশপাশের মানুষ বুঝতেই পারেনি যে আমি তৌসিফ মাহবুব।
আরও পড়ুন: ইরান সমর্থিত ইয়েমেনী হুথির বিরুদ্ধে যারাই যাবে তারাই পরাজিত হবে!
পাইলটের মতোই সম্মান পাচ্ছিলাম। যারা নিয়মিত আমার কাজ দেখেন, তারাও কনফিউজড- আমি পাইলট নাকি অভিনেতা তৌসিফ মাহবুব! সবাই দুই-তিনবার করে আমার দিকে তাকাচ্ছিলেন। বিষয়টি আমি খুব মজা পেয়েছি।”
শুধু অভিজ্ঞতা নেওয়াই নয়, বিষয়টি উপভোগ করতে ইচ্ছা করেই কিছুটা সময় মানুষের মধ্যে ঘুরেছেন এই অভিনেতা।
তিনি বলেন, “এই মজাটা পাওয়ার জন্যই ইচ্ছা করে মানুষের মধ্যে গিয়ে ঘোরাঘুরি করেছি।
বাংলাদেশের পাইলটরা যেভাবে পোশাক পরেন, সেটি দেখে আমার বডির মাপ অনুযায়ী কাস্টমাইজ করে পোশাকটি বানিয়ে নিয়েছি।”
আরও পড়ুন: দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে: এমপি নাসের রহমান
পাইলটের পোশাক পরার অনুভূতি নিয়েও কথা বলেছেন তৌসিফ। তার ভাষায়, “এই পোশাক পরে বুঝতে পারছি, এই পেশাটির সম্মান কতটা এবং এটি কতটা গর্বের। এই পোশাক পরার কারণে আমিও কিছুটা সম্মান পাচ্ছি।”
বলা দরকার, মূলত সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। এটি একাধিক চরিত্রের সমান্তরাল গল্প। এতে তিন-চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে।
রোমান্স ও ড্রামা ঘরানার এই কনটেন্টের নামের সঙ্গে ‘ক্যাফে’ শব্দটি থাকলেও এটি কোনো রেস্টুরেন্ট বা খাবারকেন্দ্রিক গল্প নয়। বরং মানুষের সম্পর্ক, অনুভূতি ও আবেগের নানা দিক উঠে আসবে গল্পে।
বর্তমানে কক্সবাজার বিমানবন্দরসহ কয়েকটি লোকেশনে চলছে ‘ক্যাফে আমব্রেলা’র শেষ দিকের শুটিং। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন লাক্স তারকা বিদুষী বর্ণিতা। এছাড়াও রয়েছেন নাযাহ নাওয়ার, আমিনা ইসলাম, পার্থ শেখ, আরেফিন জিলানি প্রমুখ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জরাজীর্ণ ভবনে চিকিৎসা চলছে, আতঙ্কিত নার্স ও রোগীরা
জানা গেছে, শিগগিরই ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন