সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৫৬ পি.এম
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, কানাডার আটলান্টিক উপকূলের নিকটবর্তী একটি ফরাসি ভূখণ্ডে একটি বৈঠকে মিলিত হয়েছেন। এই ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠকটি গত রবিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। উভয় দেশ প্রতিরক্ষা, জ্বালানি এবং বাণিজ্য ক্ষেত্রে গভীর অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। বৈঠকটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছে। দ্য গার্ডিয়ান
সেন্ট পিয়ের ও মিকেলন দ্বীপপুঞ্জে দুই নেতার সফরটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি ২০১৪ সালের পর ফরাসি প্রেসিডেন্টের প্রথম সফর এবং ইতিহাসে কানাডিয়ান প্রধানমন্ত্রীর প্রথম সফর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারা এই দ্বীপপুঞ্জসহ কানাডা এবং উত্তর আমেরিকার অন্যান্য দেশকে মার্কিন পতাকায় ঢাকা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মাত্র কয়েক সপ্তাহ পর উভয় দেশের সরকার প্রধান এই সফরে যান।
আরো পড়ুন
২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি চিনপিং
অটোয়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান তিক্ত বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে।
গতকাল রবিবার, ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক বিবৃতিতে মার্ক কার্নি বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিপর্যয়, গণতান্ত্রিক রীতিনীতির ক্ষয় এবং আমাদের সার্বভৌমত্বের ওপর নতুন সব হুমকি—এই নতুন সঙ্কটের কারণে আমাদের সমাজ আজ কেঁপে উঠছে।" তিনি যোগ করেন, "এতে আমাদের সম্পর্ক আরও জোরদার করার সময় এখন এসেছে।"
ম্যাক্রোঁ বলেন, দুই মিত্র দেশ মহাকাশ ও জলবায়ু থেকে শুরু করে জ্বালানি খাত পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সম্মত হয়েছে।
আরো পড়ুন
ভারতে প্রথম আসছে ডেঙ্গু টিকা : এটি কিভাবে কাজ করে?
রতে
ফরাসি প্রেসিডেন্ট যোগ করেন, "আমরা উভয়েই গণতন্ত্র, আইনের শাসন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, মুক্ত ও ন্যায্য বাণিজ্যের প্রতি সম্মান, আমাদের সিদ্ধান্তের ভিত্তি হিসেবে বিজ্ঞান এবং আমরা যে কৌশলগত স্বায়ত্তশাসন রক্ষা করি—তাতে বিশ্বাস করি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঠাকুরগাঁও: আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর-রুহিয়া-ভূল্লি) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১-দলীয় ঐক্য সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।
মনোনয়নপত্র প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। এ সময় তিনি মনোনয়ন সংগ্রহকারীকে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত নতুন কিছু নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি আসন্ন সংসদ উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জামায়াতের সহযোগিতা কামনা করেন তিনি।
মনোনয়ন সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, জামায়াতে নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি তুলে ধরেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বর্তমানে নিম্নমুখী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি বৃদ্ধি এবং জ্বালানি সংকটের কারণে বিভিন্ন কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশে বেকারত্ব বৃদ্ধি পেয়ে এক চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
এমন পরিস্থিতিতে নতুন সরকার সংকট মোকাবিলায় দেশের জনগণের পাশে দাঁড়ানোর পরিবর্তে দায়িত্ব গ্রহণের ৭ মাসের মাথায় ২ দফা জ্বালানির মূল্যবৃদ্ধির মাধ্যমে যাতায়াত, যোগাযোগ, পণ্য ও যাত্রী পরিবহণসহ শিল্প উৎপাদনে ভাড়া ও মূল্য বৃদ্ধি করবে। এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে ফিরে এসে জরুরি ভিত্তিতে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের মূল্য বহাল রাখার দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার জনস্বার্থে কোথাও ব্যবসা করবে, কোথাও ভর্তুকি দেবে, এটাই বাস্তবতা। দেশের চরম আর্থিক সংকটের এই মুহুর্তে জ্বালানি খাতে ভর্তুকি দিয়ে দেশের অর্থনীতি সচল রাখা এবং মূল্যস্ফীতি কমানোর মাধ্যমে সংকটাপন্ন জনগণের পাশে থাকা সরকারের দায়িত্ব বলে স্মরণ করিয়ে দেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা জেলা পরিষদের প্রশাসক এবং খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী জানিয়েছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং চিকিৎসা সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। তিনি উল্লেখ করেন, বিএনপি হচ্ছে মা, মাটি ও মানুষের দল।
দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা মানবতার সেবা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মনিরুল হাসান বাপ্পী বলেন, উপকূলীয় জনপদ পাইকগাছা ও কয়রা দীর্ঘ সময় ধরে অবহেলিত রয়েছে।
তিনি বলেন, পূর্বের ওয়াদা অনুযায়ী বিএনপির একজন কর্মী হিসেবে এই এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। অবহেলিত দুর্গম এবং প্রত্যন্ত এই এলাকার কোন মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সরকার এবং আমরা সবাই কাজ করছি। তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকলে এখানকার সুবিধাবঞ্চিত প্রতিটি মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
তিনি ২১ সেপ্টেম্বর সোমবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ-সব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাপ্পী বলেন, চোখ মানব দেহের একটি গুরুত্বপুর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে অন্যতম। অত্র এলাকার মানুষ এই ক্যাম্পের মাধ্যমে চোখের চিকিৎসা পাবে এবং ভবিষ্যতে এই ধরনের ফ্রী ক্যাম্পের বেশি বেশি আয়োজন করা হবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার মোঃ আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, মেছের আলী, ইমরান সরদার, ইব্রাহিম গাজী, আবুল মজিদ গোলদার, সুজিত মন্ডল, সন্তোষ কুমার সরকার, সাত্তার মোড়ল, মফিজুল ইসলাম টাকু, সন্তোষ দাস, আসাদুজ্জামান ময়না, মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, প্রণব কান্তি মন্ডল, মনিরুল ইসলাম মন্টু ও ফয়সাল রাশেদ সনি।
দিনব্যাপী ফ্রী চিকিৎসা ক্যাম্পে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ প্রায় ২ হাজার রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫ শত রোগীকে ছানী অপারেশনের জন্য বাছাই করেন। বাকী রোগীদের ব্যবস্থাপত্র, প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন মুখপাত্র সোমবার সতর্ক করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি নতুন কোনো হামলা হয়, তাহলে ইরানের প্রতিক্রিয়ার ধরনে প্রতিরক্ষা ও পাল্টা হামলা উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। হোসেন মোহেব্বি আল-আলম নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করেন।
তিনি দাবি করেন, ‘আমরা নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে নিয়ে আসব এবং বিশ্ব তা দেখে বিস্মিত হবে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘ইরানের সামরিক কার্যক্রম এবার আগের তুলনায় অনেকটাই ভিন্ন হতে পারে। এই পরিবর্তন কেবল সামরিক কৌশলেই সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের ভৌগোলিক পরিসর, ব্যবহৃত অস্ত্র ও সামরিক সরঞ্জামেও এর প্রভাব পড়বে।’
মোহেব্বি বলেন, ‘এই পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের ভূগোলের পরিবর্তন এবং অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জামের পরিবর্তন।’
আইআরজিসির এই মুখপাত্র শুধু নতুন অস্ত্র ব্যবহারের ইঙ্গিতই দেননি, বরং লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রেও পরিবর্তনের কথা বলেছেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্যবস্তুগুলোও এখন আর আগের লক্ষ্যবস্তুগুলোর মতো একই নয়। আমাদের নতুন লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে এখনো হামলা করা হয়নি।’
তবে মোহেব্বি তার বক্তব্যে নির্দিষ্ট করে কোনো অস্ত্র, সামরিক অবস্থান বা লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করেননি। ফলে তার মন্তব্যকে মূলত যুক্তরাষ্ট্রের প্রতি একটি সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে।
ওয়াশিংটন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে—এমন দাবি ওঠার এক দিন পর আইআরজিসির পক্ষ থেকে এই সতর্কবার্তা প্রকাশিত হলো। এর পাশাপাশি ইরানও সতর্ক করে বলেছে, ‘যেকোনো ভুলের ফলে বেদনাদায়ক হামলা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ