ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন’, বিয়ে না করা নিয়ে সুস্মিতা সেন


‘ঈশ্বরই আমাকে বাঁচিয়েছেন’, বিয়ে না করা নিয়ে সুস্মিতা সেন

বিয়ের পরিকল্পনা এবং অবিবাহিত থাকার বিষয়টি নিয়ে কথা বলেছেন বলিউডের অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম

 

লাইভ সেশনের সময় এক ভক্ত সুস্মিতার কাছে জানতে চেয়েছিলেন, তিনি কি বিয়ে করার কোনো পরিকল্পনা করছেন। এর জবাবে সুস্মিতা রসিকতা করে বলেন, ‘এই প্রশ্নের উত্তর আপনি এবং আমি—দুজনেই সারাজীবন হয়তো খুঁজে যাব।’

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

তবে এর আগে এক সাক্ষাৎকারে তিনি নিজের অবিবাহিত থাকার পেছনের প্রকৃত কারণ বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন। তিনি জানান, জীবনে একাধিক পুরুষের আগমন ঘটলেও কোনো সম্পর্কই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।

সুস্মিতা বলেন, "আমার জীবনে কিছু চমৎকার মানুষের আগমন ঘটেছিল। তবে আমি বিয়ে না করার একমাত্র কারণ হলো তারা আমাকে হতাশ করেছে।" তিনি আরও যোগ করেন যে, এই সিদ্ধান্তের পেছনে তার দত্তক নেওয়া দুই কন্যাসন্তানের কোনো ভূমিকা ছিল না। তারা সব সময়ই তার মনের মানুষকে খোলা মনে মেনে নিয়েছে এবং সম্মান দিয়েছে।

জীবনের অতীত স্মৃতি টেনে তিনি আরও জানান, তিনি তিনবার বিয়ের চূড়ান্ত সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে তা ভেস্তে যায়। এ প্রসঙ্গে রসিকতার সুরে তিনি বলেন, ‘তিনবারই ঈশ্বর আমাকে বড় কোনো বিপর্যয় বা ঝামেলাপূর্ণ সম্পর্ক থেকে বাঁচিয়ে দিয়েছেন।’

উল্লেখ্য, সুস্মিতা সেন দীর্ঘদিন ধরে মডেল রোহমান শলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুন: কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত, চমক জানালেন মিঠুন

পরবর্তীতে ব্যবসায়ী ললিত মোদীর সঙ্গে তার স্বল্পমেয়াদি সম্পর্কের কথাও প্রকাশ্যে আসে। তবে সম্পর্কের ইতি টানার পর বর্তমানে তিনি নিজের স্বাধীন জীবন ও সন্তানদের নিয়েই সুখে আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিইআইএ পরিচালকসহ মস্কোয় নামল মার্কিন বিমান, জানতোই না ক্রেমলিন!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৪ এম


সিইআইএ পরিচালকসহ মস্কোয় নামল মার্কিন বিমান, জানতোই না ক্রেমলিন!

মস্কোর ভনুকোভো বিমানবন্দরে মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণের ঘটনা কূটনৈতিক ও ভূ-রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্রাঙ্কফুর্ট এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বোয়িং সি-সেভেন্টিন গ্লোবমাস্টার নামের এই বিমানটি লাটভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি রাশিয়ার মস্কোতে পৌঁছায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন ধরনের গুঞ্জন শুরু হয়েছে। তবে ক্রেমলিনের দাবি, তারা এই বিষয়টি জানতো না।

উড্ডয়ন সংক্রান্ত তথ্য অনুযায়ী, মার্কিন বিমানটি ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ থেকে রবিবার বিকেলে রওনা হয়ে ২৩ আগস্ট রিগায় পৌঁছায়। এরপর লাটভিয়া থেকে উড্ডয়ন করে মঙ্গলবার সকালে মস্কোর আকাশে প্রবেশ করে এবং ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যেহেতু জয়েন্ট বেস অ্যান্ড্রিউজ মার্কিন প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের চলাচলের প্রধান সামরিক ঘাঁটি, তাই এই বিমানের আকস্মিক আগমন নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি বিমান চলাচলে কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বোয়িং গ্লোবমাস্টারের মস্কোয় অবতরণ একটি বিরল ঘটনা। এর আগে জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতরা ইউক্রেন শান্তি আলোচনার জন্য মস্কো গিয়েছিলেন। তবে এবারের রহস্যজনক বিমান অবতরণ নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, তাদের কাছে এই উড্ডয়ন বা বিমানের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তিনি আরও জানান, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে ক্রেমলিনের বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি বিপুল পরিমাণ সেনা ও সামরিক সরঞ্জাম দীর্ঘ দূরত্বে পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। ফলে বিমানটির আকস্মিক মস্কোয় অবতরণ নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা তৈরি হয়েছে।

বিমান অবতরণের কয়েক ঘণ্টা পর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএয়ের পরিচালক জন র‍্যাটক্লিফ গোপন বৈঠকে অংশ নিতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন বলে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে।

তবে তার সফরের উদ্দেশ্য এবং রাশিয়ার কোন কর্মকর্তার সঙ্গে তিনি বৈঠক করবেন, এ বিষয়ে ওয়াশিংটন কিংবা মস্কো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। উচ্চপর্যায়ের মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক সাধারণত বিরল।

সিআইএ পরিচালক হিসেবে এটি র‍্যাটক্লিফের প্রথম রাশিয়া সফর বলে মনে করা হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে মস্কোর রাস্তায় একটি কূটনৈতিক বহর চলাচল করতে দেখা গেছে। তবে ওই বহরটি র‍্যাটক্লিফকে বহন করছিল কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সিবিএসকে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাটক্লিফের সফরের আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানায় যে, তাদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মস্কো সফর করবে। প্রতিনিধিদলটি রাশিয়া ত্যাগ না করা পর্যন্ত ইউক্রেনকে হামলা স্থগিত রাখার অনুরোধও করা হয় বলে দাবি করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এমপি নূরুল ইসলাম বুলবুলের ফুলের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৬ এম


চাঁপাইনবাবগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এমপি নূরুল ইসলাম বুলবুলের ফুলের শুভেচ্ছা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের চাঁপাইনবাবগঞ্জ জেলা আগমন উপলক্ষে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

আজ (বুধবার) জেলায় পৌঁছেলে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন এবং জেলায় তাঁকে স্বাগতম জানান।

এ সময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।

কুশল বিনিময়কালে মাননীয় এমপি নূরুল ইসলাম বুলবুল জেলার প্রাথমিক ও গণশিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রতিমন্ত্রীর সাথে সংক্ষেপে আলোচনা করেন। মাননীয় প্রতিমন্ত্রী জেলার শিক্ষা ব্যবস্থার অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রতিমন্ত্রীর এই আগমনকে ঘিরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ- উদ্দীপনা লক্ষ করা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধূলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩২ এম


সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধূলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মন্তব্য করেছেন, খেলাধূলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য, নীতি নৈতিকতা, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধার করা সম্ভব।

গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আমিনুল হক।

প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খেলাধূলাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছে, যা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত। পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে।

নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ এবং লেখাপড়ার ব্যবস্থা সরকারিভাবে করা হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন করা হবে। তিনি বলেন, "প্রতিহিংসার রাজনীতি নয়, দলমত নির্বিশেষে সকলে মিলে সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। সবার আগে বাংলাদেশ" এই মন্ত্রে সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।

প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে মুন্সীগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয় এবং লৌহজং উপজেলা রানারআপ হিসেবে স্থান পায়। প্রতিযোগিতায় মোট ৬টি উপজেলা এবং ২টি পৌরসভা অংশগ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪২ এম


যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম রেজাকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে। তিনি যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকার মৃত আব্দুল আজিজ বিশ্বাসের পুত্র।

গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে তপসীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে উপপরিদর্শক কামাল হোসেন তাকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ডিবি পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন বাসস’কে জানিয়েছেন, গত ৩১ জুলাই রাতে রাজারহাট রামনগর পিকনিক কর্নার-সংলগ্ন একটি গরুর খামারের সামনে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৮০-২০০ নেতা-কর্মী মশাল মিছিল বের করে সরকার বিরোধী স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা মামলায় শামীম রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শামীম রেজা নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুসারী হিসেবে পরিচিত। তিনি গত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে জেলা শ্রমিক লীগ নেতা সেলিম রেজা পান্নুকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%