ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীবরদীতে ডিলারশিপের আগেই ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ


শ্রীবরদীতে ডিলারশিপের আগেই ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ

শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নে সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় অধিক দামে ইউরিয়া সার বিক্রি ও অবৈধ পরিবহনের সময় ভ্রাম্যমাণ আদালত ২৫ বস্তা সার জব্দ করেছে। একই সাথে আইন লঙ্ঘনের কারণে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় জনতা খবর পেয়ে সার পরিবহনে ব্যবহৃত গাড়ির চালক ও ক্রেতাদের আটক করে পুলিশে দেয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঝগড়ারচর উত্তর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভেলুয়া ইউনিয়নে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ অনুযায়ী নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া বর্তমানে চলছে। এর মধ্যেই মেসার্স সারোয়ার জাহান অনিক ট্রেডার্স থেকে ১৫ বস্তা এবং চঞ্চল এন্টারপ্রাইজ থেকে ১০ বস্তা-মোট ২৫ বস্তা ইউরিয়া সার অবৈধভাবে বেশি দামে বিক্রি করে পরিবহন করা হচ্ছিল। স্থানীয় কৃষকরা বিষয়টি টের পেয়ে সারবহনকারী গাড়ি সহ চালক ও ক্রেতাদের আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

আটক হওয়া ক্রেতারা কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাদুরচর ইউনিয়নের সায়দাবাজ এলাকার স্থানীয় কৃষক বলে জানা গেছে। তাদের অভিযোগ, নির্ধারিত ডিলার পয়েন্টে সার কিনতে গেলে সেখানে 'সার নেই' বলে ফিরিয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে তারা শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে এসে সার সংগ্রহ করেন। তারা আরও জানান, ঝগড়ারচর বাজারের মেসার্স সারোয়ার জাহান অনিক ট্রেডার্স ও চঞ্চল এন্টারপ্রাইজ থেকে সরকারি নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকা দামে মোট ২৫ বস্তা ইউরিয়া সার কেনেন। পরে ভটভটি গাড়িতে করে বাড়ি ফেরার সময় স্থানীয় জনতা তাদের আটক করে।

আরও পড়ুন: কক্সবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু বক্করকে গ্রেফতার করেছে পুলিশ

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মেসার্স সারোয়ার জাহান অনিক ট্রেডার্সকে ১৫ হাজার টাকা এবং চঞ্চল এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ২৫ বস্তা ইউরিয়া সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব-উল-আহসান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ এবং শ্রীবরদী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এদিকে ভেলুয়া ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ব্যবসায়ী মুরাদুজ্জামান ও তার জামাতা সারোয়ার জাহান অনিক নতুন সার ডিলারশিপ পাওয়ার জন্য আবেদন করেছেন এবং ডিলারশিপ নিশ্চিত করতে তারা বিপুল অংকের (প্রায় ৬০ লাখ টাকা) লেনদেন করেছেন বলে এলাকায় প্রচার রয়েছে।

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, ডিলারশিপ অনুমোদনের আগে যদি সার অনিয়ম, চড়া দামে বিক্রি ও পাচারের অভিযোগ ওঠে, তাহলে ডিলারশিপ পাওয়ার পর সাধারণ কৃষকদের সার বিতরণ ব্যবস্থার কী অবস্থা হবে? এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ, বীরত্ব ও আত্মত্যাগ স্মরণে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরগঞ্জে ৪ মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, ছড়াল আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


সুন্দরগঞ্জে ৪ মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, ছড়াল আতঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে চার মিনিটের মধ্যে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজার বাসভবনের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। এর দুই মিনিট পর, ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এরপর, ৪টা ৩০ মিনিটে স্কুলের দক্ষিণ পাশে তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বিস্ফোরণের সময় 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয়। পরপর বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে, বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, "ফজরের আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনি। পরপর তিনটি বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এই এলাকায় আগে কখনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আশপাশের লোকজনকেও বাইরে দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ককটেলের খোসাগুলো নিয়ে যায়।"

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সাইদ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


নেছারাবাদে সন্ত্রাস বিরোধী মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সাইদ গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদে বলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. সাইদুর রহমান সাইদকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বিকেলে উপজেলার উড়িবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এরপর আজ রোববার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার সমুদয়কাঠি এলাকায় সংঘটিত একটি সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। পরদিন ১৬ আগস্ট নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন সমুদয়কাঠি ইউনিয়নের যুবদল নেতা এইচ এম শাকিল আহম্মেদ। এই মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃত সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ওই মামলার ১৪ নম্বর এজাহারনামীয় আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, সাইদুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি নির্দিষ্ট মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং রোববার সকালে পিরোজপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে গ্রেফতারকৃত সাইদুর রহমানের পরিবারের দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করতে এ মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তবে পরিবারের এমন দাবির বিষয়ে জানতে মামলার বাদী এইচ এম শাকিল আহম্মেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

ক্যাম্পাস ও দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম ও তৎপরতার প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। এতে জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেতও ছিলেন।

অবস্থান কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। একই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের পুনরায় সাংগঠনিক তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস, দখলদারত্ব ও সহিংসতার রাজনীতি থেকে মুক্ত রাখতে আমরা সোচ্চার। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যেন ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"

জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, "গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পুনরায় তৎপরতার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে। আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এসব তৎপরতার প্রতিবাদ জানাচ্ছি।"

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় একরাতে ১১০০ ড্রোন হামলা চালালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


রাশিয়ায় একরাতে ১১০০ ড্রোন হামলা চালালো ইউক্রেন

রাশিয়ার উপর ১১০০টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী, যা রাতভর চলেছিল। রোববার (২০ সেপ্টেম্বর) রুশ কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন। মস্কোর মেয়র এই হামলাকে রাজধানীর ইতিহাসে সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে চিহ্নিত করেছেন। খবরটি এসেছে সামা টিভির মাধ্যমে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে এবং ক্রিমিয়া ও কৃষ্ণসাগর অঞ্চলে ইউক্রেনের ১ হাজার ১০০টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে যাওয়ার সময় ৪৫০টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, কয়েকটি ড্রোন মস্কোর তেল শোধনাগার এবং একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে।

এ হামলা রাশিয়ার সংসদীয় নির্বাচনের তৃতীয় ও শেষ দিনে সংঘটিত হয়। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর এটি ছিল রাশিয়ায় প্রথম সংসদীয় নির্বাচন।

এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা আরও সুসংহত হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ তার নীতির বিরুদ্ধে সংগঠিত বিরোধিতার মাত্রা অত্যন্ত কম।

এদিকে, রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলেও ভোটগ্রহণ করেছে। মস্কো এসব অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করার দাবি করলেও সেগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। ২০১৪ সালে রাশিয়ার দখলে আসা ক্রিমিয়াতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন এই ভোটগ্রহণকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে।

মেয়র সোবিয়ানিন বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছিল। তবে তিনি দাবি করেন, হামলা নির্বাচনী কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে সক্ষম হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%