০৪:০৯ পি.এম
জার্মানি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও চামড়া খাতে বিনিয়োগের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তবে, দেশটি এসব সম্ভাবনাময় খাতে অনিয়ম দূর করার জন্য সরকারের কার্যক্রমে তাগিদ দিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে বিআইআইএসএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক শক্তিশালীকরণ: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এসব মন্তব্য করেন।
ড. রুডিগার লটজ বলেন, “ভূ-রাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে জ্বালানি নিরাপত্তা ও টেকসই সাপ্লাই চেইন নিশ্চিত করা জরুরি। বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তন এলেও অর্থনৈতিকভাবে বিশ্ব এখন আগের চেয়ে অনেক বেশি পরস্পর নির্ভরশীল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা ক্রমশ বাড়ছে।”
আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়
এ সময় জার্মান রাষ্ট্রদূত অবৈধ অভিবাসীদের বিষয়ে জার্মানি সোচ্চার হয়ে বাংলাদেশকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন