ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কামরাঙ্গীরচরে ৭ দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু হচ্ছে: ডিএসসিসি প্রশাসক


কামরাঙ্গীরচরে ৭ দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

শুক্রবার, কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: বাসস

ডেঙ্গু এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে, কামরাঙ্গীরচর এলাকায় সাত দিনের বিশেষ ‘ক্র্যাশ প্রোগ্রাম’ ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আজ, শুক্রবার, কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ সংলগ্ন মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এ ঘোষণা করেন।

আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণের জন্য আগামী সাত দিন কামরাঙ্গীরচরে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালিত হবে। এ সময় প্রতিদিন মশক নিধন কার্যক্রম চলতে থাকবে। তবে তিনি বলেন, এটি শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগের মাধ্যমে সম্পন্ন হবে না; নাগরিকদের নিজেদের বাসাবাড়ি, আঙিনা এবং ড্রেনে যাতে কোনো পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, কামরাঙ্গীরচর সড়ককে আট লেনে উন্নীত করার লক্ষ্যে ইনার সার্কুলার রোড প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। এই প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধিত হবে এবং কামরাঙ্গীরচরের সার্বিক চিত্রও বদলে যাবে।

আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় এলাকার সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নদীতে ময়লা-আবর্জনা এবং পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে এবং নদী দখল রোধে স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ সময় তিনি মাদক, চাঁদাবাজি, ও দখলদারিত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি রাস্তা, ড্রেন এবং খেলার মাঠ দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক

মসজিদের রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিতে গিয়ে তিনি পরিবেশ সুরক্ষার জন্য প্রত্যেককে অন্তত একটি করে বৃক্ষ রোপণের জন্য আহ্বান জানান।

তিনি বলেন, পরিচ্ছন্ন, সবুজ এবং বাসযোগ্য কামরাঙ্গীরচর গড়ে তোলার জন্য সবার সম্মিলিত উদ্যোগ জরুরি।

বক্তব্য শেষে, ডিএসসিসি প্রশাসক কামরাঙ্গীরচর এলাকার বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। পরে, সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে, বুড়িগঙ্গা গণপাঠাগারের প্রাঙ্গণ এবং নদী তীরবর্তী এলাকায় গাছের চারা রোপণ করেন।

এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা: গুরুদাসপুরের ওসি প্রত্যাহার, এমপি ছেলেকে ত্যাজ্য ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুগার মিলকে বছরজুড়ে উৎপাদনশীল করতে সরকারের পরিকল্পনার কথা বললেন রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


সুগার মিলকে বছরজুড়ে উৎপাদনশীল করতে সরকারের পরিকল্পনার কথা বললেন রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, বছরে কয়েকটি মাস চালু থাকে দেশের সুগার মিলগুলো। সরকার সেই চিন্তা-ভাবনা করছে, এগুলো সারা বছর উৎপাদনশীল করা যায় কিনা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ বিষয় রিজভী বলেন, সরকার বাই প্রোডাক্ট তৈরি করে মিলগুলোকে লাভজনক করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেইসঙ্গে বিসিক সম্প্রসারণের স্থানীয় সংসদ সদস্যের পরামর্শের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের শিল্প স্থাপনে গুরুত্ব দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ চিনিকল আখ চাষি কল্যাণ ফেডারেশনের সভাপতি মসলেম উদ্দিন, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদসহ নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিথেন গ্যাসে বিধ্বস্ত কয়লাখনি, পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


মিথেন গ্যাসে বিধ্বস্ত কয়লাখনি, পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি কমপ্লেক্সে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৪ জনে দাঁড়িয়েছে। ধসে পড়া খনির ভেতরে এখনো আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরঞ্জ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের সময় খনির ধসে পড়া অংশে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন, এমনটাই জানিয়েছেন বালুচিস্তানের খনি ও খনিজ সম্পদ উন্নয়নবিষয়ক মন্ত্রী শোয়েব নোশেরওয়ানি।

বালুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অপারেশনস পরিচালক মুহাম্মদ ফাহাদ জানিয়েছেন, নিহত ৩৪ শ্রমিকের মরদেহ উদ্ধার করার কাজ শেষ হয়েছে। বাকি দুই শ্রমিককে খুঁজে বের করার জন্য উদ্ধারকারীরা এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন।

প্রদেশের মুখ্য খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ বলেছেন, মাটির প্রায় ৪ হাজার ফুট বা এক হাজার ২১৯ মিটার গভীরে উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। দুর্গম এলাকা এবং ধসে পড়া খনির কারণে অভিযানটি জটিল হয়ে উঠেছে।

অঞ্চলটির জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল গনি বালুচ জানিয়েছেন, পাশাপাশি থাকা দুটি কয়লাখনিতে মিথেন গ্যাস জমে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ফলে খনি কমপ্লেক্সের একটি বড় অংশ ধসে পড়েছে এবং শ্রমিকরা চাপা পড়েন।

বালুচিস্তানের কয়লাখনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও দুর্বল অবকাঠামোর কারণে প্রায়ই মিথেন গ্যাস জমে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই দুর্ঘটনার পর খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান সোহেলকে সংবর্ধনা

রাজশাহী মহানগর যুবদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান সোহেলকে সংবর্ধনা দেওয়া হয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরাম (আরপিএসএফ) এর পক্ষ থেকে। সম্প্রতি রাজশাহীর একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে, সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরপিএসএফ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আরপিএসএফ রাজশাহী জেলার আহ্বায়ক প্রকৌশলী নুরুজ্জামান নূর এবং সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী মোঃ শামসুল আলম সোহেল। আলোচনাসভায় বক্তব্য দেন প্রকৌশলী জাহিদ হোসেন, প্রকৌশলী আহসান হাবিব, প্রকৌশলী রাহাত পারভেজ, প্রকৌশলী নাজমুল হক ও প্রকৌশলী আবুল কাশেমসহ অন্যান্য নেতারা।

বক্তারা এ সময় উল্লেখ করেন, ছাত্রজীবন থেকেই আরিফুজ্জামান সোহেল সামাজিক, পেশাজীবী ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার আদায়, কারিগরি শিক্ষার উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে জড়িত আছেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন দায়িত্বেও তিনি তরুণ সমাজ ও কারিগরি শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

সংবর্ধনার জবাবে আরিফুজ্জামান সোহেল বলেন, "করবো কাজ, গড়বো দেশÑসবার আগে বাংলাদেশ" এই প্রতিজ্ঞা নিয়ে আরপিএসএফ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থী ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি জানান, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরিতে এবং কারিগরি শিক্ষার্থীদের দক্ষতা, কর্মসংস্থান ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।

অনুষ্ঠানে আরপিএসএফের কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


দুবাইয়ে কনসাল জেনারেলের সঙ্গে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের বৈঠক

দুবাইয়ে বাংলাদেশ কনসাল জেনারেলের সঙ্গে ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএই চ্যাপ্টার’ বৈঠক করেছে, যা প্রবাসী বাংলাদেশিদের সংকট নিরসন এবং সেবা কার্যক্রম সহজ করতে অনুষ্ঠিত হয়।

এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৯ জুলাই) দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেল কার্যালয়ে। বৈঠকে সংগঠনটির ৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বের ভূমিকায় ছিলেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আমিনুল হক।

বৈঠকে দুই পাশ থেকে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান, প্রেস উইংয়ের প্রথম সচিব মো. জিয়াউল হক মীর, প্রথম সচিব (পাসপোর্ট) দেওয়ান একরামুল হক, রাজনৈতিক শাখার দ্বিতীয় সচিব মো. শাজ্জাদ জহির।

এনসিপির প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন সংগঠনের মিডিয়া ও আইটি সেলের প্রধান মুরাদ বিন হোসেন, আবুধাবির আঞ্চলিক সমন্বয়ক শেখ কামাল হোসেন, দুবাইয়ের আঞ্চলিক সমন্বয়ক মাহমুদুর রহমান, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সেল সদস্য আফতাব উদ্দিন, আল আইনের আঞ্চলিক সমন্বয়ক মিজান রাজ এবং আজমান আঞ্চলিক নির্বাহী সদস্য কুতুব উদ্দিন টিপু।

আলোচনাকালে প্রতিনিধি দলটি বর্তমানে আমিরাত প্রবাসীদের প্রধান প্রধান সংকটগুলো উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%