০৭:৪৫ পি.এম
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিতর্ক কেবলমাত্র প্রতিযোগিতা নয়, এটি বিনোদন এবং সৃষ্টিশীলতার একটি অনন্য মাধ্যম। সরকার বিতর্ক চর্চাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করতে পারে। শনিবার (২০ জুন), বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সুস্থ বিতর্কের সংস্কৃতি যদি রাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গণে প্রতিষ্ঠিত হয়, তবে এটি সভ্যতার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। বিতর্কের মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করার সুযোগ তৈরি করতে এটি আন্দোলনে রূপ নেওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ককে আরও ব্যাপকভাবে চর্চা এবং বাধ্যতামূলক করার বিষয়েও বক্তারা গুরুত্বারোপ করেন। এ ঐতিহ্যবাহী বিতর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৮টি দল অংশগ্রহণ করে। বাংলা বিতর্কের চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং ইংরেজি বিতর্কে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চ্যাম্পিয়ন হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন