ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট পূর্বসূরিদের রেখে যাওয়া জঞ্জাল: পর্যটন মন্ত্রী


বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট পূর্বসূরিদের রেখে যাওয়া জঞ্জাল: পর্যটন মন্ত্রী

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিদ্যমান সংকট নিরসনে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট পূর্বসূরিদের রেখে যাওয়া জঞ্জাল। তবে এর টেকসই সমাধানে কিছুটা সময় প্রয়োজন।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সময়ের গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থাপনা দেশকে একটি ঝামেলার মধ্যে ফেলেছে। সেই ঝামেলা এখন বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এটি বর্তমান সরকার তৈরি করেনি।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

বিরোধী দল ও সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, অনেকেই আন্দোলন করতে চান। বিরোধী দলের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা প্রায়ই গ্যাস-বিদ্যুৎ দিতে না পারার অভিযোগ তুলে সরকারকে সরে যেতে বলেন। কিন্তু প্রশ্ন হলো, সরকার সরে গেলে পরদিনই কি তারা বিদ্যুৎ দিতে পারবেন? ছয় মাসের মধ্যে কি গ্যাস-বিদ্যুতের সংকট সমাধান করতে পারবেন? পারবেন না। কারণ, এসব অবকাঠামো গড়ে তুলতে সময়ের প্রয়োজন।

তিনি বলেন, একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও সেটি নির্মাণ করতে অন্তত দুই বছর সময় লাগে। নতুন প্রযুক্তি ব্যবহার করে দ্রুত কাজ করলেও দেড় থেকে দুই বছর সময় লাগবেই। সরকার সেই লক্ষ্যেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।

জনভোগান্তি ও প্রশাসনিক বিশৃঙ্খলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কথায় কথায় জঞ্জাল তৈরি না করে যারা সামাজিক ও প্রশাসনিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। সরকারের একটাই লক্ষ্য— জনগণ যেন সুখে থাকে এবং একটি ভালো বাংলাদেশ পায়।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের বোয়িং উড়োজাহাজ ব্যবহারের অনুরোধ ছিল। সেই অনুযায়ী বাংলাদেশ ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। পাশাপাশি আরও কিছু উড়োজাহাজ ইজারা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তিনি আরও বলেন, ইউরোপের ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির যৌথ উদ্যোগে তৈরি এয়ারবাস থেকেও নতুন উড়োজাহাজ কেনা হবে। এর মাধ্যমে দেশের বিমান খাতকে আরও আধুনিক ও শক্তিশালী করা হবে।

দেশের উন্নয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার দেশকে আরও উন্নত করতে চায়। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন— এটাই প্রত্যাশা।

সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে কৃষির রূপান্তর বিষয়ক কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে কৃষির রূপান্তর বিষয়ক কর্মশালা

বাংলাদেশের লবণাক্ততাপ্রবণ উপকূলীয় অঞ্চলের কৃষি ব্যবস্থার রূপান্তর, ফসলের নিবিড়তা বৃদ্ধি এবং কৃষকের জীবনমান উন্নয়নে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কর্মশালায় এক দশকের সমন্বিত গবেষণার চূড়ান্ত ফলাফল, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

‘বাংলাদেশের লবণাক্ততা-প্রবণ উপকূলীয় অঞ্চলে কৃষির রূপান্তর: শস্য বিন্যাস নিবিড়করণের ওপর এক দশকের সমন্বিত গবেষণা’ শীর্ষক কর্মশালাটি অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ(এসিআইএআর) এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন(কেজিএফ)-এতে অর্থায়ন করেন। এতে অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান ও গবেষণা সংস্থা (সিএসআইআরও) এবং  মারডক ইউনিভার্সিটি গবেষণা কার্যক্রমের ফলাফল তুলে ধরেন।

গবেষণা কার্যক্রমের আওতায় বাংলাদেশের উপকূলীয় বরিশাল ও খুলনা অঞ্চলে পরিবর্তিত জলবায়ুর প্রেক্ষাপটে পানি ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনার মাধ্যমে জমির উৎপাদনশীলতা ও ফসলের নিবিড়তা বৃদ্ধির পাশাপাশি কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালিত হয়েছে।

২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত পরিচালিত এ গবেষণায় বাংলাদেশের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ও সুশীলন এবং ভারতীয় কৃষি গবেষকরা অংশ নেন।

ব্রি’র মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং কেজিএফ-এর নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। এছড়াও অঈওঅজ-এর জবমরড়হধষ গধহধমবৎ–ঝড়ঁঃয অংরধ ড. প্রতিভা সিং, ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ সেবা) ড. আমিনুল ইসলাম, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ও প্রধান ড. মো. মাহবুবুল আলম বক্তব্য রাখেন।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি, পানি ও মাটির লবণাক্ততা ব্যবস্থাপনা, লাভজনক ফসল বিন্যাস এবং গবেষণাল প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ে এক দশকের গবেষণা কার্যক্রমের চূড়ান্ত ফলাফল ও অভিজ্ঞতা অংশীজনদের সামনে উপস্থাপন করেন।

এছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা এবং বিশ্ববিদ্যালয়সহ উপকূলীয় এলাকায় কৃষি, মৃত্তিকা ও পানিসম্পদ উন্নয়নে কাজ করা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাংনীতে প্রকাশ্যে নকল: বাউবির পরীক্ষাকেন্দ্র বাতিল, বহিষ্কার ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


গাংনীতে প্রকাশ্যে নকল: বাউবির পরীক্ষাকেন্দ্র বাতিল, বহিষ্কার ৭

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর ইংরেজি বিষয়ের পরীক্ষায় প্রকাশ্যে নকলের অভিযোগের পর কঠোর ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষাকেন্দ্রটি বাতিলের পাশাপাশি অসদুপায় অবলম্বনের দায়ে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কক্ষ পরিদর্শককে ভবিষ্যতে এ পরীক্ষার সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেকুজ্জামান খান এসব তথ্য জানান।

বাউবি জানায়, গত ২৮ আগস্ট কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালে প্রকাশ্যে নকলের অভিযোগ ওঠে। এ নিয়ে ২৮ ও ২৯ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের দায়িত্ব পালনে অবহেলার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রতীয়মান হয়।

এ ঘটনায় নেওয়া সিদ্ধান্তের মধ্যে রয়েছে—কাজিপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্র বাতিল এবং এর পরিবর্তে গাংনী মহিলা ডিগ্রি কলেজকে নতুন পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গত ২৮ আগস্ট কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও মো. রফিক-উজ-জামানকে দায়িত্বে অবহেলা এবং নকল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণে বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫-এর সব কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্তে বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, নকল বা পরীক্ষায় কোনো ধরনের অসদুপায়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার। পরীক্ষার স্বচ্ছতা ও মর্যাদা ক্ষুণ্ন করার কোনো চেষ্টা বরদাশত করা হবে না।

তিনি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, কেন্দ্র কর্তৃপক্ষ ও কক্ষ পরিদর্শকদের সর্বোচ্চ সতর্কতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এ ছাড়া কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাউবির উপাচার্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারী সরকারি কলেজে নবীনবরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


নীলফামারী সরকারি কলেজে নবীনবরণ

নীলফামারী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে কলেজের হলরুমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক।

নবীনবরণ অনুষ্ঠান শেষে কলেজের প্রাঙ্গণে গাছের চারা রোপণের কার্যক্রম পরিচালিত হয়। এরপর কলেজের স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় অতিথিরা কলেজের ছাত্র হোস্টেলের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব-উর রহমানসহ আরও অনেক অতিথি সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর পোরশা থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামি ঢাকা থেকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


নওগাঁর পোরশা থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামি ঢাকা থেকে গ্রেফতার

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম দিকনির্দেশনায় পোরশা থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রাপ্ত গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ডাটা বিশ্লেষণ করে গত ৩০/০৮/২০২৬ খ্রি. তারিখে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজা প্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

অভিযানকালে শেরেবাংলা থানাধীন শেরেবাংলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সরকারি কোয়ার্টার এবং মোহাম্মদপুর থানাধীন বসিলা বস্তিতে আসামিদ্বয়ের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ-
১। মোঃ বিশু শেখ (৪৭), পিতা-মৃত জমির উদ্দীন শেখ, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তার বিরুদ্ধে জিআর সাজা একটি সহ তিনটি ওয়ারেন্ট
২। মোছাঃ নাজিরা খাতুন (৪০), স্বামী-মোঃ বিশু শেখ, সাং-গোপীনাথপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ এর বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট
৩। মোঃ আঃ হামিদ (৫০), পিতা-মৃত জিদার রহমান, সাং-বড়গ্রাম, থানা-পোরশা, জেলা-নওগাঁ। তার বিরুদ্ধে সাজা সহ চারটি ওয়ারেন্ট সহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার এড়াতে আসামিগণ দীর্ঘদিন যাবত পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%