ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

এআই দ্বারা লেখা বইয়ের জন্য নতুন সাহিত্য পুরস্কার চালু


এআই দ্বারা লেখা বইয়ের জন্য নতুন সাহিত্য পুরস্কার চালু

চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই দ্বারা রচিত বইয়ের জন্য একটি নতুন সাহিত্য পুরস্কার চালু করা হয়েছে। ফ্রান্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার নাম প্রি পাস্কাল দ্য লিতেরাত্যুর আইএ। এআই প্রযুক্তির সাহায্যে যৌথভাবে লেখা পাণ্ডুলিপি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার বিজয়ীর বইটি প্রকাশের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রতিযোগীদের ১০ হাজার থেকে ৫০ হাজার শব্দের মধ্যে একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি জমা দিতে হবে। এ ছাড়া, লেখাটি তৈরিতে ব্যবহৃত এআই মডেল ও প্রম্পটের বিস্তারিত তথ্যও জানাতে হবে।

চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাই এবং লামা-র মতো প্রধান ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর ব্যবহার অনুমোদিত হয়েছে। পৃথিবীর যেকোনো প্রান্তের লেখকরা এতে অংশগ্রহণ করতে পারবেন, তবে পাণ্ডুলিপি অবশ্যই ফরাসি ভাষায় হতে হবে।

আরও পড়ুন: কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ, মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে সোচ্চার

এই পুরস্কারের নামকরণ করা হয়েছে ফরাসি বহুমুখী প্রতিভাবান পণ্ডিত ব্লেইজ পাস্কালের নামে। তিনি বিশ্বের প্রথম যান্ত্রিক ক্যালকুলেটরের উদ্ভাবনে সহায়তা করেছিলেন। ধর্মতত্ত্ব বিষয়ক বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে 'পঁসে' অন্যতম। পোপ ফ্রান্সিস বইটির "দার্শনিক গভীরতা ও সাহিত্যিক মাধুর্যের" প্রশংসা করেছেন।

পুরস্কারের শর্তাবলিতে ফিকশন জমা দেওয়ার কথা বলা হলেও, একটি বিশেষ শর্ত যুক্ত করা হয়েছে। জমা দেওয়া লেখায় মানবজাতির জন্য হুমকিস্বরূপ কোনো নৈতিক, সামাজিক বা পরিবেশগত সমস্যা সমাধানে সহায়ক কিছু থাকতে হবে।

ফিলিপ রদ্রিগেজ, আলব্যাঁ সেরভিয়ঁ ও জিল মঁত্রে এই পুরস্কারটি প্রবর্তন করেছেন। তারা তিনজনই প্রযুক্তি খাতের উদ্যোক্তা। রদ্রিগেজ ব্যবসায়িক একীভূতকরণ ও অধিগ্রহণ-সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাভোল্টা-র প্রতিষ্ঠাতা অংশীদার। ওয়েবসাইটে তাকে "ইউরোপীয় ক্রিপ্টো ও ব্লকচেইন শিল্পের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব" হিসেবে বর্ণনা করা হয়েছে।

সেরভিয়ঁ একজন ডিজিটাল মিডিয়া উদ্যোক্তা এবং এলজিবিটিকিউ+ বিষয়ক ম্যাগাজিন 'তেতু'-র সাবেক চেয়ারম্যান। মঁত্রে একজন সাবেক সরকারি কর্মকর্তা, দর্শনে পিএইচডি ডিগ্রিধারী, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও প্যারিস ১ পঁতেঁ-সরবোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। মঁত্রে অনলাইন ভোটিং প্ল্যাটফর্ম ইলেক্টিস-এর সহপ্রতিষ্ঠাতা।

আরও পড়ুন: কবি ও সাংবাদিক রথো রাফি হৃদরোগে মারা গেছেন

চলতি বছর বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কারের চূড়ান্ত পর্বের প্রতিযোগী ও বিজয়ীদের বিরুদ্ধে লেখায় এআই ব্যবহারের সম্ভাব্য অভিযোগ নিয়ে বিতর্ক চলছে। এর মধ্যে কমনওয়েলথ ছোটগল্প পুরস্কার, কেইন পুরস্কার ও ফ্রান্সের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার প্রি গোঁকু-র নাম রয়েছে। এসব বিতর্কের মধ্যে প্রি পাস্কাল চালুর ঘোষণা এসেছে।

গত মঙ্গলবার থেকে প্রি পাস্কালের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা নভেম্বরের শেষ পর্যন্ত চলবে।

ডিসেম্বরের শুরুতে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার আগে ১০টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। পাঁচ থেকে ছয়জন লেখক, সমালোচক, সাংবাদিক, দার্শনিক ও প্রকাশকের সমন্বয়ে একটি জুরি বোর্ড গঠন করা হবে। নভেম্বরের শুরুতেই এই বিচারকদের নাম ঘোষণা করা হবে। তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান।

আরও পড়ুন: কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল উদযাপন হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি ঢাকা দক্ষিণের মেয়র পদে কাউকে মনোনয়ন দিইনি: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


আমি ঢাকা দক্ষিণের মেয়র পদে কাউকে মনোনয়ন দিইনি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঢাকা দক্ষিণ সিটির মেয়র মনোনয়ন নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি উল্লেখ করেছেন, ‘আমি কাউকে মনোনয়ন দিইনি এবং দল সমর্থিত প্রার্থীর কথাও বলিনি।’

রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাইকেল বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম আরও বলেন, ‘আগামী দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে যদি সালাম সাহেব বা স্থানীয় কাউন্সিলর টিপু অংশগ্রহণ করে, তাহলে তাদের সমর্থন করার কথা বলেছি।’

তিনি যোগ করেন, ‘বিএনপির প্রার্থী মনোনীত করার কোনো সুযোগ নেই, কারণ নতুন আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। সেহেতু দল কেবল সমর্থন দেবে। আর এ ধরনের মেয়রের ক্ষেত্রে দলীয়ভাবে কেন্দ্রীয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেবে কাকে সমর্থন দেওয়া হবে। আমি কোনো দল সমর্থিত প্রার্থীর ঘোষণা দিইনি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে অনুদানের চেক হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


চুয়াডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে অনুদানের চেক হস্তান্তর

চুয়াডাঙ্গা, ২৫ অক্টোবর, ২০২৬ : জেলার সদর উপজেলায় দুঃস্থ, প্রতিবন্ধী, অসুস্থ ও গৃহহীন মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আজ রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা সদরের ৪ জন এবং আলমডাঙ্গা উপজেলায় ১১ জন উপকারভোগী প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন প্রধান অতিথি, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, "আমরা চাই সমাজের পিছিয়ে পড়া জনগণের পাশে দাঁড়াতে। বাংলাদেশের জিডিপি বাড়াতে হলে এ সকল পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। আগামীতে এমন অনুদান আসলে যাচাই-বাছাই করে উপকারভোগীদের মাঝে তা পৌঁছে দেওয়া হবে।"

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন, শহর সমাজসেবা অফিসার আবু সাঈদ, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামালসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ার শীর্ষ ১০ সেনাবাহিনী: চীন, ভারত ও উত্তর কোরিয়া শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


এশিয়ার শীর্ষ ১০ সেনাবাহিনী: চীন, ভারত ও উত্তর কোরিয়া শীর্ষে

জনসংখ্যা, নিরাপত্তা চ্যালেঞ্জ ও কৌশলগত গুরুত্বের কারণে এশিয়াতে বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনীগুলোর মধ্যে কয়েকটি গড়ে উঠেছে। ২০২৬ সালের বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, সক্রিয় সামরিক সদস্যসংখ্যার দিক থেকে এশিয়ার শীর্ষস্থানীয় দেশগুলো হলো চীন, ভারত ও উত্তর কোরিয়া। এই তিনটি দেশের প্রত্যেকটির সক্রিয় সামরিক সদস্যসংখ্যা ১০ লাখের বেশি রয়েছে।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চীনের সক্রিয় সামরিক সদস্যসংখ্যা প্রায় ২০ লাখ ৩৫ হাজার। দেশটির পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম সক্রিয় সামরিক বাহিনী হিসেবে বিবেচিত।

তালিকার দ্বিতীয় স্থানে ভারত রয়েছে। দেশটির সক্রিয় সামরিক সদস্যসংখ্যা ১৪ লাখের বেশি। সক্রিয় সদস্যসংখ্যার দিক থেকে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক শক্তি।

উত্তর কোরিয়া তৃতীয় স্থানে অবস্থান করছে। দেশটির সক্রিয় সামরিক সদস্যসংখ্যা প্রায় ১৩ লাখ ২০ হাজার। জনসংখ্যার তুলনায় উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর আকার তুলনামূলকভাবে বড় এবং জাতীয় নিরাপত্তা কৌশলে সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এশিয়ায় সক্রিয় সামরিক সদস্যসংখ্যায় শীর্ষ ১০ দেশ

গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে সক্রিয় সামরিক সদস্যসংখ্যার ভিত্তিতে এশিয়ার শীর্ষ দেশগুলোর তালিকা নিচে দেওয়া হলো—

চীন: প্রায় ২০ লাখ ৩৫ হাজার।

ভারত: প্রায় ১৪ লাখ ৩১ হাজার।

উত্তর কোরিয়া: প্রায় ১৩ লাখ ২০ হাজার।

পাকিস্তান: প্রায় ৬ লাখ ৬০ হাজার।

ইরান: প্রায় ৬ লাখ ১০ হাজার।

ভিয়েতনাম: প্রায় ৪ লাখ ৫০ হাজার।

দক্ষিণ কোরিয়া: প্রায় ৪ লাখ ৫০ হাজার।

ইন্দোনেশিয়া: প্রায় ৪ লাখ ৫ হাজার।

থাইল্যান্ড: প্রায় ৩ লাখ ৬০ হাজার।

শ্রীলঙ্কা: প্রায় ৩ লাখ ৪৬ হাজার।

পাকিস্তান ও ইরানের বিশাল সামরিক বাহিনী দেশ দুটির নিরাপত্তাগত দায়িত্ব এবং ভূরাজনৈতিক চাপের প্রতিফলন।

অন্যদিকে, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়ার সক্রিয় সামরিক সদস্যসংখ্যা প্রায় সমান। কোরীয় উপদ্বীপের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দক্ষিণ কোরিয়ার সামরিক প্রস্তুতি বিশেষ গুরুত্ব বহন করে। ভিয়েতনামও জাতীয় প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে একটি বড় সামরিক বাহিনী বজায় রেখেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী অন্যতম বৃহৎ। দেশটির বিস্তৃত দ্বীপপুঞ্জ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথজুড়ে ছড়িয়ে রয়েছে। ফলে এসব অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর অন্যতম দায়িত্ব।

সদস্যসংখ্যাই সামরিক শক্তির একমাত্র মাপকাঠি নয়।

এশিয়ার দেশগুলোর সক্রিয় সামরিক সদস্যসংখ্যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপকতা তুলে ধরে। তবে শুধুমাত্র সেনাসদস্যের সংখ্যা দিয়ে কোনো দেশের সামগ্রিক সামরিক শক্তি নির্ধারণ করা সম্ভব নয়।

সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, রিজার্ভ বাহিনী, রসদ সরবরাহ এবং কৌশলগত সক্ষমতাও সামরিক শক্তির গুরুত্বপূর্ণ উপাদান। ফলে এসব পরিসংখ্যানকে দেশগুলোর সক্রিয় সামরিক বাহিনীর আকারের তুলনা হিসেবে দেখা উচিত; সামগ্রিক সামরিক শক্তির চূড়ান্ত র‌্যাঙ্কিং হিসেবে নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

বিদেশে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, নির্যাতনের বিচার এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে প্রবাসী বাংলাদেশি অধিকার সংস্থা ‘প্রবাস’। সংগঠনটি একই সঙ্গে বিদেশে বিপদগ্রস্ত বাংলাদেশিদের আইনি ও কূটনৈতিক সহায়তা জোরদার এবং নির্যাতনের শিকার নারী কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়।

রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে ‘প্রবাস’। পরে সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেন।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক, লেখক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা মনন মন্তব্য করেন, প্রবাসে যারা বিচারাধীন অবস্থায় রয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সংগঠনের সদস্য সচিব ও অ্যাক্টিভিস্ট আনন্দ কুটুম জানান, সৌদি আরবে পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে গত ৯ মাসে দেশে ফিরেছেন ৯৮০ জন নারী কর্মী। তাদের মধ্যে কেউ কেউ অন্তঃসত্ত্বা অবস্থায় দেশে ফিরেছেন। তিনি রাষ্ট্রীয়ভাবে নির্যাতনের শিকার এসব নারীকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তাদের সন্তানদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি এ সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক ফোরামে আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন।

চিকিৎসক ও সংগঠনটির সমন্বয়ক তৃণা ইসলাম বলেন, বিদেশে বাংলাদেশিদের সুরক্ষায় দূতাবাসগুলো যথাযথ ভূমিকা পালন করছে কি না, তা খতিয়ে দেখা দরকার।

সাংবাদিক ও সংগঠনের গণমাধ্যম সমন্বয়ক হাসনাত কাদীর বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থে দেশের অর্থনীতি সচল থাকে। তিনি রাষ্ট্রকে দেশের ভেতরে ও বিদেশে থাকা সব নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক বিপদে পড়লে তাকে প্রয়োজনীয় আইনি ও কনস্যুলার সহায়তা দিতে হবে। পরিস্থিতি অনুযায়ী কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণেরও প্রয়োজন রয়েছে।

প্রবাসীদের অধিকার রক্ষা, আইনি সহায়তা, প্রশিক্ষণ, গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত ‘প্রবাস’ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়েও স্মারকলিপি জমা দেওয়া হবে।

‘বিদেশে শ্রমিকের নিরাপত্তা চাই’ ও ‘নির্যাতন ও মৃত্যুদণ্ডের জবাব চাই’ স্লোগানে আয়োজিত মানববন্ধনের সহ-আয়োজক ছিল গণতন্ত্র ও জবাবদিহিবিষয়ক দক্ষিণ এশিয়াভিত্তিক নেটওয়ার্ক ‘সাউথ এশিয়ান অ্যাকাউন্টেবিলিটি নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি (স্যান্ড)’। এতে গবেষণা সহযোগী হিসেবে ছিল চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্কলারো’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%