ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা


সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ দেশের ১৫টি জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময়, এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

রোববার (২১ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলা নিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

এদিকে, অন্য একটি বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ ধরনের আবহাওয়া পরিস্থিতি চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুইদিনের সফরে পশ্চিমবঙ্গে মোদি, তোললেন বাংলাদেশ প্রসঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


দুইদিনের সফরে পশ্চিমবঙ্গে মোদি, তোললেন বাংলাদেশ প্রসঙ্গে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে দুইদিনের সফরে এসেছেন। তার এই সফর শনিবার (২০ জুন) পশ্চিমবঙ্গ দিবস এবং রোববার (২১ জুন) আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ঘটছে।

শনিবার (২০ জুন) তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আয়োজিত একটি জনসভায় বক্তব্য দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী মোদী ভারত-বাংলাদেশ সীমান্ত, অবিভক্ত বাংলার ‘গ্রেট ক্যালকাটা কিলিং’ এবং নোয়াখালীর দাঙ্গার প্রসঙ্গ তুলে ধরেন।

নিজের ভাষণে জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘পরাধীন থাকার সময় আমাদের বাংলা কী না সহ্য করেছে! কত বলিদান দিয়েছে, কত ত্যাগ করেছে। ১৯৪৬ সালে কলকাতায় যে সহিংসতা হয়েছিল, নোয়াখালীতে যে দাঙ্গা হয়েছিল, তাতে কত নির্দোষ বাঙালি প্রাণ হারিয়েছেন। বাংলা রক্তপাত সহ্য করেছে, নিজের মানুষকে হারিয়েছে, নিজের মাতৃভূমিকে টুকরো হতে দেখেছে। কিন্তু নিজের অস্মিতা ও পরিচয়কে নষ্ট হতে দেয়নি।’

তিনি আরও বলেন, ‘পুরো বাংলাকে ভারতের থেকে আলাদা করার একটি চক্রান্ত করা হচ্ছিল। তখন আলাদা পশ্চিমবঙ্গ রাজ্য তৈরি করে সেই চক্রান্তকে সফল হতে দেওয়া হয়নি। হাজার বছরের পুরোনো সভ্যতা, সংস্কৃতি এবং এখানকার মূল আস্থা ও পরম্পরা অনেক আন্দোলনের পর রক্ষা পেয়েছে।’

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে আগের রাজ্য সরকার জমি হস্তান্তরের কাজ আটকে রেখেছিল। তবে নতুন সরকার গঠন হতেই জমি হস্তান্তরের কাজ শুরু হয়ে গেছে।’

পশ্চিমবঙ্গের সাবেক শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে নরেন্দ্র মোদী মন্তব্য করেন, ‘যারা আপনাদের শোষণ করেছে, তারা নিজেরাই এখন এসে আপনাদের কাছ থেকে লুটে নেওয়া টাকা ফেরত দিতে বাধ্য হচ্ছে। বড় বড় দুর্নীতিগ্রস্তদের জেলে পাঠানো হচ্ছে। যারা সিন্ডিকেট রাজ চালাত, তারা এখন জনগণের কাছে ক্ষমা চাইছে। অবৈধভাবে চাঁদাবাজি করা গুন্ডারা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে।’

রোববার কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে ‘যোগ দিবস’-এর অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী। এ নিয়ে এরই মধ্যে রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের মতে, যানজটের অজুহাত দেখিয়ে কলকাতার রেড রোডে মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজের জন্য কয়েক ঘণ্টার অনুমতি দেয়নি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। অথচ সেই একই রেড রোড আটকে এবার যোগ দিবস পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা : বিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা : বিএমপি কমিশনার

অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি’র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. আশিক সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মাসুদ রানা, দৈনিক ঢাকা প্রতিদিন-এর বরিশাল ব্যুরো প্রধান মাহফুজ ইসলাম সবুজ, ৫২ বাংলা সংবাদ মাল্টিমিডিয়া’র কাজী ওয়াহেদ এবং দৈনিক ঐশী বাংলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হাফেজ মো. জাকারিয়া।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে সমসাময়িক বিভিন্ন বিষয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ সাহসী, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তালাশ বিডি’র ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অন্যান্য সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি আরও বলেন, “আপনারা নির্ভয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। অপরাধ ও অনিয়মের তথ্য তুলে ধরলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ কমিশনার মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে সাংবাদিকতা পেশার বিভিন্ন দিক, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরা হয়।

অন্যদিকে, স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলাম গণমাধ্যমের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধি, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে নির্ভীক সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুর সরকারি শিশু পরিবারে মৌসুমী ফল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

শরীয়তপুর থেকে

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


শরীয়তপুর সরকারি শিশু পরিবারে মৌসুমী ফল বিতরণ

শরীয়তপুর শিশু সদন সরকারি শিশু পরিবারের এতিম দুস্থ অসহায়দের মাঝে মৌসুমী ফল আম কাঁঠাল কলা বিতরণ করা হয়েছে।

শরীয়তপুর সদর পৌর মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আলামিন পাঞ্জাবি হাউস এর কর্ণধার তরুণ সমাজসেবক শেখ মোহাম্মদ ইয়াসিন নিজ উদ্যোগে নিজ অর্থায়নে সরকারি শিশু পরিবারের প্রতিষ্ঠানে মৌসুমী ফল বিতরণ করেন। ২০ জুন ২০২৬ শনিবার বেলা সাড়ে দশটার দিকে সরকারি শিশু পরিবারের সহকারী তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান হাওলাদার এর নিকট বিভিন্ন রকমের মৌসুমীর ফল তুলে দেন তরুণ সমাজসেবক শেখ মোঃ ইয়াসিন।মৌসুমী ফল বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সাংবাদিক সহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ। শেখ মোহাম্মদ ইয়াসিন দুস্থ অসায় এতিমদের মাঝে বিভিন্ন রকমের মৌসুমী ফল বিতরণ কালে গণমাধ্যমকে বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ছিলেন এতিম, তাই আমি এতিমদের ভালবাসি, তাদের পাশে আমি থাকতে চাই এবং সাহায্যের হাত বাড়াতে চাই।এতিম শিশু বাচ্চাদের দেখলে আমার চোখে কান্না চলে আসে। আমি বিভিন্ন সময়ে দুর্যোগের মুহূর্তে মসজিদ মাদ্রাসা এতিমখানায় আমার সাধ্যমত সাহায্যের হাত বাড়াই।আমার এই সাহায্য আল্লাহ যদি চায় অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে স্ক্যাফসহ একজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


নওগাঁ নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে স্ক্যাফসহ একজন গ্রেপ্তার

অদ্য ইং ২০/০৬/২৬ খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকায় পুলিশ সুপার, নওগাঁর দিক নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম থানা এলাকার ২নং চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালিয়ে ১২(বারো) পিস নেশাজাতীয় মাদক্রব্য স্ক্যাফ সিরাপ সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর নাম ১। মোঃ আঃ রশিদ(৬৫), পিতা- মৃত তোরাব আলী মন্ডল, সাং- সিংড়া উজিরপুর, থানা- নিয়ামতপুর, জেলা- নওগাঁ, বলিয়া জিজ্ঞাসাবাদে জানা যায়।

ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে অবৈধ মাদকদ্রব্য স্ক্যাফ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে মজুদ রাখিয়া বিক্রয় করার কথা স্বীকার করে। এ সংক্রান্তে নিয়ামতপুর থানা, নওগাঁয় ০১ টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%