ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে যানজটে আটকে ফিফা বিশ্বকাপ খেলা দল, আয়োজকদের দুষলেন পানামার কোচ


ভারতে যানজটে আটকে ফিফা বিশ্বকাপ খেলা দল, আয়োজকদের দুষলেন পানামার কোচ

সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো পরাশক্তিদের বিরুদ্ধে লড়াই করা পানামা প্রীতি ম্যাচ খেলতে ভারতে এসেছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রায় একশ ধাপ পিছিয়ে থাকা ভারতের বিরুদ্ধে তাদের একচ্ছত্র আধিপত্য ও সহজ জয় প্রত্যাশা করছিলেন সমর্থকরা। তবে মাঠে সব হিসাব বদলে দিয়ে ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।

বিশ্ব ফুটবলের পরাশক্তি ব্রাজিলকে ঘরের মাঠে আতিথ্য দেওয়ার আগে পানামার মতো শক্তিশালী দলকে জিততে না দেওয়া ভারতীয় শিবিরকে নিশ্চিতভাবেই উজ্জীবিত করছে। তবে প্রত্যাশিত জয় না পাওয়ার পেছনে স্বাগতিকদের মাঠের পারফরম্যান্সের চেয়ে বেঙ্গালুরুর ভয়াবহ যানজট ও ক্লান্তিকর ভ্রমণ ব্যবস্থাপনাকে দায়ি করেছেন পানামার প্রধান কোচ থমাস ক্রিস্টিয়ানসেন।

ম্যাচের দিন বেঙ্গালুরুর তীব্র যানজটে আটকে থাকার কারণে পানামা দলকে বাসে বসে কাটাতে হয়েছে প্রায় দুই ঘণ্টা। ম্যাচের আগের এই চরম ভোগান্তি এবং আয়োজকদের গাফিলতি নিয়ে পানামা কোচ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: বিএনপির ডাক, সরকার পতনের একদফা আন্দোলন: ২৮ অক্টোবর

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দিয়ে থমাস ক্রিস্টিয়ানসেন বলেন, ‘আমি চাই না এটিকে কোনো অজুহাত বলে মনে করা হোক। কিন্তু যানজটের মধ্যে দুই ঘণ্টা বাসে বসে থেকে স্টেডিয়ামে পৌঁছানো একেবারেই সহজ কাজ নয়। এখানে আসার ভ্রমণ আয়োজন এবং যাতায়াত ব্যবস্থা বেশ জটিল ছিল।’

ভবিষ্যতে এমন সফরের ক্ষেত্রে সতর্ক থাকার আভাস দিয়ে তিনি আরও যোগ করেন, ‘পরবর্তীতে এই ধরনের কোনো চুক্তিতে স্বাক্ষর করার সময় আমাদের আরও বিচক্ষণ হতে হবে। মাঠ ও মাঠের বাইরের এই বিষয়গুলো সামলানোর ক্ষেত্রে আমাদের সতর্কতা প্রয়োজন, কারণ আমাদের খেলোয়াড়রা নিশ্চিতভাবেই এর চেয়ে অনেক উন্নত সেবা পাওয়ার যোগ্য।’

উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত ও ব্রাজিলের মধ্যকার বহুল আলোচিত ম্যাচটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলসাওরা যেন পানামার মতো কোনো ধরনের অপ্রীতিকর ভোগান্তির শিকার না হয়, সে ব্যাপারে আয়োজক কমিটি এখন থেকেই বিশেষ সতর্কতা ও পরিকল্পনা গ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি পেছাল ৮ নভেম্বর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসির দায়িত্বে অবেহলা রয়েছে, নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


ওসির দায়িত্বে অবেহলা রয়েছে, নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, এ ঘটনার জন্য শাহ আলী থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া, স্বাস্থ্যকেন্দ্রের হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সরকার বিবেচনায় নেবে না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালগঞ্জে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


জামালগঞ্জে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে ইউএনও কার্যালয় ঘেরাও

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিআইডব্লিউটিএর ইজারাদারের বিরুদ্ধে বাড়তি টোল আদায়ের অভিযোগে নৌযান শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (ইউএনও) ঘেরাও করেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড ও সাধারণ শ্রমিকদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালবেলা শ্রমিকরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, জামালগঞ্জ অংশে বিআইডব্লিউটিএর ইজারাদার হিসেবে দায়িত্ব পালনকারীরা নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছেন। এর ফলে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিআইডব্লিউটিএর জামালগঞ্জ অংশের ইজারাদার জিয়াউর রহমান ও ওয়াহিদ আলীর সঙ্গে স্থানীয় কয়েকজন রাজনৈতিক ব্যক্তি অতিরিক্ত টোল আদায়ের বাণিজ্যে জড়িত রয়েছেন বলেও তারা জানান।

তবে অভিযুক্তদের বক্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

শ্রমিকরা অতিরিক্ত টোল আদায় বন্ধ, নির্ধারিত হারে টোল আদায় এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উদযাপন

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নারায়ণগঞ্জের পর্যটন সম্ভাবনা, পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে পর্যটন খাতের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন,
টুরিস্ট পুলিশ, অফিসার্স ইনচার্জ, মোঃ মাহবুবুল হক, মাতৃছায়া সংস্থার প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন লিটন, সোনারগাঁর রিসোর্ট এর পক্ষ থেকে তরিকুল ইসলাম, বাংলার তাজমহলের পক্ষ থেকে, সিরাজদুল্লাহ উজ্জ্বল, মোঃ নূর এ আলম, ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি,

হাজী মোহাম্মদ নাজির খান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
সোনারগাঁ রয়েল রিসোর্ট,, বক্তব্য রাখেন তরিকুল ইসলাম, তিনি জানান ব্যবস্থা সহ্য করতে হবে পর্বেক্ষণের সুবিধায় সিসিটিভি স্থাপনে প্রস্তাব রাখেন,
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ || ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শনিবার দিবাগত রাতে হামলার ঘটনা ঘটেছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে, যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই হামলার তীব্র নিন্দা করেছেন।

তিনি মন্তব্য করেন, ‘চাঁদা দিতে রাজি না হওয়ায় স/ন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।’

জুলাই মাসে সালমান মুক্তাদিরের অবদানের প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন।’

এছাড়া তিনি প্রশ্ন তোলেন, ‘রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।’

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই হামলার তীব্র নিন্দা জানাই। আল্লাহ আমাদের দেশকে সকল চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমের হাত থেকে রক্ষা করুন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%