ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত


হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
 
‎কিশোরগঞ্জের হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। 
‎
‎জানা গেছে, উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  রেকসোনা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাদিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকরা।
‎
‎এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে বাকেরগঞ্জে খেলাধূলার সামগ্রী বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি।

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


যুব সমাজকে ক্রীড়ামুখী করতে বাকেরগঞ্জে খেলাধূলার সামগ্রী বিতরণ

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট সমাজসেবক সিকদার রেজাউল কবির রেজা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কলসকাঠী গুড়িয়া গ্রামে আয়োজিত খেলাধূলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কলসকাঠী সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল কবির রেজার সভাপতিত্বে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সিকদার রেজাউল কবির রেজা বলেন, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন প্রয়োজন। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা তৈরি করে। কলসকাঠী সচেতন নাগরিক সমাজের এ উদ্যোগ প্রশংসনীয়। আলোচনা সভা শেষে যুব সমাজের মাঝে খেলাধুলার সামগ্রী ফুটবল ও জার্সি বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনার দোগাছীতে শিশু কলি হত্যা মূল দুই আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার, পাবনা

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


পাবনার দোগাছীতে শিশু কলি হত্যা মূল দুই আসামি গ্রেফতার

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলনিয়া গ্রামে ১০ বছর বয়সী শিশু মোছা. কামরুন্নাহার কলি হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কুলনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে কামরুন্নাহার কলি নিখোঁজ হয়। পরে ১৬ সেপ্টেম্বর সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের সঙ্গে ইটসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
তদন্তে বেরিয়ে আসে, ঘটনার দিন আসামি মোস্তফা ও ইয়াসিন কৌশলে শিশুটিকে মোস্তফার মুদি দোকানের পেছনের কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের পর পরিচয় ফাঁসের ভয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় ভরে প্রথমে ঘরের খাটের নিচে রাখা হয়। পরদিন রাতে বস্তাটি আরেকটি সাদা বস্তায় ইটসহ বেঁধে বাড়ির পাশের পরিত্যক্ত ডোবায় ডুবিয়ে রাখা হয়।
এদিকে, এলাকাবাসীর মানববন্ধন ও বাড়ি তল্লাশির ঘোষণার পর আসামিরা লাশ সরানোর চেষ্টা করে। তবে দুর্গন্ধ ও আশপাশে কুকুরের ডাকে আতঙ্কিত হয়ে তারা বস্তাবন্দি মরদেহটি সেফটি ট্যাংকের পাশে ফেলে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, তদন্তে গ্রেফতারকৃত মোস্তফার মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত পাওয়া গেছে। ঘটনার দিন সকালে সে শিশুটির ছবি গোপনে ধারণ করে পরে মুছে ফেললেও সেগুলো পুনরুদ্ধার করা হয়েছে। যা তার অপরাধের পূর্বপরিকল্পনা ও উদ্দেশ্যের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— মোঃ মোস্তফা কামাল (৫৫), গ্রাম কুলনিয়া, দোগাছী, পাবনা এবং মোঃ ইয়াছিন আলী (২১), স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ হলেও বর্তমানে কুলনিয়ায় বসবাসরত।
পাবনা জেলা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। একই সঙ্গে মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে এর দায়িত্ব জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর কাছে ন্যস্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানানো হয়।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ডেঙ্গু রোগীর চাপ, মেঝে-করিডোরে চিকিৎসা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


কাউখালীতে ডেঙ্গু রোগীর চাপ, মেঝে-করিডোরে চিকিৎসা

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় উপজেলা সরকারি হাসপাতালে শয্যা ও স্থান সংকট দেখা দিয়েছে। নির্ধারিত শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে অনেক ডেঙ্গু রোগীকে হাসপাতালের মেঝে ও করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে। এতে সাধারণ রোগী ও স্বজনদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সরেজমিনে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডের শয্যা পূর্ণ হয়ে গেছে। ফলে করিডোর এবং সাধারণ রোগীদের কাছাকাছি মেঝেতে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের মশারির ভেতরে রাখা হলেও একই স্থানে সাধারণ রোগীদের অবস্থানের কারণে মশাবাহিত এ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন রোগী ও তাদের স্বজনরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলা স্বাস্থ্য বিভাগের ১৭ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ১৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে রোগীদের দেখতে আসা স্বজনরা বলেন, অতিরিক্ত রোগীর চাপে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য অবিলম্বে পৃথক ভবন বা আলাদা কক্ষের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি অবহেলিত এই উপজেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্মাণাধীন ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালের কাজ দ্রুত বাস্তবায়ন করা দরকার।
অবশ্য স্বাস্থ্য বিভাগের দাবি, প্রতিদিন নতুন রোগী ভর্তি হলেও জেলার অন্যান্য অঞ্চলের তুলনায় কাউখালীতে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।
কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ওষুধ, প্রয়োজনীয় স্যালাইন এবং বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার অ্যান্টিজেন কিট সরবরাহ রয়েছে। এ অঞ্চলে প্রচুর সুপারি ও নারিকেল গাছ থাকায় গাছের গোড়া বা পাতায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করা হচ্ছে।
ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগ সম্পর্কে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ রেহানা আক্তার জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জলাশয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি মশার বংশবৃদ্ধি রোধে বিভিন্ন স্থানে নিয়মিত মশক নিধন ওষুধ ছিটানো এবং অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালী জেলা প্রতিনিধি মিজানুর রহমান প্যাদা কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


পটুয়াখালী জেলা প্রতিনিধি মিজানুর রহমান প্যাদা  কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা

 

পটুয়াখালী, ১৭ সেপ্টেম্বর ২০২৬:পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অধীনস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ ১৭ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক জনাব আনোয়ার হোসেন বাদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মাসুদ করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান।

এ সময় সরকারি জুবিলী স্কুলের শিক্ষক আব্দুল হালিম, ইটবাড়িয়া ইউসি কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মাহফুজ আনাম, স্কেলেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব জুবায়ের মামুনসহ বিভিন্ন বৃত্তিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সাফল্যের জন্য সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেন বাদল সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%