ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ৭৮৪ পিস ভারতীয় ইয়াবা জব্দ


লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ৭৮৪ পিস ভারতীয় ইয়াবা জব্দ

লালমনিরহাট, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : পৃথক দুটি অভিযানে ৭৮৪ পিস ভারতীয় ইয়াবা, ২১ বোতল ফেনসিডিল ও ১৩ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে।

আজ রোববার দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় গংগারহাট বিওপির টহলদল এবং রোববার রাত ১২টা ৪০ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব আমঝোল এলাকায় বনচৌকি বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদকদ্রব্য ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয়।

জব্দকৃত মাদকের সরকারি সিজার মূল্য ২ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। বিজিবি জানায়, সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লে. কর্নেল মেহেদী ইমাম বাসসকে বলেন, "দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।"

তিনি আরও জানান, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে প্রতিহত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরে উদ্ধার হলো ছাত্রীর লাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


‘ওরা আমাকে মেরে ফেলবে মা’ বলে রাতে ফোন, ভোরে উদ্ধার হলো ছাত্রীর লাশ

ভারতের গুয়াহাটিতে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবারের এই ঘটনায়, তার সঙ্গে থাকা এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া যুবক দাবি করেছেন যে, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। তবে পুলিশ তার বক্তব্যের ওপর সন্দেহ প্রকাশ করে জানায়, ঘটনাটি আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

গুয়াহাটি পুলিশ কমিশনার দেওরি বলেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পুলিশ সম্ভাব্য হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে। তিনি আরও বলেন, মৃতদেহের আশপাশে বা মেঝেতে কোনো রক্ত পাওয়া যায়নি।

এদিকে, এ ঘটনায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। নিহতের পরিবারের এক বন্ধুর দাবি, ওই তরুণী তার মাকে ফোন করে জানিয়েছিলেন যে, তিনি এক বন্ধুর বাড়িতে রাত কাটাবেন। কিন্তু গভীর রাতে হঠাৎ করে মাকে ফোন করে বলেন, "ওরা আমাকে মেরে ফেলবে।" এরপর সম্ভবত ফোনটি কেড়ে নেওয়া হয়। তবে তার এই বক্তব্যকে এখনও খতিয়ে দেখা বাকি রয়েছে।

অন্যদিকে, হোমস্টের তত্ত্বাবধায়কের বক্তব্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি জানান, রাতে এক ব্যক্তির চিৎকার শুনেছিলেন। ওই ব্যক্তি কাউকে উঠতে বলছিলেন। তিনি আরও বলেন, তিনি একটি পুরুষ কণ্ঠে "দাদা ওঠো, ওঠো" বলে চিৎকার শুনতে পান।

নিহত তরুণী হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এবং যুবকটি মুসলিম। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা ঘটনাটিকে কথিত ‘লাভ জিহাদ’ বলে অভিযোগ করেন।

‘লাভ জিহাদ’ মূলত হিন্দুত্ববাদী কিছু গোষ্ঠীর প্রচারিত একটি ষড়যন্ত্র, যেখানে দাবি করা হয়, মুসলিম পুরুষরা ধর্মান্তরিত করার উদ্দেশে হিন্দু নারীদের প্রেমের সম্পর্কে জড়ান।

বিক্ষোভকারীরা এক পর্যায়ে সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। পরে অবরোধ সরিয়ে নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করেছেন যে, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় জামায়াত, এনসিপি এবং নিষিদ্ধ লীগ প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই দাবি করেন।

আবু হানিফ বলেন, "প্রথমত, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আমি নিন্দা জানাই। যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।"

তিনি আরও বলেন, "দ্বিতীয়ত, সালমান মুক্তাদির তার বক্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, কেউ তার কাছে চাঁদা দাবি করেনি। তিনি বলেছেন, মূলত জমির মালিকের সঙ্গে বিরোধের কারণে এই হামলা হয়েছে।"

পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে পাশের জমির মালিকের জমি নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। এখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি এবং সালমান মুক্তাদিরের স্টুডিও টার্গেট ছিল না।

আবু হানিফ পোস্টে আরও উল্লেখ করেন, "মূল ঘটনা হলো দুই জমির মালিকের মধ্যে চলমান বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে। অথচ প্রচার করা হচ্ছে যে সালমান মুক্তাদির চাঁদা দেয়নি বলেই এই হামলা। এটা স্পষ্ট যে, সালমান মুক্তাদির ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত, এনসিপি এবং নিষিদ্ধ লীগ।"

প্রসঙ্গত, শনিবার দিবাগত মধ্যরাতে চাঁদা দিতে অস্বীকার করায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়। রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজে ব্যাপক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। সিসি ক্যামেরাসহ সব স্টুডিওর যন্ত্রাংশ এবং রুমের যাবতীয় জিনিসপত্র লুটপাট ও অন্যান্য জিনিসপত্র ভেঙে তছনছ করে ফেলে দুর্বৃত্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে তার পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর শাখা থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খায়রুল ইসলাম সজীবকে পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শের বিরুদ্ধে কার্যকলাপের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে, তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলের সিদ্ধান্ত অনুযায়ী আজকের দিনে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং তাকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

যুবদল কেন্দ্রীয় কমিটির যৌথ সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত বার্তায় দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন দিনে ১১৯ কোটি ছাড়াল নানির ‘দ্য প্যারাডাইস’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


তিন দিনে ১১৯ কোটি ছাড়াল নানির ‘দ্য প্যারাডাইস’

মুক্তির পর থেকেই বক্স অফিসে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষিণী তারকা নানির নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও, দর্শকদের আগ্রহের কারণে ছবিটি মাত্র তিন দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে ফেলেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, সিনেমাটির মোট বিশ্বব্যাপী আয় প্রায় ১১৯ কোটি ৫০ লাখ রুপি হয়েছে।

ভারতের বাজারে ছবিটির আয়ও বেশ শক্ত অবস্থানে রয়েছে। তৃতীয় দিনে সিনেমাটি ভারত থেকে ১৫ কোটি ২৫ লাখ রুপি নেট আয় করেছে। এর ফলে, তিন দিনে ভারতের মোট নেট সংগ্রহ ৭৬ কোটি ৪০ লাখ রুপি হয়েছে, আর ভারতীয় গ্রস আয় প্রায় ৯০ কোটি ৫০ লাখ রুপি। একই দিনে বিদেশের বাজার থেকে ৪ কোটি রুপি আয় হয়েছে, ফলে বিদেশে মোট আয় দাঁড়িয়েছে ২৯ কোটি রুপি।

২৩ সেপ্টেম্বর প্রিমিয়ার শো দিয়ে ছবিটির বক্স অফিস যাত্রা শুরু হয়। ওই দিন ৯০০টি শো থেকে ১১ কোটি ৬০ লাখ রুপি নেট আয় করে সিনেমাটি। ২৪ সেপ্টেম্বর প্রথম দিনের আনুষ্ঠানিক প্রদর্শনে আয় হয় ৩৪ কোটি ৬৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে ১৪ কোটি ৯০ লাখ রুপি হলেও, তৃতীয় দিনে তা সামান্য বেড়ে ১৫ কোটি ২৫ লাখ রুপি হয়েছে।

ভাষাভিত্তিক আয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে তেলুগু সংস্করণ। তৃতীয় দিনে তেলুগু সংস্করণ থেকে এসেছে প্রায় ১৩ কোটি ৩৫ লাখ রুপি নেট। একই দিনে হিন্দি সংস্করণ আয় করেছে প্রায় ১ কোটি ৬৫ লাখ এবং তামিল সংস্করণ প্রায় ২৫ লাখ রুপি।

শ্রীকান্ত ওদেলা পরিচালিত ‘দ্য প্যারাডাইস’-এ নানির সঙ্গে অভিনয় করেছেন কায়াদু লোহার, মোহন বাবু, সোনালি কুলকার্নি ও রাঘব জুয়াল। সিনেমাটির গল্পে প্রান্তিক জনগোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, অধিকার ও প্রতিরোধের বিষয় উঠে এসেছে। ছবিটি বর্তমানে একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

তিন দিনের হিসাব অনুযায়ী, সিনেমাটি নানির ক্যারিয়ারের অন্যতম বড় বক্স অফিস ওপেনিং হিসেবে স্থান করে নিয়েছে। তবে চতুর্থ দিনের চূড়ান্ত আয় এখনো প্রকাশিত হয়নি। ফলে, প্রথম সপ্তাহে ছবিটি কতটা গতি ধরে রাখতে পারে, সেটিই এখন বক্স অফিসের পরবর্তী আলোচনার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%