ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর কমিটি গঠন


কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর কমিটি গঠন

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটির গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ মনির হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের দফাদার আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ জাহিদ হোসেন, অর্থ সম্পাদক কাউখালী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ রফিকুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ উজ্জ্বল দাস, প্রচার সম্পাদক চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ জাকির হোসেন। নির্বাহী সদস্যরা হলেন, মোঃ জালাল সিকদার, লিটন কান্তি মন্ডল, মোঃ জাকির হোসেন, মোঃ চুন্নু হাওলাদার, মোঃ সোহাগ হোসেন, খাইরুল সিকদার, মোঃ মিরাজ ও নয়ন সমাদ্দার। কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য রয়েছে ১১ জন। প্রধান উপদেষ্টা সয়না রঘুনাথপুর ইউনিয়নে দফাদার জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক দফাদার এম এ মান্নান খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসবায় সিএনজিচালক খুনের ঘটনায় ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:২৬ এম


কসবায় সিএনজিচালক খুনের ঘটনায় ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজিচালিত অটোরিকশাচালক হোসেন মিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৩ আগস্ট) রাতে কুমিল্লার দেবিদ্বার ও কোতোয়ালি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে র‌্যাব-৯ এবং র‌্যাব-১১ যৌথভাবে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া এলাকার মো. আবুল বাশার (৪৪) এবং কোতোয়ালি থানার সংরাইশ এলাকার নাজমুন নাহার লাভলী (২৮) অন্তর্ভুক্ত রয়েছেন। সোমবার তাদের কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-৯-এর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানান, ঘটনার দিন ‘শয়তানের নিঃশ্বাস’ নামের চেতনানাশক ব্যবহার করে চালক হোসেন মিয়াকে অজ্ঞান করে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট একই মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, গত ২৫ মে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা এলাকার চালক হোসেন মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের জিডির পর ২৮ মে (ঈদের দিন) বিকালে কসবার টি. আলী বাড়ির একটি পুকুর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের স্ত্রী ছিনতাই ও হত্যার অভিযোগে কসবা থানায় মামলা দায়ের করেন। মামলার পর ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে এই আসামিদের গ্রেপ্তার করল র‌্যাব।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তকমা থেকে মুক্তি পেল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩০ এম


সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তকমা থেকে মুক্তি পেল সিরিয়া

দীর্ঘ প্রায় পাঁচ দশকের অপেক্ষার পর অবশেষে সিরিয়া মুক্তি পেল। যুক্তরাষ্ট্র সোমবার দেশটির নাম সন্ত্রাসবাদের মদদদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে। এর ফলে সিরিয়ায় নতুন বিনিয়োগের জন্য একটি বড় বাধা দূর হলো।

এই পদক্ষেপের সঙ্গে সঙ্গে মার্কিন ট্রেজারি বিভাগ সিরিয়ার ওপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, "এই সিদ্ধান্ত সিরিয়ায় নতুন বিনিয়োগ আনবে।" তিনি আরও বলেন, "এটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সাহায্য করবে।" প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়াকে নিষেধাজ্ঞা থেকে মুক্তির প্রতিশ্রুতি এটি বাস্তবায়নের একটি প্রতিফলন।

শুধু রাষ্ট্র হিসেবেই নয়, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকেও বাদ পড়েছে ‘হায়াত তাহরির আল-শাম’ বা এইচটিএস-এর নাম। আগে তারা ‘আল-নুসরা ফ্রন্ট’ নামে পরিচিত ছিল এবং একসময় আল-কায়েদার শাখা হিসেবে কাজ করেছিল। তবে ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নিজেদের ভাবমূর্তি পরিবর্তনের চেষ্টা করে।

২০২৪ সালে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ ৫০ বছরের শাসনের পতন ঘটে। এরপর আহমেদ আল-শারা দেশটিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন। এক সময় সশস্ত্র বিদ্রোহী হিসেবে পরিচিত হলেও, এখন তিনি নতুন পরিচয়ে সামনে এসেছেন। মূলত তার প্রতি আস্থা রেখেই গত জুলাইয়ে সিরিয়াকে এই তালিকা থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি তুরস্কে ন্যাটোর একটি সম্মেলনের ফাঁকে শারার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠকও অনুষ্ঠিত হয়।

তবে ট্রেজারি বিভাগ একটি বিষয় পরিষ্কার করেছে। সিরিয়া থেকে নিষেধাজ্ঞা উঠলেও, বৈশ্বিক সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের মতোই থাকবে। সিরিয়ার ভেতরে কেউ অপরাধমূলক কাজ করলে যুক্তরাষ্ট্র তার বিচার করতে ছাড়বে না।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিকস সম্মেলনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ‘মধ্যপ্রাচ্য ইস্যু’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ এম


ব্রিকস সম্মেলনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ‘মধ্যপ্রাচ্য ইস্যু’

আসন্ন ব্রিকস সম্মেলনের আনুষ্ঠানিক আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বহুল আলোচিত মধ্যপ্রাচ্য ইস্যু। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এবারের সম্মেলনে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ অংশগ্রহণ করছে। তবে সকলের দৃষ্টি মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে নিবদ্ধ থাকবে। ইরান চায়, সাম্প্রতিক সংঘাত ও নিষেধাজ্ঞার বিষয়টি সম্মেলনের ঘোষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখিত হোক। ব্রিকসের সিদ্ধান্ত সাধারণত সকলের সম্মতির ভিত্তিতে গৃহীত হয়। ফলে এই বিষয়টি নিয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হতে পারে।

এবারের ব্রিকস সম্মেলনটি বেশ বৈচিত্র্যময়। রাশিয়া ও চীন কৌশলগত মিত্র হিসেবে পরিচিত। অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্রের প্রতি বিরোধী অবস্থান গ্রহণ করেছে। সৌদি আরব ও আমিরাতের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিদ্যমান। ইন্দোনেশিয়া, মিসর, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং কিউবা সহ বেশ কিছু নতুন দেশের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করবেন।

লোহিত সাগরে যে কোনো অস্থিতিশীলতা মিসরের সুয়েজ খালের বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, উপসাগরীয় দেশগুলো জ্বালানি বাজার নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

আয়োজক দেশ হিসেবে এবারের ব্রিকস সম্মেলন ভারতের জন্য একটি বড় পরীক্ষা। বিভিন্ন মেরুর দেশগুলোকে একত্রিত করে নিজেদের স্বার্থ ও সকলের মতৈক্য বজায় রাখা তাদের মূল লক্ষ্য।

সম্মেলনে বাণিজ্য, উন্নয়ন অর্থায়ন এবং বৈশ্বিক প্রতিষ্ঠান সংস্কারের বিষয়ে আলোচনা হবে। তবে চূড়ান্ত ঘোষণাপত্রে মধ্যপ্রাচ্য সম্পর্কে কী বলা হবে, সেদিকেই সকলের নজর থাকবে। যদি বিশ্ব নেতারা সব বিভেদ ভুলে একমত হতে পারেন, তবে এটি নিঃসন্দেহে একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে গণ্য হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়ার জন্মবার্ষিকী স্মরণে মোংলায় ছাত্রদলের বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ এম


খালেদা জিয়ার জন্মবার্ষিকী স্মরণে মোংলায় ছাত্রদলের বৃক্ষরোপণ

মোংলা সরকারি কলেজে পৌর ছাত্রদল ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী এবং জুলাই মাসে অভ্যুত্থানে নিহত ছাত্রদলের ১৪২ বীর শহীদের স্মরণে সোমবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে. এম. রব্বানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক সাহারা বেগম, প্রভাষক রূপা দাস, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডলার মোল্লা, পৌর ছাত্রদল নেতা সাহেদ মাহমুদ সাকিব, ছাত্রনেতা সিয়াম, আরমান, তামিম ও রাতুল।

অধ্যক্ষ প্রফেসর কে. এম. রব্বানী প্রধান অতিথির বক্তব্যে তরুণ প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ জোরদার করার আহ্বান জানান।

অন্যান্য বক্তারা উল্লেখ করেন, তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় নেওয়া এই উদ্যোগ জলবায়ু সংকট নিরসনে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। উল্লেখ্য, পৌর ছাত্রদলের পক্ষ থেকে ৪ দিনব্যাপী এই কর্মসূচিতে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%