ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

খুলনায় বিশেষ অভিযানে আটক ৩৪


খুলনায় বিশেষ অভিযানে আটক ৩৪

খুলনা মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে প্রযোজ্য বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত চলা অভিযানে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানায় ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৯ জন, লবণচরা থানায় ৪ জন, হরিণটানা থানায় ২ জন, খালিশপুর থানায় ৪ জন, দৌলতপুর থানায় ২ জন, আড়ংঘাটা থানায় ২ জন, খানজাহান আলী থানায় ২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন

এ সময় তাদের কাছে ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসস’কে বলেছেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে মেট্রোপলিটন পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বহুল আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্পের অনুমোদন পায়নি। তবে ওই সভায় মোট ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এই ১০টি প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯০ কোটি টাকা।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়।

এটি চলতি অর্থবছরের ১২তম বৈঠক এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক।

একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প উত্থাপন করা হয়, যার মধ্যে থেকে ১০টি প্রকল্প অনুমোদন পেয়েছে।

অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে রয়েছে: পানি সম্পদ মন্ত্রণালয়ের বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়) প্রকল্প; ভূমি মন্ত্রণালয়ের "সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ" প্রকল্প; পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের "ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ" প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের "আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ" প্রকল্প; জনপ্রশাসন মন্ত্রণালয়ের "বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন" প্রকল্প; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের "বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২" প্রকল্প; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের "ঢাকা সিএমএইচ এ ক্যানসার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধন)" প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প (১) "মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (৩য় সংশোধন)" প্রকল্প, (২) দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধিত)" প্রকল্প এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের "বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধিত)" প্রকল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বিজিবি’র অভিযানে নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


দিনাজপুরে বিজিবি’র অভিযানে নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র অভিযান চলাকালে ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায়, দিনাজপুর ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আরিফ উজ-জামান একটি প্রেস বার্তায় এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।

বার্তায় তিনি জানিয়েছেন, জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনস্থ সদর উপজেলার সীমান্তবর্তী বড়গ্রাম বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকার বড়গ্রামে মাদক বিরোধী অভিযানে এসব ট্যাবলেট উদ্ধার করেন।

বিজিবি সূত্রে আরও জানা যায়, সদর উপজেলার বড়গ্রাম সীমান্ত এলাকায় চোরাচালানের মাধ্যমে আনা মাদক দ্রব্যের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে, মাদক কারবারিদের ধাওয়া করলে তারা ঘটনাস্থলে মাদক দ্রব্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২ হাজার ৫৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় মাদক কারবারিরা ভারত সীমান্তে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত নেশা জাতীয় ট্যাবলেটগুলোর মূল্য ২ লাখ ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ফুলবাড়ী বডার গার্ড ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক আরিফ-উজ-জামান বাসস’কে জানিয়েছেন, সীমান্ত এলাকায় মাদক এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের পর পাইলটরা ‘সুস্থ’ আছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের পর পাইলটরা ‘সুস্থ’ আছেন: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর, ওই হেলিকপ্টারের দুই পাইলটই অক্ষত আছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই ঘটনার বিস্তারিত সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই অ্যাপাচি হেলিকপ্টারটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল, তা যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছিল, কিংবা অন্য কোনো সমস্যায় পড়েছিল- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এনবিএ ফাইনালের একটি খেলা দেখার পর নিউ ইয়র্ক ছাড়ার পূর্বে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘পাইলটরা ভালো আছেন, হ্যাঁ। কেউ আহত হননি।’

তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে আগামীকাল একটি প্রতিবেদন প্রকাশ করব।’

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে- সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প মঙ্গলবার আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তির জন্য মধ্যস্থতাকারীরা আলোচনার ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে রেকর্ড দ্বিতীয় উষ্ণ বসন্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


যুক্তরাষ্ট্রে রেকর্ড দ্বিতীয় উষ্ণ বসন্ত

যুক্তরাষ্ট্রে সদ্য শেষ হওয়া বসন্তকালটি ছিল দেশটির ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম সময়। একই সঙ্গে দেশজুড়ে খরা পরিস্থিতি এখনো তীব্র আকারে বিদ্যমান।

সোমবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া) এ তথ্য দেয়।

সংস্থাটি জানায়, আলাস্কা ও হাওয়াই বাদে যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ের ৪৮টি অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি এলাকায় ১৩২ বছরের রেকর্ডে এবারের বসন্তকাল ছিল তিনটি সবচেয়ে উষ্ণ সময়ের মধ্যে একটি। ২০১২ সালের পর এটিই ছিল সবচেয়ে উষ্ণ বসন্ত।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন আবহাওয়া সংস্থা আরও জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সময়টি ১৯৮৮ সালের পর সবচেয়ে শুষ্ক সময় হিসেবে শনাক্ত হয়েছে।

অন্যদিকে হাওয়াই দ্বীপপুঞ্জে ৩৬ বছরের রেকর্ডে বসন্তে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সেখানে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

দেশের আরও কয়েকটি অঞ্চলে গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও জুনের শুরুতে মূল ভূখ-ের অর্ধেকের বেশি অঙ্গরাজ্য খরার পরিস্থিতির মধ্যে ছিল। এর মধ্যে রয়েছে উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল, উত্তর রকি পর্বতমালা ও সমতলভূমির কিছু এলাকা। আবহাওয়াবিদরা জানান, মধ্য-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায়ও খরা বিস্তারের আশঙ্কা রয়েছে।

তবে নোয়ার খরা পরিস্থিতি সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য ও দক্ষিণ সমতলভূমির কিছু অংশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।

নোয়া জানায়, জুন মাসে যুক্তরাষ্ট্রের পশ্চিম ও উত্তরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে।

এ গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের আবহাওয়ার দিকে বিশেষ নজর রয়েছে বিশ্ববাসীর। কারণ দেশটির বিভিন্ন শহরে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ আয়োজন করা হবে। এর মধ্যে কিছু স্টেডিয়ামে ছাদ বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই।

সম্প্রতি একদল বিজ্ঞানী প্রকাশিত এক প্রতিবেদনে বলেছেন, ‘অসহনীয় তাপপ্রবাহ’ বিশ্বকাপের প্রায় এক-চতুর্থাংশ ম্যাচে প্রভাব ফেলতে পারে। এর মধ্যে নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালও রয়েছে। গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকায় এমন চরম আবহাওয়া পরিস্থিতি ভবিষ্যতে আরও বেশি সৃষ্টি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে উষ্ণ ১১টি বছরই ২০১৫ সালের পর ঘটেছে।

সম্প্রতি জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু সংস্থাও জানিয়েছে, এ প্রবণতা অব্যাহত থাকবে। ২০৩১ সালের আগেই নতুন করে সবচেয়ে উষ্ণ বছরের রেকর্ড গড়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের শেষ পর্যন্ত এল নিনো আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে আগামী বছরে আরও নতুন তাপমাত্রার রেকর্ড গড়ার আশঙ্কা বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%