ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

বরিশালে টিকটক করতে নিষেধ করায় ১৩ বছর বয়সী মাদরাসা ছাত্রীর আত্মহত্যা


বরিশালে টিকটক করতে নিষেধ করায় ১৩ বছর বয়সী মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

বরিশালের গৌরনদীতে টিকটক করতে নিষেধ করায় মায়ের প্রতি অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদরাসা ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার কটকস্থল গ্রামে এই ঘটনাটি ঘটে।

জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের কন্যা এবং সুন্দরদী গাউসিয়া আবেদিয়া সুন্নিয়া মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

আরও পড়ুন: বিচারকের বিরুদ্ধে প্রেস ব্রিফ: ব্যারিস্টার সারোয়ারকে ২৬ নভেম্বর হাইকোর্টে তলব

স্বজনদের উদ্ধৃতি দিয়ে রোববার সকালে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, পড়াশোনা বাদ দিয়ে টিকটক করার জন্য জান্নাতুলের মা তাকে শনিবার বিকেলে বকাঝকা করেন। এর ফলে মায়ের প্রতি অভিমান করে সন্ধ্যায় সে রান্নাঘরে গলায় ফাঁস লাগায়, যা পরিবারের সদস্যদের অজান্তে ঘটে। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমই

আরও পড়ুন: সাভারে শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্টামফোর্ড উপাচার্যের মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রযুক্তির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


স্টামফোর্ড উপাচার্যের মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রযুক্তির আহ্বান

কক্সবাজারে অনুষ্ঠিত আইইইই (IEEE) দুটি আন্তর্জাতিক সম্মেলনে মানবকল্যাণকে প্রাধান্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. শরীফ নাফে আস-সাবের।

তিনি উল্লেখ করেন, প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবহারের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের জীবনমান উন্নয়ন এবং পৃথিবীকে আরো বাসযোগ্য ও টেকসই করে তোলা। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলা ভাষাভিত্তিক এআই প্রযুক্তি উন্নয়ন এবং পরিবেশবান্ধব ডেটা অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান।

গত ১ থেকে ৩ নভেম্বর কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয় ১২তম আইইইই ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল টেকনোলজিস ফর ইঞ্জিনিয়ারিং (i-COSTE 2026) এবং ১১তম আইইইই এশিয়া-প্যাসিফিক কনফারেন্স অন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডেটা ইঞ্জিনিয়ারিং (CSDE 2026)। তিন দিনব্যাপী এ যৌথ সম্মেলনে বিশ্বের ৩৫টি দেশের গবেষক, প্রকৌশলী, শিক্ষাবিদ ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আয়োজিত এ সম্মেলনে কারিগরি সহযোগিতায় ছিল আইইইই বাংলাদেশ সেকশন ও এনপিএস অস্ট্রেলিয়া। ‘সাসটেইনেবল টেকনোলজি ফর হিউম্যানিটি অ্যান্ড গ্লোবাল ইমপ্যাক্ট’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব অবকাঠামো, সবুজ প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ব্লকচেইন, কোয়ান্টাম কম্পিউটিং ও বিগ ডেটাসহ প্রযুক্তির বিভিন্ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. শরীফ নাফে আস-সাবের। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শরীফ নাফে আস-সাবের প্রশ্ন তোলেন, ‘আমাদের এআই কেন প্রয়োজন?’ তিনি বলেন, শুধু প্রযুক্তির অগ্রগতির জন্য প্রযুক্তির ব্যবহার নয়, বরং এর মাধ্যমে মানুষের বাস্তব সমস্যার সমাধান এবং জনকল্যাণ নিশ্চিত করতে হবে। তিনি মানবকেন্দ্রিক এআই কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন যাতে এআই মানুষের সক্ষমতা বাড়ায়, মানবিক মর্যাদা রক্ষা করে এবং মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।

বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলা ভাষাভিত্তিক এআই প্রযুক্তি উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে উপাচার্য বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে দিতে বাংলা ভাষায় কার্যকর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ও ডিজিটাল টুল তৈরি করতে হবে। এতে প্রযুক্তিগত বৈষম্য কমবে এবং সাধারণ মানুষও এআই ব্যবহারের সুযোগ পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একজন হত্যাকারী হিন্দুস্তান থেকে ফেরার আওয়াজ দিচ্ছেন : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


একজন হত্যাকারী হিন্দুস্তান থেকে ফেরার আওয়াজ দিচ্ছেন : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, একজন হত্যাকারী (শেখ হাসিনা) হিন্দুস্তান থেকে ফেরার আওয়াজ দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেছেন, প্রতিটি হত্যার বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজনে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে এই কথা বলেন রিজভী।

তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা জনগণের কাছে স্বাধীনতার চেতনা বিক্রি করে, দিল্লীর কাছে কৃতদাস হয়ে যেতেন। মাশরাফি বলেছিলেন, শেখ হাসিনা না থাকলে নড়াইল থাকবে না। তাহলে নড়াইল কি এখন নেই?

রিজভী আরও বলেন, শেখ হাসিনা চামচা-তাবেদার দিয়ে ক্ষমতা দখলে রাখতে চেয়েছেন। তবে তিনি জনগণের শক্তি মাপতে ভুল করেছেন। এই কারণেই তার লজ্জাজনক পতন ঘটেছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, সব ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণ প্রতিবারই তাদের স্বাধীনতা ও অধিকার রক্ষা করেছে। ফ্যাসিবাদের দোসরদের সব অপচেষ্টা রুখে দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান-আনিসের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া এস এম সায়েমের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


সালমান-আনিসের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া এস এম সায়েমের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী এক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশটি জারি করে।

নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীর নাম এস এম সায়েম। তিনি জুলাই আন্দোলনের সময় মিরপুর অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এবং এই হত্যা মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে ত্রয়োদশ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি প্রদান করেছেন।

শুনানির সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামীম ট্রাইব্যুনালে একটি লিখিত আবেদন দাখিল করেন। তিনি জানান, গত ৩ নভেম্বর সাক্ষী সায়েম আদালতে এসে জবানবন্দি দেন। এরপর মিরপুরে নিজের বাসায় ফিরে যাওয়ার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে সাক্ষ্য দেওয়ার জন্য অকথ্য ভাষায় গালাগাল করে। এছাড়া, বাজারে গেলে তার ঠিক পাশেই একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

প্রসিকিউটর আরও উল্লেখ করেন, এসব ঘটনার পর থেকে সাক্ষী চরম নিরাপত্তা শঙ্কায় দিন কাটাচ্ছেন। তাই তিনি সাক্ষী এস এম সায়েমের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে 'অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স'-এর শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিবেদক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


বেরোবিতে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ শিক্ষা ও গবেষণার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক যোগাযোগের পরিধি বিস্তৃত করার লক্ষ্যে নবপ্রতিষ্ঠিত ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ (Office of the International Affairs)-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (০৮ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সম্মানিত সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ শিক্ষা ও গবেষণার কোনো বিকল্প নেই। 'অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স' প্রতিষ্ঠার মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন, বিদেশি শিক্ষার্থী ভর্তি এবং দেশীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজতর হবে। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক স্কলারশিপ, এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং মানসম্মত গবেষণার নতুন দুয়ার উন্মোচন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্টার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%