ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

উগান্ডার শীর্ষ গণমাধ্যমগুলোর বন্ধের নির্দেশ সেনাপ্রধানের


উগান্ডার শীর্ষ গণমাধ্যমগুলোর বন্ধের নির্দেশ সেনাপ্রধানের

উগান্ডার শীর্ষস্থানীয় স্বাধীন গণমাধ্যমগুলো বন্ধ করার নির্দেশ দেশটির সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা দিয়েছেন।

২৮ জুন রবিবার সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে তিনি এই বিষয়ে একটি বিবৃতি প্রদান করেন।

এছাড়া তিনি এই পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেন, যে তিনি মুক্ত গণমাধ্যমের প্রতি বিশ্বাসী নন।

আরও পড়ুন: বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

মুহুজি কাইনেরুগাবা উগান্ডার দীর্ঘমেয়াদি প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে। তিনি উগান্ডার দুটি প্রধান গণমাধ্যম বন্ধ করার কথা উল্লেখ করেছেন।

এক্সে প্রকাশিত বিবৃতির মাধ্যমে তিনি ডেইলি মনিটর পত্রিকা এবং এনটিভি সম্প্রচার কেন্দ্র বন্ধ করার ঘোষণা দেন। আরও উল্লেখ করেন, এটি রাষ্ট্রপতির কার্যালয় থেকে তাঁর কাছে অর্পিত ক্ষমতার আওতাধীন।

কেনিয়াভিত্তিক নেশন মিডিয়া গ্রুপের মালিকানাধীন ডেইলি মনিটর পত্রিকা এবং এনটিভি টেলিভিশন চ্যানেল উগান্ডার অন্যতম বৃহৎ স্বাধীন গণমাধ্যম।

এছাড়া একই গ্রুপের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান যেমন ডেম্বে এফএম, স্পার্ক টিভি, কেএফএম এবং দ্য ইস্ট আফ্রিকানের সম্প্রচার ও প্রকাশনাও বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন: গভর্নরের নির্দেশে উদ্যোক্তাদের সুবিধা দ্রুত পৌঁছানোর নির্দেশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে

বিবৃতিতে তিনি আরো উল্লেখ করেন, উগান্ডায় আমার ইচ্ছামতো যেকোনো গণমাধ্যম বন্ধ করার ক্ষমতা আমার রয়েছে। এই ক্ষমতা আমার কাছে ২০১৭ সাল থেকে রয়েছে।

এটি আমার মহান বাবা প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি আমাকে দিয়েছেন।

সেনাপ্রধান আরও বলেন, এটি 'কেবল শুরু' এবং 'আরো অনেককে গ্রেপ্তার করার' হুমকি দেন।

আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা চ্যালেঞ্জ, বিশেষজ্ঞ দল আসছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর জেলা পুলিশ পেল নতুন যানবাহন, বহরে বাড়ল সক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


চাঁদপুর জেলা পুলিশ পেল নতুন যানবাহন, বহরে বাড়ল সক্ষমতা

চাঁদপুর জেলা পুলিশের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত নতুন যানবাহন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের বহরে নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছে দু'টি পিকআপ ভ্যান, একটি হাইয়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল।

পুলিশ সুপার (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) মো. রবিউল হাসান সোমবার ২৯ জুন, ২০২৬ ইং তারিখে যানবাহনগুলো আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে জেলা পরিষদের কার্যক্রম পর্যালোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


জয়পুরহাটে জেলা পরিষদের কার্যক্রম পর্যালোচনা সভা

জয়পুরহাটে জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি সোমবার (২৯ জুন) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা। মূল সমন্বয় ও পরিচালনা করেছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্য-সচিব সরকার মোহাম্মদ রায়হান।

 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

 

সভায় মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ, জেলা পরিষদের জমি লীজ সংক্রান্ত বিষয়, শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মার্কেট নির্মাণ ও উন্নয়ন, এবং জেলা পরিষদের অন্যান্য মার্কেটের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ। সভায় বক্তারা জেলা পরিষদের সম্পদসমূহের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং জেলার উন্নয়নমূলক প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিমগাছ নিয়ে সোনামণিদের গল্প শোনালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


নিমগাছ নিয়ে সোনামণিদের গল্প শোনালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট সোনামণিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি সৌদি আরবের আরাফাতের ময়দানে লাখ লাখ নিমগাছ কিভাবে সবুজ ছায়া প্রদান করছে, সেই ঐতিহাসিক সত্য ঘটনা গল্প আকারে শোনান। সোমবার (২৯ জুন) দুপুরে সারা দেশে একযোগে ২৯ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি নিজে একটি নিমগাছের চারা রোপণ করেন এবং উপস্থিত শিশু-কিশোরদের উদ্দেশ্যে গল্পটি বলেন।

সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা এখানে একটি নিমগাছ রোপণ করলাম। এই নিমগাছ নিয়ে তোমাদের একটি সত্যিকারের ঘটনা বলি। তোমরা যারা ছোট বন্ধুরা আছো, নিশ্চয়ই আরাফাতের ময়দানের নাম শুনেছ। এখন যদি তোমরা আরাফাতের ময়দানের ছবি দেখো, সেখানে অনেক গাছ লাগানো দেখতে পাবে।

সেই গাছগুলো আসলে সব নিমগাছ। প্রধানমন্ত্রী তিনটি বিষয় উল্লেখ করেন। তিনি জানান, আজ থেকে প্রায় ৫০ বছর আগে সেখানে কোনো গাছ ছিল না। ১৯৭৮ সালের দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমরাহ পালন করতে গিয়ে আরাফাতের ময়দান দেখে তৎকালীন সৌদি বাদশাহকে বলেছিলেন, এটি এত ফাঁকা কেন? এখানে গাছ লাগালে হজ করতে আসা হাজিরা গরমে গাছের নিচে সুন্দরভাবে বসতে পারতেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, তখন সৌদি বাদশাহ বলেছেন, মরুভূমিতে তো কোনো গাছ হবে না, আমরা কী গাছ লাগাব? এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বিজ্ঞানীদের সাথে আলোচনা করে বের করেন যে সেখানে নিমগাছ বেঁচে থাকতে সক্ষম হবে।

পরে তিনি বাংলাদেশ থেকে প্রায় এক লাখ নিমগাছের চারা সৌদি আরবে পাঠিয়েছিলেন। সৌদি সরকার পরবর্তীতে সেই চারা থেকে কলম করে আজ আরাফাতের ময়দানে লাখ লাখ নিমগাছ তৈরি করেছে, এই বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন আরাফাতের ময়দানে গেলে যে গাছগুলো দেখা যায়, সেগুলো সবই বাংলাদেশের নিমগাছ। সবচেয়ে মজার বিষয় হলো, সৌদি আরবের মানুষ কিন্তু সেগুলোকে নাম দেয়নি নিমগাছ। তারা সেটিকে ‘জিয়া ট্রি’ নামে চেনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের কাজ শেষের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের কাজ শেষের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক

মুন্সীগঞ্জ পৌর শিশু পার্কের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সোমবার (২৯ জুন) পরিদর্শনের সময়ে তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মুন্সীগঞ্জ পৌরসভার কর্মকর্তা, প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্মাণাধীন শিশু পার্কের সার্বিক অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং চলমান কাজের গুণগত মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনা করে নির্মাণকাজের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব না হওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ব্যাপক মতবিনিময় করেন। নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান বজায় রেখে টেকসই ও গুণগত নির্মাণ নিশ্চিত করে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনাও তিনি দেন। একইসঙ্গে তিনি নির্মাণকাজের প্রতিটি ধাপে নিয়মিত তদারকি ও মান নিয়ন্ত্রণ অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%