ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

জুয়ার ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারানোর গল্প, তরুণদের সতর্ক করলেন চমক


জুয়ার ফাঁদে পড়ে ১০ লাখ টাকা হারানোর গল্প, তরুণদের সতর্ক করলেন চমক

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তরুণদের জন্য অনলাইন জুয়ার ক্ষতিকর দিক ও এর ভয়াবহ পরিণতি তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি সচেতনতামূলক ভিডিওতে তিনি তরুণদের অনলাইন বেটিংয়ের প্রলোভনে না জড়ানোর জন্য আহ্বান জানান। ভিডিওটি প্রকাশের পর, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী।

ভিডিওতে চমক একটি যুবকের ঘটনা তুলে ধরেন। শিহাব নামের ওই যুবক সহজে অর্থ উপার্জনের আশায় মাত্র এক হাজার টাকা দিয়ে বেটিং শুরু করেছিলেন। পরে হারানো টাকা ফেরত পাওয়ার আশায় তিনি স্বজনদের কাছ থেকে ধার নিয়ে খেলতে থাকেন। একপর্যায়ে তার মোট ১০ লাখ টাকা হারিয়ে যায় বলে ভিডিওতে জানানো হয়।

চমক আরও জানান, দেশে বর্তমানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত মানুষের সংখ্যা ৫০ লাখের বেশি বলে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কার্যকর পদক্ষেপ না নিলে আগামী দিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অঙ্কের অবৈধ লেনদেনের তথ্যও ভিডিওতে তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: সংস্কৃতিমন্ত্রী: 'ক্ষুদ্র' শব্দটি নৃগোষ্ঠীর জন্য অপমানজনক

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, জুয়া শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, বরং এর প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজের ওপরও পড়ে। দীর্ঘমেয়াদে এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি সতর্ক করেন।

এছাড়া, সামান্য অর্থের বিনিময়ে বেটিং অ্যাপের প্রচারণা না চালাতে তারকা ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীদের প্রতিও আহ্বান জানান চমক। তরুণদের সহজে অর্থ উপার্জনের পথ হিসেবে জুয়াকে বেছে না নিয়ে নিজেদের কাজ ও দক্ষতার ওপর নির্ভর করার পরামর্শ দেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর অনেকেই চমকের উদ্যোগের প্রশংসা করছেন। তাদের মতে, বেটিংয়ের প্রচারণার বিপরীতে এ ধরনের সচেতনতামূলক বার্তা তরুণদের অনলাইন জুয়ার ক্ষতি সম্পর্কে সতর্ক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: এরফান গ্রুপের রাইস ইউনিটের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে প্রধানমন্ত্রীর হাতে মন্দিরে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


লালমনিরহাটে প্রধানমন্ত্রীর হাতে মন্দিরে গাছের চারা বিতরণ

লালমনিরহাট, ১৫ সেপ্টেম্বর ২০২৬ : কালীগঞ্জ উপজেলায় আজ প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বিভিন্ন মন্দিরে পাঁচশটি গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল এসব গাছের চারা বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মো. আবু সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার একশ’টি মন্দিরের মধ্যে প্রতিটি মন্দিরকে পাঁচটি করে মোট পাঁচশটি গাছের চারা প্রদান করা হয়। এ সময় জাতনিম, কাঠবাদাম, জলপাই, কাঁঠাল ও পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এসব চারা গ্রহণ করেন।

এছাড়া, অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ঋণের অর্থও হস্তান্তর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেচুয়া নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে ৮০ হাজার জনতার সমাগম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


চেচুয়া নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে ৮০ হাজার জনতার সমাগম

নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী চেচুয়া নদীতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

গুরুদাসপুর উপজেলার খাঁকড়াদহ পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে অন্তত ৮০ হাজার মানুষের সমাগম ঘটে। প্রতিযোগিতায় সোনার মদিনা এক্সপ্রেস, কান্দিপাড়া সোনার তরী, একতা এক্সপ্রেস, রিয়াদ এন্টারপ্রাইজ এবং মোল্লাপাড়া এক্সপ্রেসসহ মোট ১৪টি নৌকা সাতটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।

ঢাক-ঢোলের তালে তালে বৈঠা চালিয়ে অংশগ্রহণকারীরা নৌকাবাইচে অংশ নেন। এ সময় নদীর দুই পাড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বুধবার, প্রতিযোগিতার দ্বিতীয় দিনে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। প্রথম বিজয়ীকে বড় আকারের ফ্রিজ, দ্বিতীয় বিজয়ীকে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ২৪ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল নৌকাকে সৌজন্য পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানের সহসভাপতি ইসহাক আলী মজনু মাস্টার মন্তব্য করেন, ‘প্রতিবছরের মতো এবারও জাঁকজমকভাবে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৬: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাংলাদেশ চীনের সঙ্গে স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে চায়, যা চীনের সুদৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের মাধ্যমে সম্ভব।

আজ তিনি চীনের হাইনান প্রদেশের বোআও ল্যেছেং আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম পাইলট জোনে হাইনান প্রদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই তথ্য তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন হাইনান প্রাদেশিক কমিউনিস্ট পার্টির কমিটির সম্পাদক ফেং ফেই এবং ভাইস গভর্নর শিয়ে জিং।

মন্ত্রী উল্লেখ করেন, সরকার দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। ২০টি বড় হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে বিভিন্ন অঞ্চলে। এই হাসপাতালগুলোর প্রতিষ্ঠায় চীনের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ প্রত্যাশা করা হচ্ছে।

বৈঠকে বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীদের জন্য বৃত্তি, চিকিৎসক বিনিময় ও প্রশিক্ষণ, উষ্ণমণ্ডলীয় রোগ প্রতিরোধ এবং ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

এছাড়া স্তন ক্যানসারের মতো অসংক্রামক রোগ এবং হাম, ডেঙ্গু ও থ্যালাসেমিয়ার মতো সংক্রামক রোগ মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ ও চ্যালেঞ্জগুলোও বৈঠকে উঠে আসে।

মন্ত্রী চীনা বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, হাইনানভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশে গ্লাভস, মাস্ক ও ব্লাড ব্যাগসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর উৎপাদনের জন্য কারখানা স্থাপন করতে পারে। এতে দেশের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে।

হাইনানের কর্মকর্তারা বাংলাদেশি চিকিৎসকদের সফর, চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ এবং বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উভয় পক্ষ স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর, চীনে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. জিয়াউর রহমান এবং মালিশা গ্রুপের মহাব্যবস্থাপক মারুফ মোল্লা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সার আক্রান্ত সামিয়া আফরিনের নতুন লুক: 'এটি আমার জীবনের গল্প'

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


ক্যান্সার আক্রান্ত সামিয়া আফরিনের নতুন লুক:

পাঁচ বছর ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন সামিয়া আফরিন, যিনি একসময় জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন। দীর্ঘ চিকিৎসার পর তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হয়ে উঠেছিল। তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। চার মাস আগে তার শরীরে আবারও ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়।

এবার সামিয়ার শরীরে ওভারিয়ান ক্যান্সার ধরা পড়েছে। দ্রুত অস্ত্রোপচারও করতে হয়েছে তাকে। চিকিৎসকেরা আগেই জানিয়ে ছিলেন, কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তার চুল পড়ে যেতে পারে। তাই এই বিষয়টি মাথায় রেখে সামিয়া কিছুদিন আগে নিজেই চুল ছোট করে নিয়েছিলেন।

সম্প্রতি, তিনি পুরোপুরি মাথা ন্যাড়া করে নিজের নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। ছবির সঙ্গে তিনি আত্মবিশ্বাসী একটি বার্তা লিখেছেন, যেখানে কঠিন সময়কে গ্রহণ করার মানসিক শক্তির কথা উঠে এসেছে।

সামিয়া তার পোস্টে উল্লেখ করেন, ‘কখনো ভাবিনি, জীবনে আবার এমন একটা সময় আসবে—যখন আমার মাথাটা আবার পুরোপুরি বল্ড (টাক) হয়ে যাবে! ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তখন সেটা নিয়ে ভাবারও বয়স ছিল না। কিন্তু বড় হয়ে, কোনো বিশেষ কারণ ছাড়া এমনভাবে চুল হারানোর অভিজ্ঞতা হয়তো খুব কম মানুষেরই আসে।’

জীবনের কিছু পরিবর্তন যে ইচ্ছার বিরুদ্ধে এসেও মেনে নিতে হয়, সেটি তিনি তুলে ধরেছেন। তার মতে, সব পরিবর্তন সহজ হয় না। তবে কঠিন বাস্তবতাকেও নিজের করে নেওয়ার মধ্যেই রয়েছে এক ধরনের শক্তি।

সামিয়ার উপলব্ধি হলো, চুল থাকুক কিংবা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। বরং নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারাটাই আসল সৌন্দর্য। তার নতুন এই রূপও তাই কেবল একটি পরিবর্তন নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জীবনের কঠিন সময়, সাহস, গ্রহণযোগ্যতা ও নিজের প্রতি ভালোবাসার গল্প।

তিনি আরো লিখেছেন, ‘কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু আলিঙ্গন করতে হবে। আর আমি সেটাই করেছি—আলিঙ্গন করছি, গ্রহণ করছি এবং আমি আমার এই ভার্সনের মালিক। কারণ চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। এই লুক-টাও তাই আমার জীবনের একটা গল্প। একটি কঠিন গল্প, কিন্তু একই সঙ্গে সাহস, গ্রহণযোগ্যতা আর নিজের প্রতি ভালোবাসার গল্প।’

সবশেষে, সামিয়া তার নতুন লুক নিয়ে লিখেছেন, ‘এই আমি বাল্ড (টাক), এবং নিজের এই রূপ নিয়ে কোনো সংকোচ নেই। আলহামদুলিল্লাহ, আমার জীবনের প্রতিটি রূপের জন্য। ইনশাআল্লাহ, এটাও একদিন কেটে যাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%